IPL 2026 Opening Ceremony: আগামী শনিবার থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম শুরু হচ্ছে আইপিএল ২০২৬। ভারতীয় ক্রিকেটের ফ্র্য়াঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সান রাইজার্স হায়দরাবাদ।

IPL 2026 Opening Ceremony:আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই আগামী শনিবার থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম শুরু হচ্ছে আইপিএল ২০২৬। ভারতীয় ক্রিকেটের ফ্র্য়াঞ্চাইজি ভিত্তিক এই 'কোহিনুর' টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সান রাইজার্স হায়দরাবাদ। তবে বিশেষ কারণে এবারের আইপিএলে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে এবারের আইপিএলে। অতীতে ইডেন গার্ডেন্স থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম, চিপকে আইপিএলের প্রথম ম্যাচের আগে জমকালো বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হতে দেখা গিয়েছে, তবে এবার সেটি হবে না। গত বছরে প্রথমবার RCB-র চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনে দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতেই বাতিল করা হল আসন্ন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

কী জানাল BCCI

বিসিসিআই সচিব জানিয়েছেন, গত বছর বেঙ্গালুরুতে ৪ জুনের মর্মান্তিক ঘটনার কথা মাথায় রেখেই এবারের আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৪ জুন বিরাট কোহলির আরসিবি-র জয়ের উদযাপনের সময় স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়িতে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। এতে ১১ জনের মৃত্যু হয়, জখম হন বহু। তবে অন্য ফ্র্যাঞ্চাইজিরা তাদের প্রথম হোম ম্যাচে কোনওরকম উদ্বোধনী অনুষ্ঠান করবে কি না তা জানা যায়নি। কলকাতার ইডেন গার্ডেন্সে এবারের আইপিএলের নাইট রাইডার্সের প্রথম ম্যাচ আগামী বৃহস্পতিবার, ২ এপ্রিল। ইডেনে নাইটদের প্রতিপক্ষ সান রাইজার্স।

পদপিষ্ট কাণ্ডের শোকে কী কী করা হবে

শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে উদ্বোধনী ম্যাচের দিন বিশেষভাবে মৃতদের স্মরণ করা হবে। আরসিবি এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা মিলে কিছু উদ্যোগ নিচ্ছে। তার মধ্যে থাকছে খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন, মৃতদের নাম দেখানো, স্মৃতিফলক বসানো এবং স্টেডিয়ামে ১১টি আসন স্থায়ীভাবে সংরক্ষণ করা। এই ১১টি আসন খালি রেখেই চিন্নাস্বামীতে আগামী দিনে সব ম্যাচ আয়োজিত হবে।

তবে হবে জমকালো সমাপ্তি অনুষ্ঠান

তবে চিন্নাস্বামীতে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও, এবারের আইপিএলে ফাইনালের আগে জমকালো বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান হবে। প্রসঙ্গত, গত ২২ মার্চ ইডেন গার্ডেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে পারফম করেছিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল, অভিনেত্রী দিশা পাটানি, করন আউজলা সহ বিভিন্ন সেলেবরা।