MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • মাঠে নামার কথাই ছিল না, পরিবর্ত হিসেবে খেলতে নেমে ভারতীয় দলের নায়ক হর্ষিত রানা

মাঠে নামার কথাই ছিল না, পরিবর্ত হিসেবে খেলতে নেমে ভারতীয় দলের নায়ক হর্ষিত রানা

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় পেল ভারত। এই ম্যাচে ভারতীয় দলের একাদশে না থাকা হর্ষিত রানা শেষপর্যন্ত খেললেন এবং ভালো পারফরম্যান্স দেখিয়ে জয় এনে দিলেন। 

3 Min read
Author : Soumya Ganguly
Published : Feb 01 2025, 12:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
অপ্রত্যাশিতভাবে আন্তর্জাতিক টি ২০ ম্যাচে অভিষেকেই ভারতীয় দলের নায়ক হর্ষিত রানা

অপ্রত্যাশিতভাবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অভিষেকেই ভারতীয় দলের নায়ক হর্ষিত রানা

ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের অংশ হিসেবে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরা এই ম্যাচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে। অথচ, এই ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া ভারতীয় বোলার হর্ষিত রানা অপ্রত্যাশিতভাবে অভিষেক ঘটিয়ে দুর্দান্ত বোলিং করে ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
পুণেতে শিবম দুবের বদলি হিসেবে খেলতে নেমে ভারতীয় দলকে জেতালেন হর্ষিত রানা

পুণেতে শিবম দুবের বদলি হিসেবে খেলতে নেমে ভারতীয় দলকে জেতালেন হর্ষিত রানা

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে দুই দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা গেল। শেষ পর্যন্ত ভারত জয়লাভ করে। এই জয়ে হর্ষিত রানা তিন উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্যাটিংয়ে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে অর্ধশতরান করে দলকে এগিয়ে নিয়ে যান। বোলিংয়ে অভিষেক হওয়া হর্ষিত টিম ইন্ডিয়ায় অদ্ভুতভাবে প্রবেশ করেন। তিনি একাদশে ছিলেন না কিন্তু শিবমের বদলি হিসেবে দলে আসেন। মাঠে নেমে বল হাতে পেতেই হর্ষিত তাঁর জাদু দেখিয়েছেন। গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়েছেন। হর্ষিত কনকাশন সাবস্টিটিউট হিসেবে এসে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। 

36
শিবম দুবের কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেই অসাধারণ বোলিং হর্ষিত রানার

শিবম দুবের কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেই অসাধারণ বোলিং হর্ষিত রানার

এদিন টসে জিতে ইংল্যান্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে নেমে টিম ইন্ডিয়া ১০০ রানের মধ্যেই শীর্ষস্থানীয় ব্যাটসম্যানদের হারায়। এরপর হার্দিক পান্ডিয়া (৫৩ রান) এবং শিবম দুবে (৫৩ রান) দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতরান করেন। ইনিংসের শেষদিকে শিবম একটি ভয়ঙ্কর বাউন্সারের শিকার হন। জেমি ওভারটনের বাউন্সার তাঁর মাথায় লাগে। এর ফলে ভারতীয় দল ফিল্ডিং করার সময় শিবমকে মাঠের বাইরে বসে থাকতে হয়। তাঁর অনুপস্থিতিতে হর্ষিত রানার ভাগ্য খুলে যায়।

46
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে অভিষেক ম্যাচে দ্বিতীয় বলেই উইকেট হর্ষিত রানার

আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে অভিষেক ম্যাচে দ্বিতীয় বলেই উইকেট হর্ষিত রানার

১২-তম ওভারে সূর্যকুমার যাদব বলটি হর্ষিত রানার হাতে তুলে দেন। হর্ষিত দুর্দান্ত শুরু করে লিয়াম লিভিংস্টোনকে আউট করেন। টি-টোয়েন্টি অভিষেকে দ্বিতীয় বলেই হর্ষিত লিভিংস্টোনকে প্যাভিলিয়নে ফেরান। যদিও তাঁর দ্বিতীয় ওভারে তিনি ব্যয়বহুল প্রমাণিত হন। ১৮ রান দেন। কিন্তু তৃতীয় ওভারেই ফিরে এসে জ্যাকব বেথেলকে আউট করে আরও একটি উইকেট পান।

56
হর্ষিত রানার পাশাপাশি বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স বরুণ চক্রবর্তীর

হর্ষিত রানার পাশাপাশি বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স বরুণ চক্রবর্তীর

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা স্পিনার বরুণ চক্রবর্তী মাত্র এক ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তারকা ব্যাটার হ্যারি ব্রুক ঝোড়ো ইনিংস খেলে অর্ধশতক করেন। এর ফলে ম্যাচ ইংল্যান্ডের হাতের মুঠোয় চলে যাচ্ছিল। মাত্র ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। তবে, ২৬-তম বলে বরুণ চক্রবর্তীর স্পিনের জালে বন্দি হন। বরুণ তাঁর ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচ ভারতের দিকে ফিরিয়ে আনেন।

66
ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ দখল করে নিল ভারতীয় দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ দখল করে নিল ভারতীয় দল।

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান করে। অভিষেক শর্মা ২৯, রিঙ্কু সিং ৩০, শিবম দুবে ৫৩ এবং হার্দিক পান্ডিয়া ৫৩ রান করেন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সাকিব মাহমুদ ৩ উইকেট এবং জেমি ওভারটন ২ উইকেট নেন। এছাড়াও ব্রাইডন কার্স এবং আদিল রশিদ একটি করে উইকেট পান। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ১৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয়। ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে ফিল সল্ট ২৩, বেন ডাকেট ৩৯ এবং হ্যারি ব্রুক ৫১ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে রবি বিষ্ণোই ৩, হর্ষিত রানা ৩ এবং বরুণ চক্রবর্তী ২ উইকেট নেন। এই ম্যাচ জিতে ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। এই সিরিজের শেষ ম্যাচ ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে অনুষ্ঠিত হবে। 

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
India Women vs Bangladesh Women: বাংলাদেশের বিরুদ্ধে জয়, মহিলাদের টি-২০ বিশ্বকাপে টিকে থাকল ভারত
Recommended image2
Padma Awards 2026: পদ্মশ্রী পেলেন রোহিত শর্মা এবং সবিতা পুনিয়া, মরণোত্তর সম্মান ভগবানদাসকেও
Recommended image3
Rishabh Pant: পারিশ্রমিক প্রায় অর্ধেক, কুলদীপের সঙ্গে ট্রেডে লখনউ ছেড়ে দিল্লিতে ঋষভ
Recommended image4
Vaibhav Sooryavanshi: স্বপ্নপূরণ! প্রথমবার সিনিয়র ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব
Recommended image5
Virat Kohli: 'পাট চুকিয়ে ফেলেছি', নিজের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নের জবাব দিলেন বিরাট কোহলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved