2026 ICC Men's T20 World Cup: নিউজিল্যান্ডকে হারিয়ে (India vs New Zealand) ভারতীয় দল তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) এই জয়ে সারা দেশ উচ্ছ্বসিত। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররাও উৎসবে মেতে উঠেছেন। তাঁদের অন্যতম কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
Team India: প্রতিশ্রুতি রক্ষা করলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। এবারের টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) শুরু হওয়ার আগে এই কিংবদন্তি ব্যাটার বলেছিলেন, ভারতীয় দল খেতাব ধরে রাখতে পারলে তিনি নাচবেন। রবিবার রাতে আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ভারতীয় দল নিউজিল্যান্ডকে (India vs New Zealand) হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর নেচে উঠলেন গাভাসকর। তিনি প্রথমে সতীর্থ ধারাভাষ্যকারদের পাশে দাঁড়িয়ে নেচে ওঠেন। এরপর তিনি ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সঙ্গেও নেচে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। গাভাসকর বলেছেন, ‘নাচই আমার কার্ডিও। অন্য সবাই কার্ডিওর ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে পারেন। কিন্তু আমার পক্ষে এই বয়সে তা সম্ভব নয়। ফলে আমি অল্প কার্ডিও করতে পারি। সেটা হল নাচ। আমাদের অধিনায়ক ও আমাদের দেশের পতাকা সবার উপরে উড়ছে দেখলে খুব আনন্দ হয়। মাঝেমধ্যে আবেগ বেরিয়ে আসে।’
টি-২০ ফর্ম্যাটে দাপট ভারতের
ভারতীয় দল ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর দীর্ঘদিন ট্রফি অধরা ছিল। তবে এখন এই ফর্ম্যাটে ভারতীয় দলের একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে। ২০২৪ সালে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতার পর এবার খেতাব ধরে রাখলেন সূর্যকুমাররা। ভারতীয় দল টানা দ্বিতীয়বার এবং সবমিলিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল। প্রথম দল হিসেবে দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ জিতল ভারত। এই সাফল্যে সারা দেশের মতোই উচ্ছ্বসিত গাভাসকর।
অলিম্পিক্সে সোনা জয়ের লক্ষ্যে ভারত
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে (2028 Summer Olympics Los Angeles) টি-২০ ফর্ম্যাটে ক্রিকেট খেলা হবে। ভারতীয় দল এই ফর্ম্যাটে যে দাপট দেখাচ্ছে, তাতে অলিম্পিক্সে সোনা জিতবে বলে আশায় সারা দেশ। সূর্যকুমারও জানিয়েছেন, তিনি এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না। অলিম্পিক্সে সোনা জয় তাঁর পরবর্তী লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


