MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • 'টেস্ট মরসুমের আগে ঘরোয়া ক্রিকেট খেললে ভালো করত,' বিশ্বসেরা ব্যাটার সম্পর্কে এ কী বললেন কুম্বলে!

'টেস্ট মরসুমের আগে ঘরোয়া ক্রিকেট খেললে ভালো করত,' বিশ্বসেরা ব্যাটার সম্পর্কে এ কী বললেন কুম্বলে!

ভারতীয় ক্রিকেট দলের তারকারা সাধারণ ঘরোয়া টুর্নামেন্টে খেলেন না। বিরাট কোহলি দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেট খেলেননি। তবে এবার তাঁকে সেই পরামর্শই দিলেন ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ অনিল কুম্বলে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 25 2024, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
মাঝেমধ্যেই ফর্ম হারিয়ে ফেলা বিরাট কোহলিকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিলেন অনিল কুম্বলে
Image Credit : Getty

মাঝেমধ্যেই ফর্ম হারিয়ে ফেলা বিরাট কোহলিকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিলেন অনিল কুম্বলে

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। এই কারণে তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন কোচ অনিল কুম্বলে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
অনুশীলন করার চেয়ে ম্যাচ খেললে ক্রিকেটারদের অনেক বেশি লাভ হয়, মত অনিল কুম্বলের
Image Credit : X

অনুশীলন করার চেয়ে ম্যাচ খেললে ক্রিকেটারদের অনেক বেশি লাভ হয়, মত অনিল কুম্বলের

বিরাট কোহলি সম্পর্ক অনিল কুম্বলে বলেছেন, ‘হয়তো ম্যাচের পরিস্থিতিতে এক বা দুই ইনিংস খেললে লাভ হত। শুধু অনুশীলন করার চেয়ে ম্যাচ খেলা অনেক ভালো। ম্যাচ খেললে আত্মবিশ্বাস ও দক্ষতা তৈরি হয়।’

38
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ৩ নম্বরে ব্যাটিং করলে লাভ হত বিরাট কোহলির?
Image Credit : our own

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ৩ নম্বরে ব্যাটিং করলে লাভ হত বিরাট কোহলির?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও, দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেন এই তারকা ব্যাটার। কিন্তু পুণেতে ফের চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৯ বল খেলে মাত্র ১ রান করেই আউট হয়ে গেলেন বিরাট।

48
ব্যাটিং অর্ডারে পিছিয়ে যাওয়াই বিরাটের ব্যর্থতার একমাত্র কারণ নয়, মত কুম্বলের
Image Credit : our own

ব্যাটিং অর্ডারে পিছিয়ে যাওয়াই বিরাটের ব্যর্থতার একমাত্র কারণ নয়, মত কুম্বলের

স্পিনারদের বোলিং সামাল দিতে গিয়ে বারবার সমস্যায় পড়ছেন বিরাট কোহলি। এ প্রসঙ্গে অনিল কুম্বলে বলেছেন, ‘ওর যদি মনে হয়, আগে ব্যাটিং করলে লাভ হবে এবং টিম ম্যানেজমেন্ট ওর সঙ্গে একমত হয়, তাহলে হয়তো সেটাই হত। তবে আমার মনে হয় না স্পিনের বিরুদ্ধে ওর ব্যর্থতার এটাই একমাত্র কারণ।’

58
ভারতের পিচগুলি থেকে স্পিনাররা সাহায্য পাচ্ছেন বলেই ব্যর্থ বিরাট, মত কুম্বলের
Image Credit : Getty

ভারতের পিচগুলি থেকে স্পিনাররা সাহায্য পাচ্ছেন বলেই ব্যর্থ বিরাট, মত কুম্বলের

অনিল কুম্বলে বলেছেন, ‘বিরাট কোহলি যখন ক্রিজে যাচ্ছে, বেশিরভাগ সময়ই স্পিনাররা পিচ থেকে সাহায্য পাচ্ছে। শুধু মানসিকতার জন্য বিরাট ব্যর্থ হচ্ছে এমন নয়। স্পিনাররা পিচ থেকে সাহায্য পাচ্ছে বলে ওর বিরুদ্ধে সফল হচ্ছে।’

68
নিউজিল্যান্ডের সাধারণ মানের স্পিনারদের বিরুদ্ধে কেন সমস্যায় বিরাট?
Image Credit : PTI

নিউজিল্যান্ডের সাধারণ মানের স্পিনারদের বিরুদ্ধে কেন সমস্যায় বিরাট?

শুক্রবার নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার মিচেল স্যান্টনারের বলে ক্রস ব্যাট শট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান বিরাট কোহলি। তিনি নিজে যেমন এই শট খেলে হতাশ হন, তেমনই ভারতীয় শিবিরও হতাশ।

78
মিচেল স্যান্টনারের বলে স্যুইপ শট খেলতে গিয়ে উইকেট হারালেন বিরাট কোহলি
Image Credit : PTI

মিচেল স্যান্টনারের বলে স্যুইপ শট খেলতে গিয়ে উইকেট হারালেন বিরাট কোহলি

মিচেল স্যান্টনারের ফুল লেংথ বলে স্যুইপ শট খেলার চেষ্টা করেন বিরাট কোহলি। কিন্তু তিনি বলের লাইনে ব্যাট চালাতে পারেননি। ব্যাট ও প্যাডের মধ্যে ফাঁক ছিল। এর ফলেই আউট হতে হয় বিরাটকে।

88
গত ৩ বছরে ভারতীয় উপমহাদেশে স্পিন বোলিংয়ের সামনে বেসামাল বিরাট কোহলি
Image Credit : PTI

গত ৩ বছরে ভারতীয় উপমহাদেশে স্পিন বোলিংয়ের সামনে বেসামাল বিরাট কোহলি

২০২১ থেকে এখনও পর্যন্ত ভারতীয় উপমহাদেশে টেস্ট ম্যাচে ২৬ ইনিংস খেলে ২১ বারই স্পিনারদের বলে আউট হয়েছেন বিরাট কোহলি। ফলে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে তাঁর দুর্বলতা স্পষ্ট হয়ে গিয়েছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image2
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image3
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image4
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Recommended image5
IND vs AFG Series: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সঞ্জু, বাদ তরুণ বৈভব! কেমন হতে পারে প্রথম একাদশ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved