India Vs Japan T20: এই সুপার টাইফুন টোকিও মেট্রোপলিটন এবং কান্টো অঞ্চলের খুব কাছ দিয়ে বয়ে যাচ্ছে। শনিবার থেকেই বিভিন্ন জায়গায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

India Vs Japan T20: ইতিহাসে এই প্রথমবার ভারত-জাপান টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু সেই ম্যাচে এখন সুপার টাইফুন 'ডুজুয়ান'-এর ভ্রুকুটি (India Vs Japan T20)। প্রবল ঝড়-বৃষ্টির জেরে পূর্ব জাপানের জনজীবন কার্যত স্তব্ধ। মঙ্গলবার, সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচ হওয়ার কথা। কিন্তু স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃষ্টির জন্য খেলায় বাধা আসতে পারে। ঘূর্ণিঝড়ের দাপট এতটাই বেড়েছে যে, জাপানে চলা এশিয়ান গেমসের ঘোড়দৌড় প্রতিযোগিতাও পিছিয়ে দিতে হয়েছে।

এই সুপার টাইফুন টোকিও মেট্রোপলিটন এবং কান্টো অঞ্চলের খুব কাছ দিয়ে বয়ে যাচ্ছে। শনিবার থেকেই বিভিন্ন জায়গায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সারা সেপ্টেম্বর মাস জুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়, তা একদিনেই হয়ে যেতে পারে। এই দুর্যোগের জেরে জাপান এয়ারলাইন্স এবং অল নিপ্পন এয়ারওয়েজ তাদের ২৭৫টিরও বেশি উড়ান বাতিল করতে বাধ্য হয়েছে। আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। পাশাপাশি সাধারণ মানুষকে বন্যার সতর্কতাও জারি করা হয়েছে। প্রবল ঝড়-বৃষ্টির জেরে টোকিওতে চলা বিশ্বের অন্যতম বড় গেমিং ইভেন্ট 'টোকিও গেম শো' সোমবার শেষ দিনে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়। হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

কখন, কোথায় দেখবেন এই ম্যাচ?

আবহাওয়া ভালো থাকলে এবং ম্যাচ শুরু হলে, ভারতীয় সময় অনুযায়ী আগামীকাল সকাল ৯টা ৩০ মিনিট থেকে দর্শকরা সরাসরি এই খেলা দেখতে পারবেন। সকাল ৯টায় টস হওয়ার কথা। টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network) সরাসরি সম্প্রচার করা হবে। আর লাইভ স্ট্রিমিং দেখতে চাইলে ফ্যানকোড (FanCode) অ্যাপ এবং ওয়েবসাইটে চোখ রাখতে পারেন।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।