MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2026: ২২ গজে আবার উঠবে ধোনি ঝড়? আইপিএল-কে সামনে রেখে প্রস্তুতি শুরু এমএসডি-র

IPL 2026: ২২ গজে আবার উঠবে ধোনি ঝড়? আইপিএল-কে সামনে রেখে প্রস্তুতি শুরু এমএসডি-র

IPL 2026: টি-২০ বিশ্বকাপের পরেই শুরু আইপিএল। আর তাকে কেন্দ্র করেই এবার অনুশীলন শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। 

2 Min read
Author : Subhankar Das
Published : Jan 25 2026, 07:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
অনুশীলন শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি
Image Credit : Getty

অনুশীলন শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি

আইপিএল শুরু হতে এখনও ২ মাস বাকি। ক্রিকেট বিশ্বের অন্যতম এই মেগা টি-২০ লিগের জন্য সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। আর তাকে কেন্দ্র করেই এবার অনুশীলন শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে প্রকাশ করা ধোনির অনুশীলনের ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
রীতিমতোকঠোর অনুশীলন করছেন এমএসডি
Image Credit : Getty

রীতিমতোকঠোর অনুশীলন করছেন এমএসডি

ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (JSCA) একটি ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা যাচ্ছে, আসন্ন আইপিএল-কে সামনে রেখে রীতিমতোকঠোর অনুশীলন করছেন এমএসডি। যা ক্রিকেট মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। 

Related Articles

Related image1
IPL 2026: আসন্ন আইপিএল-এর আগে ইতিহাস কী বলছে? রানের নিরিখে কিং কোহলির পরেই বাকিরা
Related image2
IPL 2026: ভোটের গেড়োয় আটকে আইপিএল-এর সূচি, ফ্র্যাঞ্চাইজিদের ডেডলাইন বেঁধে দিল বিসিসিআই
36
আসন্ন মরশুমে তিনি বিধ্বংসী রূপে ফিরবেন?
Image Credit : Getty

আসন্ন মরশুমে তিনি বিধ্বংসী রূপে ফিরবেন?

ঝাড়খণ্ড ক্রিকেট বোর্ড এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একটি আকর্ষণীয় ক্যাপশনও আবার যোগ করেছে। "দেখুন কে ফিরে এসেছেন" বলে উল্লেখ করেছে তারা। এছাড়াও সেই ভিডিওতে আরও একটি ক্যাপশন রয়েছে। যেখানে লেখা আছে "JSCA-এর গর্ব.. মহেন্দ্র সিং ধোনি"। এই অনুশীলন সেশনের আগে ধোনিকে জেএসসিএ-র (JSCA) কর্তা এবং ক্রিকেটার সৌরভ তিওয়ারির সঙ্গে কথা বলতেও দেখা যায়। 

হলুদ প্যাড.. 👀
থালা নেশন, বছরের সেই সময়টা এসে গেছে!!!!! 🥳🔥 #হুইসেলপোডু 
🎥 : ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন pic.twitter.com/DEbOpEFQ4m

— চেন্নাই সুপার কিংস (@ChennaiIPL) জানুয়ারি ২৪, ২০২৬

46
আইপিএল ২০২৬ কবে শুরু হবে?
Image Credit : X/@CricCrazyJohns

আইপিএল ২০২৬ কবে শুরু হবে?

আইপিএল ২০২৬-এর মরশুম আগামী ২৬শে মার্চ শুরু হতে চলেছে বলে খবর। এই মেগা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১শে মে। প্রায় ২ মাস ধরে চলা এই ক্রিকেট উৎসবের জন্য সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।

56
ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস
Image Credit : Getty

ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল একটি দল। তারা ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে, মোট পাঁচবার শিরোপা জিতেছে।

66
গত মরশুমের পরিসংখ্যান কেমন ছিল?
Image Credit : ANI

গত মরশুমের পরিসংখ্যান কেমন ছিল?

গত আইপিএল-এর মরসুমে ধোনি প্রত্যাশা মতো খেলতে পারেননি। ১৩টি ইনিংসে মাত্র ১৯৬ রান করেন। তবে তাঁর সাম্প্রতিক অনুশীলন দেখে মনে হচ্ছে, আসন্ন মরশুমে তিনি বিধ্বংসী রূপে ফিরবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL Window: তাপপ্রবাহ, বৃষ্টি এড়ানোই লক্ষ্য, আইপিএল-এর সময় বদলের পরিকল্পনা
Recommended image2
SRK KKR Ownership: ক্রিকেট পছন্দই করতেন না SRK! কীভাবে ২০০৮ সালে কেকেআর দলের মালিক শাহরুখ? ফাঁস করলেন ললিত মোদী
Recommended image3
IND vs AFG Test Match: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কি একাধিক নতুন মুখ? তুঙ্গে জল্পনা
Recommended image4
IPL 2026 Final: আইপিএল জিতে কত টাকা এল আরসিবি-র ঝুলিতে? সেরা মাঠ এবং পিচের তকমা পেল ইডেন
Recommended image5
GT Bus Fire: গুজরাত টাইটান্সের টিম বাসে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন শুভমানরা, ঠিক কী ঘটেছিল?
Related Stories
Recommended image1
IPL 2026: আসন্ন আইপিএল-এর আগে ইতিহাস কী বলছে? রানের নিরিখে কিং কোহলির পরেই বাকিরা
Recommended image2
IPL 2026: ভোটের গেড়োয় আটকে আইপিএল-এর সূচি, ফ্র্যাঞ্চাইজিদের ডেডলাইন বেঁধে দিল বিসিসিআই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved