India Vs New Zealand ODI: চোটের কারণে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে গেলেন প্রসিধ কৃষ্ণা। তাঁর জায়গায় ভারতীয় দলে সুযোগ পেলেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবী। ইন্ডিয়া এ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করার সুবাদেই জাতীয় দলে ডাক পেলেন তিনি।
India Vs New Zealand ODI: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটির জন্য ভারতীয় দলে ঢুকলেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবী। বিসিসিআইয়ের নির্বাচক কমিটি প্রথমে তাঁকে শুধু শেষ দুটো ম্যাচের জন্য দলে রেখেছিল। কিন্তু এখন পুরো সিরিজের জন্যই তাঁকে দলে নেওয়া হল। চোটের কারণে, পেসার প্রসিধ কৃষ্ণা ছিটকে যাওয়ায় আকিভের সামনে এই সুযোগ চলে আসে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন প্রসিধ। এখনও তিনি পুরোপুরি ফিট নন। সামনেই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে, তাই টিম ম্যানেজমেন্ট তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, নিউজিল্যান্ড সফরে ইন্ডিয়া এ দলের হয়ে দারুণ বল করেছেন আকিভ নবি। লিঙ্কনে প্রথম আনঅফিসিয়াল টেস্টে তিন উইকেট নেওয়ার পাশাপাশি তাঁর বলের সুইং নির্বাচক প্রজ্ঞান ওঝা এবং অজয় রাত্রের নজর কাড়ে। আর তাতেই জাতীয় দলের দরজা খুলে যায় তাঁর জন্য।
চোটের কারণে ছিটকে গেলেন প্রসিধ কৃষ্ণা, দলে এলেন আকিব নবী
সিরিজের প্রথম তিনটে ম্যাচে ভারতের ক্যাপ্টেন হিসেবে থাকছেন শুভমান গিল। ভাইস-ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই মহম্মদ সিরাজ ছাড়া ভারতের পেস বোলিং লাইন-আপে সেভাবে অভিজ্ঞ কেউ নেই।
দল: শুভমান গিল (ক্যাপ্টেন), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (ভাইস-ক্যাপ্টেন), কেএল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, ঈশান কিষাণ (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি (শুধু প্রথম ওয়ানডে-র জন্য) এবং আকিভ নবি।
শেষ দুটো ওয়ানডে ম্যাচেও দলে থাকছেন আকিভ নবি। তবে ওই দুই ম্যাচে ক্যাপ্টেন্সি করবেন শ্রেয়স আইয়ার। শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দেবেন তিলক বর্মা এবং কুমার কুশাগ্র। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।






