MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • LPG Crisis in India: এলপিজি সংকটের ছায়া এবার আইপিএলে? টুর্নামেন্ট নিয়ে যা বলছেন বিসিসিআই কর্তা

LPG Crisis in India: এলপিজি সংকটের ছায়া এবার আইপিএলে? টুর্নামেন্ট নিয়ে যা বলছেন বিসিসিআই কর্তা

LPG Crisis in India: ভারতে এলপিজি গ্যাসের ঘাটতির কারণে, আইপিএল ২০২৬ আয়োজন নিয়ে তৈরি হয়েছে কিছুটা অনিশ্চয়তা। বিসিসিআই জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না।

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 13 2026, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আইপিএল ২০২৬ নিয়ে ঘোর সংকট, আসল কারণটা কী?
Image Credit : Gemini

আইপিএল ২০২৬ নিয়ে ঘোর সংকট, আসল কারণটা কী?

বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা আইপিএল ২০২৬-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে আমেরিকা-ইজরায়েল-ইরান সংঘাতের জেরে এই টুর্নামেন্টকে ঘিরে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সংকটের ফলে, ভারতে এলপিজি গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তাই ২৮ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল নিয়ে তৈরি হয়েছে বড়সড় অনিশ্চয়তা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
আইপিএল আয়োজনের ক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জ?
Image Credit : Gemini AI

আইপিএল আয়োজনের ক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জ?

আইপিএলের মতো বড় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জ সামনে আসতে শুরু করেছে। প্রথমত, স্টেডিয়ামের ফ্লাডলাইটের জন্য জ্বালানি এবং হাজার হাজার অতিথিদের জন্য হোটেলের রান্নায় এলপিজি-র অভাব। দ্বিতীয়ত, পশ্চিম এশিয়ার আকাশপথে নিষেধাজ্ঞার কারণে বিদেশি ক্রিকেটারদের ভারতে আসা কঠিন হয়ে পড়েছে। তৃতীয়ত, জ্বালানির দাম বাড়ায় দলগুলির এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Related Articles

Related image1
IPL 2026 KKR: বিশ্বকাপের বিধ্বংসী পাঁচ তারকা এবার মাতাবেন আইপিএল, নাইটরা তুলবে ঝড়?
Related image2
IPL 2026: সবথেকে লম্বা সিজন হতে চলেছে এবারের আইপিএলে, সঙ্গে থাকবে আরও একাধিক চমক?
35
বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল কী বলছে?
Image Credit : ANI

বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল কী বলছে?

এই পরিস্থিতি নিয়ে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, "আমরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছি। এখনই কিছু বলা সম্ভব নয়। কারণ, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তবে প্রয়োজন অনুযায়ী, আমরা সঠিক সিদ্ধান্ত নেব।" বোর্ডের আরেকজন সিনিয়র কর্তা জানিয়েছেন, তারা হোটেল মালিকদের সঙ্গে কথা বলছেন এবং আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি আরও খারাপ না হলে সূচিতে কোনও বদল হবে না।

45
যুদ্ধের প্রভাবে হোটেলগুলিতে গ্যাস সংকট, মেনু থেকে বাদ বহু পদ
Image Credit : X/SunRisers

যুদ্ধের প্রভাবে হোটেলগুলিতে গ্যাস সংকট, মেনু থেকে বাদ বহু পদ

বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলিতে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। হোটেল মালিকদের সংগঠন জানিয়েছে, তাদের কাছে মাত্র এক বা দুইদিনের এলপিজি মজুত আছে। এর ফলে, কিছু হোটেল ইতিমধ্যেই তাদের মেনু থেকে বেশ কিছু পদ বাদ দিয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকও জানিয়েছে, তারা আপাতত জরুরি ক্ষেত্রগুলিতেই গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিচ্ছে। এই গ্যাস সংকট পর্যটন এবং টুর্নামেন্টের উপর বড় প্রভাব ফেলতে পারে বলেমনে করছেন অনেকে।

55
আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচের সূচি এবং নির্বাচনের চ্যালেঞ্জ
Image Credit : Getty

আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচের সূচি এবং নির্বাচনের চ্যালেঞ্জ

এখনও পর্যন্ত ঠিক আছে, আইপিএল ২০২৬ শুরু হবে ২৮ মার্চ বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। তবে একই সময়ে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে, বিসিসিআই শুধুমাত্র প্রথম ২০ দিনের সূচি প্রকাশ করেছে। নির্বাচনের তারিখ এবং গ্যাস সংকটের তীব্রতার উপর নির্ভর করে বাকি সূচিতে বদল আসতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
আইপিএল ২০২৬
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Smriti Mandhana: অধিনায়ক হিসেবে যাত্রা শুরু, অনন্য ব্যক্তিগত রেকর্ডের সামনে স্মৃতি
Recommended image2
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image3
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image4
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Recommended image5
Shikhar Dhawan: পাকিস্তানিদের সঙ্গে একই দলে, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
Related Stories
Recommended image1
IPL 2026 KKR: বিশ্বকাপের বিধ্বংসী পাঁচ তারকা এবার মাতাবেন আইপিএল, নাইটরা তুলবে ঝড়?
Recommended image2
IPL 2026: সবথেকে লম্বা সিজন হতে চলেছে এবারের আইপিএলে, সঙ্গে থাকবে আরও একাধিক চমক?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved