MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2026: এবার আইপিএলে এআই-এর প্রবেশ? গুগল জেমিনির সঙ্গে বিসিসিআই-এর রেকর্ড অঙ্কের চুক্তি

IPL 2026: এবার আইপিএলে এআই-এর প্রবেশ? গুগল জেমিনির সঙ্গে বিসিসিআই-এর রেকর্ড অঙ্কের চুক্তি

IPL 2026: আইপিএল ২০২৬-এর আগেই রেকর্ড অঙ্কের চুক্তি সেরে ফেলল বিসিসিআই। রিপোর্ট অনুযায়ী, গুগলের এআই প্ল্যাটফর্ম 'জেমিনি'-র সঙ্গে ২৭০ কোটি টাকার চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

2 Min read
Author : Subhankar Das
Published : Jan 21 2026, 02:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
তিন বছরের একটি বিশাল চুক্তি
Image Credit : Getty

তিন বছরের একটি বিশাল চুক্তি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ মরশুম শুরুর আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বড় চুক্তি সেরে ফেলল। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের কোষাগারে আবারও যেন কার্যত, টাকার বৃষ্টি। এবার ভারতীয় ক্রিকেটে প্রবেশ করল অত্যাধুনিক প্রযুক্তি তথা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। গুগলের এআই প্ল্যাটফর্ম জেমিনি এবার আইপিএলের সঙ্গে যুক্ত হতে চলেছে। তিন বছরের একটি বিশাল চুক্তি হতে চলেছে বিসিসিআই এবং গুগল জেমিনির মধ্যে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
 চুক্তির মূল্য প্রায় ২৭০ কোটি টাকা
Image Credit : Getty

চুক্তির মূল্য প্রায় ২৭০ কোটি টাকা

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম জেমিনি (Gemini) আইপিএল-এর স্পনসর হিসেবে একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে। এই চুক্তির মূল্য প্রায় ২৭০ কোটি টাকা এবং এটি আগামী তিন বছরের জন্য চুক্তি স্বাক্ষর হতে চলেছে। আর এরই মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেট স্পনসরশিপের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) প্রবেশ ঘটতে চলেছে। সাধারণত, যে কোনও বড় ব্র্যান্ডই এই ধরনের মেগা টুর্নামেন্টকে ব্র্যান্ডিং-এর জন্য বেছে নেয়। আর যেহেতু এই মুহূর্তে আইপিএল বিশ্বের অন্যতম সেরা একটি মেগা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, তাই খুব স্বাভাবিকভাবেই জেমিনিও সেই কাজটাই করল। 

Related Articles

Related image1
IPL 2026: আরসিবি ভক্তদের জন্য বিরাট সুখবর! চিন্নাস্বামীতে ফিরছে আইপিএল-এর ম্যাচ?
Related image2
IPL 2026: বোর্ডে কোনও আলোচনা ছাড়াই IPL থেকে বাদ মুস্তাফিজুর! পালটা বাংলাদেশে ব্যান IPL সম্প্রচার
35
পিচের দুপাশে এবং মিডিয়া ব্যাকড্রপে জেমিনির লোগো
Image Credit : Gemini AI

পিচের দুপাশে এবং মিডিয়া ব্যাকড্রপে জেমিনির লোগো

পিচের দুপাশে এবং মিডিয়া ব্যাকড্রপে জেমিনির লোগো দেখা যাবে। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, “এই চুক্তিটি তিন বছরের জন্য এবং এটি আইপিএল-এর বিশ্বব্যাপী আকর্ষণকে আরও শক্তিশালী করে তুলবে।” গোটা বিশ্বেই ক্রিকেটের বাজার ভালো। ব্রডকাস্টিং এবং ডিজিটাল সম্প্রচারের মাধ্যমে তা আরও বেশি। 

45
ক্যানভা বনাম অ্যাপোলো টায়ার্সের প্রতিযোগিতা
Image Credit : Getty

ক্যানভা বনাম অ্যাপোলো টায়ার্সের প্রতিযোগিতা

শীর্ষস্থানীয় এআই এবং প্রযুক্তি ব্র্যান্ডগুলি বর্তমানে ক্রিকেট স্পনসরশিপের জন্য বড় সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা করছে। গত ২০২৪ সালে, ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা (Canva) বিসিসিআই-এর শার্ট স্পনসরশিপের জন্য ৫৫৪ কোটি টাকার একটি বড় বিড করেছিল। তবে, অ্যাপোলো টায়ার্স ৫৭৯ কোটি টাকার বিড দিয়ে ক্যানভাকে পরাজিত করে সেই জায়গা ছিনিয়ে নেয়। অ্যাপোলো টায়ার্স ২০২৫-২০২৮ সাইকেলের জন্য এই স্বত্ব পেয়েছে। 

55
আইপিএলের রেকর্ড-ভাঙা দর্শকসংখ্যা
Image Credit : SRH\Instagram

আইপিএলের রেকর্ড-ভাঙা দর্শকসংখ্যা

ব্র্যান্ডগুলি কেন আইপিএলের দিকে ঝুঁকছে, তা বুঝতে গেলে এর দর্শকসংখ্যার দিকটা একবার দেখতে হবে। আইপিএল ২০২৫ প্রায় ১০০ কোটি দর্শকের কাছে পৌঁছেছে, যা একটি রেকর্ড। এই বিশাল জনপ্রিয়তার কারণেই এআই প্ল্যাটফর্মগুলিও এবার আগ্রহী।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
AUS vs SA: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজের জন্য দল ঘোষণা, বাদ পড়লেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস
Recommended image2
IND vs AFG: আফগান সিরিজের আগে ভারতের স্বস্তি, ফিরছেন সুন্দর! বুমরাকে নিয়ে সিদ্ধান্ত ৯ সেপ্টেম্বর
Recommended image3
Today’s News in Bengali Live: Durga Puja - দুর্গা পুজোর এই দিন রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শুভেন্দুর, কী বললেন বিজেপি নেত্রী
Recommended image4
Fatima Sana Fined: শেফালির সঙ্গে অসভ্যতা, পাক অধিনায়ক ফতিমা সানাকে যে শাস্তি দিল ICC
Recommended image5
Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেট দলকে ঘিরে 'ফিক্সিং'-র আশঙ্কা, লর্ডস টেস্টের পর তদন্ত শুরু
Related Stories
Recommended image1
IPL 2026: আরসিবি ভক্তদের জন্য বিরাট সুখবর! চিন্নাস্বামীতে ফিরছে আইপিএল-এর ম্যাচ?
Recommended image2
IPL 2026: বোর্ডে কোনও আলোচনা ছাড়াই IPL থেকে বাদ মুস্তাফিজুর! পালটা বাংলাদেশে ব্যান IPL সম্প্রচার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved