চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার উপরের দিকেই আছে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। প্লে-অফের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে এগিয়ে আছে এই দুই দল।

বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেল লখনউ সুপার জায়ান্টস-চেন্নাই সুপার কিংস ম্যাচ। ফলে পয়েন্ট ভাগ করে নিল দু'দল। ১০ ম্যাচ খেলে দু'দলেরই পয়েন্ট ১১। তবে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে লখনউ। তৃতীয় স্থানে সিএসকে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংস ১০ পয়েন্ট পেয়েছে। ফলে প্লে-অফের লড়াই জমে গিয়েছে। গুজরাট, লখনউ ও সিএসকে প্লে-অফের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে বাকি দলগুলির চেয়ে একটু এগিয়ে আছে। তবে আরও কয়েকটি ম্যাচ না হলে বলা যাবে না কোন ৪ দল প্লে-অফের যোগ্যতা অর্জন করবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এদিন আবহাওয়ার কথা মাথায় রেখেই টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। লখনউ সুপার জায়ান্টসের ইনিংস শেষ করা সম্ভব হয়নি। ১৯.২ ওভারে ৭ উইকেটে ১২৫ রান করেন লখনউ। অধিনায়ক কে এল রাহুল এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। সেই কারণে তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করেন ক্রুণাল পান্ডিয়া। লখনউয়ের ইনিংসে সর্বাধিক স্কোর করেন আয়ূষ বাদোনি। ৭ নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি ৩৩ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। আর কোনও ব্যাটারই বড় স্কোর করতে পারেননি। নিকোলাস পুরাণ করেন ২০ রান। ওপেনার কাইল মেয়ার্স করেন ১৪ রান। অপর ওপেনার মনন ভোরা করেন ১০ রান। করণ শর্মা করেন ৯ রান। প্রথম বলেই আউটে হয়ে যান ক্রুণাল (০)। মার্কাস স্টোইনিস করেন ৬ রান। ১ রান করেন কৃষ্ণাপ্পা গৌতম। 

সিএসকে বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং করেন মইন আলি। ১৩ রান দিয়ে ২ উইকেট নেন এই স্পিনার। ২২ রান দিয়ে ২ উইকেট নেন মাথিসা পাথিরানা। ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন মাহিশ থিকসানা। ১১ রান দিয়ে ১ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। 

এদিন শুরু থেকেই পরপর উইকেট হারাচ্ছিল লখনউ সুপার জায়ান্টস। ৪৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসেন ক্রুণালরা। এরপর লড়াই করেন বাদোনি ও পুরাণ। তাঁরা দলের স্কোর ১০০ পার করে দেন। পুরো ইনিংসে খেলা হলে বড় স্কোর করতে পারত না লখনউ। ফলে ১ পয়েন্ট পেয়ে ক্রুণালদের অখুশি হওয়ার কোনও কারণ নেই।

আরও পড়ুন-

IPL 2023: উরুর চোট, আইপিএল থেকে ছিটকে গেলেন লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল

IPL 2023: গম্ভীরের সঙ্গে বচসার পরেই অনুষ্কার সঙ্গে দিল্লির মন্দিরে বিরাট

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ