MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2026: সবথেকে লম্বা সিজন হতে চলেছে এবারের আইপিএলে, সঙ্গে থাকবে আরও একাধিক চমক?

IPL 2026: সবথেকে লম্বা সিজন হতে চলেছে এবারের আইপিএলে, সঙ্গে থাকবে আরও একাধিক চমক?

IPL 2026: বিশ্বকাপ শেষ। এবার শুরু আইপিএল। ক্রিকেটপ্রেমীরা যে টুর্নামেন্টের জন্য মুখিয়ে থাকেন, সেই মেগা আইপিএল এবার আরও জমজমাট। এবার শুধু আইপিএল-এর ইতিহাসেই দীর্ঘতম সিজন নয়, আসছে আরও বেশ কিছু বড় পরিবর্তন। 

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 10 2026, 04:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
২৮ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে মেগা টি ২০ ক্রিকেট লিগ
Image Credit : Gemini AI

২৮ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে মেগা টি-২০ ক্রিকেট লিগ

আসন্ন আইপিএলে মোট ৮৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এমনিতে ১০টি দলের ফরম্যাটে ৭৪টি ম্যাচ খেলা হয়। তবে এবার ২০২৬ সালের আইপিএল সিজনে (IPL 2026) দলগুলি একে অপরের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে দুবার করে খেলবে। যার ফলে, ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মেগা টি-২০ ক্রিকেট লিগ আগামী ২৮ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত, প্রায় ৬৪ দিন ধরে চলবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
আরও বেশি সংখ্যায় অন্যান্য শহরের দর্শকরা
Image Credit : Gemini

আরও বেশি সংখ্যায় অন্যান্য শহরের দর্শকরা

আইপিএল ২০২৬-এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, স্যাটেলাইট স্টেডিয়াম। অর্থাৎ, একটি দল তাদের হোম ম্যাচ একাধিক স্টেডিয়ামে খেলবে। কিছু স্টেডিয়ামে পরিকাঠামোগত কাজ এবং কয়েকটি রাজ্যে নির্বাচনের কারণে, এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ফলে, আরও বেশি সংখ্যায় অন্যান্য শহরের দর্শকরাও মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।

Related Articles

Related image1
IPL 2026 KKR: বিশ্বকাপের বিধ্বংসী পাঁচ তারকা এবার মাতাবেন আইপিএল, নাইটরা তুলবে ঝড়?
Related image2
IPL 2026 Schedule: আইপিএল-এর সূচি প্রায় চূড়ান্ত! দুই দফায় ঘোষণা করা হবে মেগা টুর্নামেন্টর দিনক্ষণ, কবে জানা যাবে সূচি?
35
রাজস্থান রয়্যালস তাদের হোম ম্যাচ দুটি শহরে খেলবে
Image Credit : X/@mufaddal_vohra

রাজস্থান রয়্যালস তাদের হোম ম্যাচ দুটি শহরে খেলবে

এবার রাজস্থান রয়্যালস তাদের হোম ম্যাচ দুটি শহরে খেলবে। জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে ৪টি এবং গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়ামে ৩টি ম্যাচ খেলবে তারা। 

45
ফাইনাল আগামী ৩১ মে
Image Credit : Gemini AI

ফাইনাল আগামী ৩১ মে

গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও দুটি শহরে তাদের হোম ম্যাচ খেলবে। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে ৫টি এবং রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে ২টি ম্যাচ খেলবে তারা। পাঞ্জাব কিংস আবার ধর্মশালাকে তাদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে। আইপিএলের ফাইনাল আগামী ৩১ মে, বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে (ipl schedule 2026)।

55
 'স্মার্ট রিপ্লে সিস্টেম'
Image Credit : Gemini AI

'স্মার্ট রিপ্লে সিস্টেম'

আইপিএল ২০২৬-এর বেশ কয়েকটি দলে অধিনায়কত্বেও বদল এসেছে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক হয়েছেন রিয়ান পরাগ এবং চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ফিরছেন রুতুরাজ গায়কোয়াড়। এমএস ধোনি উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে থাকছেন। দর্শকদের অভিজ্ঞতা ভালো করতে সব স্টেডিয়ামে 'স্মার্ট রিপ্লে সিস্টেম' নামে নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে, যার ফলে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত আরও দ্রুত আসবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
আইপিএল ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image2
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Recommended image3
Rishabh Pant: কলম্বোয় ব্যাটিং করার সময় কবজিতে চোট, মাঠ ছাড়তে হল ঋষভ পন্থকে
Recommended image4
Devdutt Padikkal: পরপর ৩ ম্যাচে শতরান, শ্রীলঙ্কা সফরে ধারাবাহিকতা অব্যাহত দেবদত্ত পাড়িক্কলের
Recommended image5
Yashasvi Jaiswal: আসিথা ফার্নান্ডোর সঙ্গে ঝামেলা, রাগে এ কী করলেন যশস্বী জয়সোয়াল!
Related Stories
Recommended image1
IPL 2026 KKR: বিশ্বকাপের বিধ্বংসী পাঁচ তারকা এবার মাতাবেন আইপিএল, নাইটরা তুলবে ঝড়?
Recommended image2
IPL 2026 Schedule: আইপিএল-এর সূচি প্রায় চূড়ান্ত! দুই দফায় ঘোষণা করা হবে মেগা টুর্নামেন্টর দিনক্ষণ, কবে জানা যাবে সূচি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved