IPL 2026 Playoffs: চলতি আইপিএল-এ লিগ পর্যায়ের ম্যাচগুলি শেষের দিকে। প্লে-অফে চার দলের মধ্যে তিন দল নিশ্চিত হয়ে গিয়েছে। দুই দল সরকারিভাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। বাকি পাঁচ দলের মধ্যে প্লে-অফে বাকি এক জায়গার জন্য লড়াই চলছে। অঙ্কের বিচারে এখনও প্লে-অফের যোগ্যতা অর্জন করার লড়াইয়ে আছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
KNOW
IPL 2026 Playoffs Race: চলতি আইপিএল-এ প্লে-অফে তিন দল নিশ্চিত হয়ে গিয়েছে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবারও প্লে-অফে পৌঁছে গিয়েছে। রবিবার ধর্মশালায় (Dharamsala) গতবারের রানার্স পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ২৩ রানে হারিয়ে প্লে-অফে পৌঁছে গিয়েছে আরসিবি। সোমবার চিপকে (Chepauk) চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) পাঁচ উইকেটে হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদও (Sunrisers Hyderabad) প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে। হায়দরাবাদ এই ম্যাচে জয় পাওয়ায় গুজরাট টাইটানসও (Gujarat Titans) প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে। এবার বাকি এক দল। তার জন্য লড়াই করছে পাঁচ দল। কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) প্লে-অফের লড়াইয়ে আছে। তবে তিনবারের চ্যাম্পিয়নদের পক্ষে প্লে-অফের যোগ্যতা অর্জন করা সহজ নয়।

জমজমাট প্লে-অফের লড়াই
চলতি আইপিএল-এ লিগ পর্যায়ে সাত ম্যাচ বাকি। প্লে-অফের লড়াইয়ে আছে কেকেআর, পাঞ্জাব কিংস, সিএসকে, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ফলে বাকি ম্যাচগুলি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
কীভাবে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে কেকেআর?
চলতি আইপিএল-এ ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে আট নম্বরে কেকেআর। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দলের দুই ম্যাচ বাকি। বুধবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) মুখোমুখি হতে চলেছে কেকেআর। এরপর রবিবার লিগ পর্যায়ের শেষ ম্যাচে দিল্লির মুখোমুখি হবেন রাহানেরা। তাঁরা দুই ম্যাচেই জয় পেলে ১৫ পয়েন্ট পাবেন। কিন্তু তাতেও প্লে-অফের যোগ্যতা অর্জন নিশ্চিত হবে না। কারণ, রাজস্থান রয়্যালস বাকি ম্যাচগুলিতে জয় পেলে ১৬ পয়েন্ট পাবে। সেক্ষেত্রে ছিটকে যাবে কেকেআর। পাঞ্জাব কিংস যদি বাকি ম্যাচগুলিতে জয় পায়, তাহলে ১৫ পয়েন্ট পাবে। সেক্ষেত্রেও বিপদে পড়ে যেতে পারে কেকেআর। কারণ, তারা নেট রান রেটে পিছিয়ে। বাকি দুই ম্যাচে যদি কেকেআর বিশাল ব্যবধানে জয় পায়, তাহলে প্লে-অফের যোগ্যতা অর্জন সম্ভব হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


