MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2026: বিসিসিআই-এর নির্দেশে কেকেআর থেকে বাদ মুস্তাফিজুর! বিতর্কের মাঝেই মুখ খুললেন বাংলাদেশের বোলার

IPL 2026: বিসিসিআই-এর নির্দেশে কেকেআর থেকে বাদ মুস্তাফিজুর! বিতর্কের মাঝেই মুখ খুললেন বাংলাদেশের বোলার

IPL 2026: আইপিএল-এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়া নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান।

2 Min read
Author : Subhankar Das
Published : Jan 04 2026, 06:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
কেকেআর স্কোয়াড থেকে বাদ মুস্তাফিজুর
Image Credit : stockPhoto

কেকেআর স্কোয়াড থেকে বাদ মুস্তাফিজুর

আসন্ন আইপিএল মরশুম শুরুর আগেই ভারত এবং বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের মধ্যে ফাটল। নেপথ্যে আছেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স (KKR) তাঁকে ৯.২ কোটি টাকার বিনিময়ে মেগা নিলাম থেকে কেনে। কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক বোঝাপড়া খারাপ হওয়ার দরুণ বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় যে, মুস্তাফিজুরকে যেন স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়।  

26
মুখ খুলেছেন মুস্তাফিজুর রহমান
Image Credit : Getty

মুখ খুলেছেন মুস্তাফিজুর রহমান

সেই মতোই নাইটদের তরফ থেকে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয় এবং সোশ্যাল মিডিয়া থেকেও ছবি সরিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন মুস্তাফিজুর রহমান। তিনি জানিয়েছেন, "যদি তারা আমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আমার কিছুই করার নেই।"

Related Articles

Related image1
IPL 2026: দলের দুই পেসারকে বিদেশে পাঠাচ্ছে লখনউ সুপার জায়ান্টস, বোলিং বিভাগকে আরও শক্তিশালী করার পরিকল্পনা?
Related image2
IPL 2026: বোর্ডের কড়া নির্দেশ! মুস্তাফিজুরকে ছেড়ে দিল কেকেআর, ৯.২০ কোটির বোলারের বদলি কে?
36
বিশ্বকাপ ম্যাচ স্থানান্তরের জন্য বাংলাদেশের দাবি
Image Credit : Getty

বিশ্বকাপ ম্যাচ স্থানান্তরের জন্য বাংলাদেশের দাবি

তারপরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিয়েছে। আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে চায় না বাংলাদেশ। জানা যাচ্ছে, সেই দেশের অন্তর্বর্তী সরকার এমনই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ম্যাচগুলিকে শ্রীলঙ্কায় স্থানান্তর করার দাবি জানিয়েছে তারা।

46
আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা
Image Credit : Getty

আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা

এমনকি, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি তুলেছেন অনেকে। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার প্রভাব এখন খেলার উপরেও এসে পড়ছে।

56
কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই
Image Credit : Getty

কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই

তবে এই পরিপ্রেক্ষিতে যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। তারা পরিষ্কার বলছেন, কোনও দেশের খামখেয়ালি মনোভাবের জন্য শেষ মুহূর্তে ম্যাচ সরাতে রাজি নন বোর্ড কর্তারা।

66
বিতর্কের মাঝে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
Image Credit : X

বিতর্কের মাঝে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

এইসব বিতর্কের মাঝেই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল। সেই দলের অধিনায়ক হলেন লিটন দাস এবং সহ-অধিনায়ক হলেন সইফ হাসান। ১৫ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান । 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
New Zealand vs Pakistan: কলম্বোয় বৃষ্টির জেরে শুরুই হল না ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি
Recommended image2
T20 World Cup 2026: সুপার এইটের ম্যাচে বৃষ্টি হলে কী হবে? জরুরি ভিত্তিতে নিয়ম বদল আইসিসি-র
Recommended image3
T20 World Cup 2026: ধোনি-রোহিত যা পারেননি, করে দেখালেন সূর্য? গড়লেন নয়া বিশ্বরেকর্ড
Recommended image4
Sundar Pichai: 'শুবমান গিলের সঙ্গে দেখা হলে ভালো সময় কাটে,' বার্তা সুন্দর পিচাইয়ের
Recommended image5
India vs South Africa: 'ভারতই বেশি চাপে থাকবে,' দাবি দক্ষিণ আফ্রিকার কোচের
Related Stories
Recommended image1
IPL 2026: দলের দুই পেসারকে বিদেশে পাঠাচ্ছে লখনউ সুপার জায়ান্টস, বোলিং বিভাগকে আরও শক্তিশালী করার পরিকল্পনা?
Recommended image2
IPL 2026: বোর্ডের কড়া নির্দেশ! মুস্তাফিজুরকে ছেড়ে দিল কেকেআর, ৯.২০ কোটির বোলারের বদলি কে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved