MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2026: আইপিএল-এর দিকে কড়া নজর নির্বাচকদের! পারফর্ম না করলে বিশ্বকাপের দল থেকে বাদ তারকারাও?

IPL 2026: আইপিএল-এর দিকে কড়া নজর নির্বাচকদের! পারফর্ম না করলে বিশ্বকাপের দল থেকে বাদ তারকারাও?

IPL 2026: আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। যা ভারতীয় ক্রিকেটারদের জন্য কার্যত, একটি অগ্নিপরীক্ষার মঞ্চ। শোনা যাচ্ছে, এবারের আইপিএল পারফরম্যান্সের উপর ভিত্তি করেই আসন্ন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের দল বেছে নেওয়া হবে।

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 22 2026, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
বিসিসিআই এর 'গোপন তালিকায়' ২০ জন ক্রিকেটার?
Image Credit : X@BCCI

বিসিসিআই-এর 'গোপন তালিকায়' ২০ জন ক্রিকেটার?

সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে খবর, প্রধান নির্বাচক অজিত আগারকার এবং তাঁর কমিটি ২০ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে। এই ক্রিকেটারদের আসন্ন ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য 'কোর গ্রুপ' হিসেবে ভাবা হচ্ছে। নতুন মুখের বদলে নির্বাচকরা এখন এই ২০ জন ক্রিকেটারের ফর্ম এবং ফিটনেসের উপর কড়া নজর রাখবেন। অর্থাৎ, এই ২০ জনের মধ্যে কেউ আইপিএলে খারাপ পারফর্ম করলে, তাঁকে বিশ্বকাপের জন্য যোগ্য নন বলে মনে করা হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
প্রত্যেক নির্বাচকের আলাদা আলাদা দায়িত্ব
Image Credit : X@BCCI

প্রত্যেক নির্বাচকের আলাদা আলাদা দায়িত্ব

পুরো বিষয়টি নজর রাখার জন্য বিসিসিআই প্রত্যেক নির্বাচককে দায়িত্ব ভাগ করে দিয়েছে। অজিত আগারকার নিজে মুম্বইয়ের ম্যাচ দেখবেন, এসএস দাস দেখবেন কলকাতার ম্যাচগুলি। দিল্লি-এনসিআর-এর ম্যাচ দেখার দায়িত্বে থাকবেন আরপি সিং এবং অজয় রাত্রা। প্রজ্ঞান ওঝা বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মাঠে উপস্থিত থাকবেন। প্রত্যেক সপ্তাহে নির্বাচকরা মাঠ থেকে তাদের 'গোপন ফিল্ড রিপোর্ট' পাঠাবেন। সেই রিপোর্টে উল্লেখ করা থাকবে যে, কোন ক্রিকেটার চাপের মুখে ভালো খেলছেন আর কারা পারছেন না।

Related Articles

Related image1
RCB IPL 2026: "একটা মিনিটও নষ্ট করা চলবে না! ১২০% উজাড় করে দিতে হবে" চলে এল 'বিরাট' বার্তা
Related image2
LSG IPL 2026: মিশন আইপিএল! অযোধ্যা মন্দিরে পুজো দিলেন পন্থ-গোয়েঙ্কা, কী জানালেন মালিক এবং ক্যাপ্টেন?
34
আফগানিস্তানের বিরুদ্ধে 'পুরো শক্তির' ভারতীয় দল?
Image Credit : Getty

আফগানিস্তানের বিরুদ্ধে 'পুরো শক্তির' ভারতীয় দল?

আইপিএল শেষ হলেই পাঞ্জাবের মুল্লানপুরে আগামী ৬-১০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। যে সিরিজে রোহিত-কোহলি থেকে শুরু করে বুমরা এবং সিরাজ, সবাইকে স্কোয়াডে রেখেই পূর্ণ শক্তির দল নামানো হবে। টিম ম্যানেজমেন্ট চাইছে, অগাস্ট-মার্চ মাস পর্যন্ত ভারতের যে ৯টি টেস্ট ম্যাচ রয়েছে, সেগুলির জন্য সিনিয়র ক্রিকেটাররা যেন লাল বলের ক্রিকেটে পুরোপুরি তৈরি থাকেন।

44
বুমরা এবং সিরাজের ওপর বিশেষ নজর
Image Credit : Getty

বুমরা এবং সিরাজের ওপর বিশেষ নজর

বিসিসিআই-এর সবচেয়ে বড় চিন্তা হল, দলের ফাস্ট বোলারদের ফিটনেস নিয়ে। যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ যদি পুরো আইপিএলে ফিট থাকেন, তাহলে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে তাদের অবশ্যই রাখা হবে। ভারতীয় দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি নিতে চায় না বলেই খবর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
আইপিএল ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Big Bash League: ক্রিকেট অস্ট্রেলিয়ার আহ্বান, বিগ ব্যাশ লিগে দল কিনবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি?
Recommended image2
AUS vs SA: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজের জন্য দল ঘোষণা, বাদ পড়লেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস
Recommended image3
IND vs AFG: আফগান সিরিজের আগে ভারতের স্বস্তি, ফিরছেন সুন্দর! বুমরাকে নিয়ে সিদ্ধান্ত ৯ সেপ্টেম্বর
Recommended image4
Today’s News in Bengali Live: Ballon D'Or 2026 - বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স, ব্যালন ডি'অরের জন্য মনোনীত মেসি-ইয়ামাল
Recommended image5
Fatima Sana Fined: শেফালির সঙ্গে অসভ্যতা, পাক অধিনায়ক ফতিমা সানাকে যে শাস্তি দিল ICC
Related Stories
Recommended image1
RCB IPL 2026: "একটা মিনিটও নষ্ট করা চলবে না! ১২০% উজাড় করে দিতে হবে" চলে এল 'বিরাট' বার্তা
Recommended image2
LSG IPL 2026: মিশন আইপিএল! অযোধ্যা মন্দিরে পুজো দিলেন পন্থ-গোয়েঙ্কা, কী জানালেন মালিক এবং ক্যাপ্টেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved