MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএল ২০২৬: এবারও নিলামে থাকছেন, কোনও দলে জায়গা পাবেন শাকিব আল-হাসান?

আইপিএল ২০২৬: এবারও নিলামে থাকছেন, কোনও দলে জায়গা পাবেন শাকিব আল-হাসান?

IPL 2026 Auction: আগামী মরসুমের আইপিএল-এর নিলাম কয়েকদিন পরেই হতে চলেছে। এবার অবশ্য গতবারের মতো মেগা নিলাম হবে না। তার বদলে মিনি নিলাম হতে চলেছে। এবারও আইপিএল-এর নিলাম হবে বিদেশে। যে ক্রিকেটাররা নিলামে থাকবেন, তাঁদের নামের তালিকা তৈরি হয়েছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 02 2025, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বাংলাদেশের বিতর্কিত তারকা শাকিব আল হাসান এবারের আইপিএল এর নিলামেও থাকছেন
Image Credit : ANI

বাংলাদেশের বিতর্কিত তারকা শাকিব আল-হাসান এবারের আইপিএল-এর নিলামেও থাকছেন

আইপিএল নিলামে শাকিব আল-হাসান

বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসান ২০২৬ সালের আইপিএল-এর নিলামে থাকছেন। তাঁর রিজার্ভ প্রাইস ভারতীয় মুদ্রায় এক কোটি টাকা। আইপিএল-এ এখনও পর্যন্ত ৯ মরসুম খেলেছেন এই তারকা। তিনি মোট ৭১ ম্যাচ খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শাকিব। তবে তিনি বিতর্কেও জড়িয়ে পড়েছেন। বাংলাদেশের এই তারকা বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন না। ফলে তাঁকে আইপিএল-এর কোনও ফ্র্যাঞ্চাইজি সুযোগ দেবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

DID YOU
KNOW
?
বিদেশে আইপিএল নিলাম
এবার আইপিএল-এর মিনি নিলাম হতে চলেছে ১৬ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে হতে চলেছে মিনি নিলাম।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
গতবারের মতো এবারও আইপিএল-এর নিলাম হতে চলেছে বিদেশের মাটিতে, জানিয়েছে বিসিসিআই
Image Credit : X/IPL

গতবারের মতো এবারও আইপিএল-এর নিলাম হতে চলেছে বিদেশের মাটিতে, জানিয়েছে বিসিসিআই

১৬ ডিসেম্বর আইপিএল-এর মিনি নিলাম

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর আবু ধাবিতে হতে চলেছে আইপিএল-এর মিনি নিলাম। একদিনই হবে এই নিলাম। এবারের আইপিএল-এর মিনি নিলামে থাকছেন ১,৩৫৫ জন খেলোয়াড়। ভারত ছাড়াও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো প্রথমসারির দেশগুলির ক্রিকেটাররা আইপিএল-এর মিনি নিলামে থাকছেন। বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো দেশগুলির ক্রিকেটাররাও নিলামে থাকছেন।

১৩৫৫
এবারের আইপিএল-এর নিলামে থাকছেন ১৩৫৫ জন ক্রিকেটার।
ভারত ও বিভিন্ন দেশ মিলিয়ে এবারের আইপিএল-এর মিনি নিলামে থাকছেন মোট ১৩৫৫ জন ক্রিকেটার। ৪৩ জনের বেস প্রাইস ২ কোটি টাকা।

Related Articles

Related image1
কথা রাখেনি কলকাতা নাইট রাইডার্স, আইপিএল-এ অন্য দলে না গিয়ে অবসর ঘোষণা আন্দ্রে রাসেলের
Related image2
আইপিএল ২০২৬: এবার আর খেলছেন না, নিলামের আগেই সরে গেলেন ফাফ ডু প্লেসি
36
আইপিএল নিলামে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে স্টিভ স্মিথকে ঘিরেই সবচেয়ে বেশি আগ্রহ
Image Credit : Getty

আইপিএল নিলামে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে স্টিভ স্মিথকে ঘিরেই সবচেয়ে বেশি আগ্রহ

নিলামে স্টিভ স্মিথ

এবারের আইপিএল-এর নিলামে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে থাকছেন ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট, স্টিভ স্মিথ, জশ ইনগ্লিস। তাঁদের মধ্যে স্মিথকে নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে। নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটারদের অন্যতম হয়ে উঠতে পারেন স্মিথ। বিয়ের জন্য এবারের আইপিএল-এ অনিশ্চিত ইনগ্লিস। তা সত্ত্বেও তিনি নিলামে নাম লিখিয়েছেন।

46
এবারের আইপিএল-এর নিলামে মাত্র ২ ভারতীয় ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা
Image Credit : ANI

এবারের আইপিএল-এর নিলামে মাত্র ২ ভারতীয় ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা

আইপিএল নিলামে ভেঙ্কটেশ আইয়ার

২০২৫ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু এবার তাঁকে ছেড়ে দিয়েছে কেকেআর। ফলে নিলামে থাকছেন এই ব্যাটার। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শুধু ভেঙ্কটেশ ও রবি বিষ্ণোইয়েরই বেস প্রাইস ২ কোটি টাকা। ভেঙ্কটেশ এবার কত দর পান, সে বিষয়ে ক্রিকেট মহলের আগ্রহ রয়েছে।

56
এবারের আইপিএল-এর নিলামে ৪৩ জন বিদেশি ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা
Image Credit : Getty

এবারের আইপিএল-এর নিলামে ৪৩ জন বিদেশি ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা

৪৩ জনের বেস প্রাইস ২ কোটি টাকা

স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, জেমি স্মিথ, মুজিব-উর-রহমান, নবীন-উল-হক, শন অ্যাবট, অ্যাস্টন আগর, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, জশ ইনগ্লিস, মুস্তাফিজুর রহমান, গাস অ্যাটকিসন, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাইকেল ব্রেসওয়েল, জেরাল্ড কোটজি, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নর্খিয়ে, মাথিসা পাথিরানা, মাহিশ থিকসানা, ওয়ানিন্দু হাসারঙ্গার মতো ৪৩ জন বিদেশি ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা।

66
ক্যারিবিয়ান ক্রিকেটার শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোশেফের ফ্লোর প্রাইস ২ কোটি টাকা
Image Credit : Getty

ক্যারিবিয়ান ক্রিকেটার শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোশেফের ফ্লোর প্রাইস ২ কোটি টাকা

২ কোটি টাকা ফ্লোর প্রাইস

এবারের আইপিএল-এর মিনি নিলামে ওয়েস্ট ইন্ডিজের ৩ ক্রিকেটার শাই হোপ, আকিল হোসেন ও আলজারি জোশেফের সর্বাধিক ফ্লোর প্রাইস ২ কোটি টাকা। মিনি নিলামে থাকছেন থাকছেন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত অফ-স্পিনার আদিত্য অশোক। তাঁর বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sunil Gavaskar: "শামার জোসেফের এটা করা উচিত হয়নি", আহত আর্শদীপকে টার্গেট করায় ক্ষুব্ধ গাভাসকার
Recommended image2
Smriti Mandhana: অধিনায়ক হিসেবে যাত্রা শুরু, অনন্য ব্যক্তিগত রেকর্ডের সামনে স্মৃতি
Recommended image3
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image4
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image5
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Related Stories
Recommended image1
কথা রাখেনি কলকাতা নাইট রাইডার্স, আইপিএল-এ অন্য দলে না গিয়ে অবসর ঘোষণা আন্দ্রে রাসেলের
Recommended image2
আইপিএল ২০২৬: এবার আর খেলছেন না, নিলামের আগেই সরে গেলেন ফাফ ডু প্লেসি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved