India-Sri Lanka Test: এই টেস্টে ম্যাচে টিম ইন্ডিয়া ১৬৫ রানে জয় পেয়েছে। আর সেই জয়ের পিছনে অন্যান্য তারকাদের সঙ্গেই গুরুত্বপূর্ণ অবদান রাখলেন মানব সুথার এবং দেবদূত পাডিক্কাল (India Sri Lanka Test News)। ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টে রীতিমতো নজরকাড়া পারফরম্যান্স দেখা গেল মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের কাছ থেকে (India-Sri Lanka Test)।
India-Sri Lanka Test: ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টেরীতিমতো নজরকাড়া পারফরম্যান্স দেখা গেল মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের কাছ থেকে (India-Sri Lanka Test)। কার্যত, দুরন্ত ক্রিকেট উপহার দিলেন ভবিষ্যতের এই দুই তারকা। শ্রীলঙ্কার মাটিতে গলে, প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম শ্রীলঙ্কা। সেই টেস্টে ম্যাচে টিম ইন্ডিয়া ১৬৫ রানে জয় পেয়েছে। আর সেই জয়ের পিছনে অন্যান্য তারকাদের সঙ্গেই গুরুত্বপূর্ণ অবদান রাখলেন মানব সুথার এবং দেবদূত পাডিক্কাল (India Sri Lanka Test News)।
শ্রীলঙ্কার মাটিতে নজরকাড়া পারফরম্যান্স মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের
ব্যাট করতে নেমে, প্রথম ইনিংসে অনবদ্য খেলেন দেবদূত। ১৬৭ রানের অসাধারণ একটি উপহার দেন তিনি। যে চোখধাঁধানো ইনিংসে ছিল ১৫টি চার এবং ১টি ছয়। স্ট্রাইক রেট ৭২.৬১। দ্বিতীয় ইনিংসেও সেই ধারা বজায় ছিল। দেবদূত পাডিক্কাল দ্বিতীয় ইনিংসে করেন ৪৪ রান। মোট ৬টি চার মারেন তিনি। ব্যাটিং স্ট্রাইক রেট ৫৮.৬৭। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ক্রিজ আঁকড়ে পড়ে থেকে লড়াই করেছেন দেবদূত। তার প্রমাণ দিচ্ছে পার্টনারশিপের পরিসংখ্যান। যেমন প্রথম ইনিংসে কেএল রাহুলের সঙ্গে ১৬২ রানের পার্টনারশিপ গড়েন দেবদূত পাডিক্কাল।

এরপর ঋষভ পন্থের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন তিনি। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে কেএল রাহুলের সঙ্গে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন তিনি। সেই সুবাদেই ম্যাচের সেরাও নির্বাচিত হন দেবদূত। এবার আসা যাক আরেক বিস্ময়কর স্পিনার তথা টিম ইন্ডিয়ার ভবিষ্যতের তারকা মানব সুথারের কথায়। দুটি ইনিংস মিলিয়ে তিনি মোট ১০টি উইকেট নিয়েছেন। নিঃসন্দেহে বলা চলে, আগুনে পারফরম্যান্স। প্রথম ইনিংসে তাঁর শিকারের তালিকায় রয়েছেন লঙ্কাবাহিনীর ওপেনার লাহিরু উদারা, দীনেশ চন্ডিমাল, প্রভাত জয়সূর্য এবং লাহিরু কুমারা। মোট ২১.৪ ওভার বলে করে মাত্র ৭৬ রান দিয়েছেন তিনি। ঝুলিতে মোট ৪ উইকেট। ইকোনমি রেট ৩.৫০।
ভবিষ্যতের দুই তারকা

দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর পারফর্ম করেন মানব। এই ইনিংসেও তাঁর শিকারের তালিকায় আছেন লাহিরু উদারা, প্রভাত জয়সূর্য এবং লাহিরু কুমারা। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ মিডল অর্ডার ব্যাটার পাসিন্ধু সুরিয়াবান্দারাকেও প্যাভিলিয়নে ফেরান মানব সুথার। শুধু তাই নয়, সোনাল দিনুশা এবং কেশরা নুওয়ান্তাও আউট হন মানবের বলে। রীতিমতো দুর্দান্ত বোলিং। এই ইনিংসে ২৩.৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৫৫ রান দেন এই বাঁ-হাতি স্পিনার। ঝুলিতে মোট ৬ উইকেট। ইকোনমি রেট ২.৩০।

সবমিলিয়ে, ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টে বিপক্ষের বুকে কাঁপুনি ধরান ক্রিকেট উপহার দিলেন মানব সুথার এবং দেবদূত পাডিক্কাল। একজন ব্যাটে ঝড় তুললেন এবং আরেকজন বোলিং-এ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

