MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?

আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?

IPL 2026 Mini Auction: আগামী সপ্তাহে আইপিএল ২০২৬-এর মিনি নিলাম হতে চলেছে। সব ফ্র্যাঞ্চাইজিই নিলামের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবারও ভারতের বদলে বিদেশের মাটিতে হতে চলেছে আইপিএল-এর নিলাম।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 09 2025, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আইপিএল ২০২৬ মিনি নিলামের জন্য সব ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত প্রস্তুতি শুরু
Image Credit : BCCI

আইপিএল ২০২৬ মিনি নিলামের জন্য সব ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত প্রস্তুতি শুরু

১৬ ডিসেম্বর আইপিএল নিলাম

১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে হতে চলেছে আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। সব ফ্র্যাঞ্চাইজিই নির্দিষ্ট সময়ের মধ্যে রিটেইন করা ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে। এবার নিলাম থেকে দলের বাকি খেলোয়াড়দের বেছে নেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ১০ ফ্র্যাঞ্চাইজি।

DID YOU
KNOW
?
কেকেআর-এর হাতে বেশি টাকা
আইপিএল ২০২৬-এর মিনি নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের হাতে খরচ করার জন্য সবচেয়ে বেশি টাকা আছে।
26
১,৩৯০ জন ক্রিকেটারের মধ্যে আইপিএল ২০২৬-এর নিলামে চূড়ান্ত ৩৫০ জন খেলোয়াড়
Image Credit : X/IPL

১,৩৯০ জন ক্রিকেটারের মধ্যে আইপিএল ২০২৬-এর নিলামে চূড়ান্ত ৩৫০ জন খেলোয়াড়

আইপিএল নিলামে ৩৫০ জন

আইপিএল ২০২৬-এর মিনি নিলামে প্রাথমিকভাবে নাম লিখিয়েছিলেন ১,৩৯০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে চূড়ান্ত তালিকায় ৩৫০ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। মঙ্গলবার এই তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ৩৫০ জনের মধ্যে থেকে নিলামে মোট ৭৭ জন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেতে পারেন।

২
আইপিএল নিলামের আগে সর্বাধিক বেস প্রাইস ২ কোটি টাকা।
আইপিএল ২০২৬ মিনি নিলামের আগে ৪০ জন ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা। তাঁদের মধ্যে ২ জন ভারতীয় আছেন।

Related Articles

Related image1
আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত
Related image2
আইপিএল ২০২৬: এবার পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক? মুখ খুললেন রিয়ান পরাগ
36
আগামী মঙ্গলবার দুপুরে আবু ধাবির এতিহাদ এরিনায় শুরু হবে আইপিএল নিলাম
Image Credit : X

আগামী মঙ্গলবার দুপুরে আবু ধাবির এতিহাদ এরিনায় শুরু হবে আইপিএল নিলাম

আইপিএল নিলামের কেন্দ্র চূড়ান্ত

বিসিসিআই-এর পক্ষ থেকে সব ফ্র্যাঞ্চাইজিকে ই-মেল করে জানিয়ে দেওয়া হয়েছে, ‘নিলামে থাকবেন ৩৫০ জন খেলোয়াড়। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর আবু ধাবির এতিহাদ এরিনায় সংযুক্ত আরব আমিরশাহির সময় অনুযায়ী দুপুর একটায় এবং ভারতীয় সময় অনুযায়ী দুপুর আড়াইটেয় শুরু হবে নিলাম।’

46
আইপিএল নিলামে প্রথমে ক্যাপড, তারপর আনক্যাপড ক্রিকেটারদের নাম ডাকা হবে, জানিয়েছে বিসিসিআই
Image Credit : our own

আইপিএল নিলামে প্রথমে ক্যাপড, তারপর আনক্যাপড ক্রিকেটারদের নাম ডাকা হবে, জানিয়েছে বিসিসিআই

প্রস্তুতি সারা বিসিসিআই-এর

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল নিলামে প্রথমে ক্যাপড ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটার, ফাস্ট বোলার, স্পিনারদের তোলা হবে। তারপর এক এক করে আনক্যাপড প্লেয়ারদের নাম ডাকা হবে। প্রথমে যে ক্রিকেটাররা অবিক্রিত থাকবেন, তাদের নাম পরে আবার ডাকা হবে। এভাবেই চলবে নিলাম। দেশ-বিদেশের ক্যাপড ও আনক্যাপড ক্রিকেটাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাবেন।

56
আইপিএল মিনি নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের হাতে সবচেয়ে বেশি টাকা
Image Credit : Getty

আইপিএল মিনি নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের হাতে সবচেয়ে বেশি টাকা

সুবিধাজনক অবস্থানে কেকেআর

আইপিএল-এর ১০ ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে নিলামের আগে মোট ২৩৭.৫৫ কোটি টাকা আছে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের হাতে সর্বাধিক ৬৪.৩০ কোটি টাকা আছে। চেন্নাই সুপার কিংসের হাতে আছে ৪৩.৪০ কোটি টাকা। নিলামের আগে ৪০ জন ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা করে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শুধু ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোইয়ের বেস প্রাইস ২ কোটি টাকা।

66
এবারের আইপিএল-এর নিলামে ক্যামেরন গ্রিনকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই দেখা যেতে পারে
Image Credit : Getty

এবারের আইপিএল-এর নিলামে ক্যামেরন গ্রিনকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই দেখা যেতে পারে

বিপুল দর পেতে পারেন ক্যামেরন গ্রিন

এবারের আইপিএল-এর নিলামে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন ক্যামেরন গ্রিন। তিনি সবচেয়ে বেশি দর পেতে পারেন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে তাঁকে নিয়ে লড়াই হতে পারে। ডেভন কনওয়ে, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, সরফরাজ খান, পৃথ্বী শ, ডেভিড মিলার, ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েও লড়াই হতে পারে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
টি-২০ বিশ্বকাপ ২০২৬: আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়ে অভিযান শুরু অস্ট্রেলিয়ার
Recommended image2
টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'না খেলার সিদ্ধান্ত সরকারের,' স্পষ্ট বলে দিলেন বিসিবি সভাপতি
Recommended image3
টি-২০ বিশ্বকাপ ২০২৬: নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? নেটে দীর্ঘ অনুশীলনে সঞ্জু স্যামসন
Recommended image4
India vs Pakistan: 'এশিয়া কাপে একপেশে ম্যাচ হয়নি,' ৩ বার হারের পরেও হুঙ্কার ফারহানের
Recommended image5
টি-২০ বিশ্বকাপ ২০২৬: বল ছুড়ছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক? বিতর্ক তুঙ্গে
Related Stories
Recommended image1
আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত
Recommended image2
আইপিএল ২০২৬: এবার পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক? মুখ খুললেন রিয়ান পরাগ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved