Varun Chakravarthy Injury: শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এর (IPL 2026) গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders vs Gujarat Titans) হয়ে খেলতে নেমে গুরুতর চোট পেয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। এর ফলে ভারতীয় ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
KNOW
Varun Chakravarthy Foot Injury: চোট পাওয়ার পরেও বিশ্রাম না দিয়ে বরুণ চক্রবর্তীকে খেলতে বাধ্য করেছে এবং পুরো চার ওভার বোলিং করিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)! শনিবার কেকেআর-এর ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এ (IPL 2026) গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচের পর ভারতীয় ক্রিকেট মহলে এই আলোচনাই চলছে। বরুণের পায়ে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। এই চোট সারানোর জন্য তাঁর বিশ্রাম নেওয়া দরকার ছিল। কিন্তু তা সত্ত্বেও শনিবার ইডেনে চার ওভার বোলিং করেন এই স্পিনার। তাঁর শরীরের ভাষা বলে দিচ্ছিল বোলিং করতে কষ্ট হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও পায়ে যন্ত্রণা নিয়েই তাঁকে বোলিং করে যেতে হয়। তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ৪৭ রান দিয়ে উইকেট পাননি। তবে পারফরম্যান্সের বদলে চোট থাকা সত্ত্বেও তাঁকে খেলতে বাধ্য করা নিয়ে আলোচনা চলছে।

কেন বিশ্রাম দেওয়া হল না বরুণকে?
চোট পাওয়ার পরেও বরুণকে খেলতে বাধ্য করার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না বিসিসিআই (BCCI)। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ‘আমি জানি কেকেআর-এর ফিজিওর সঙ্গে জাতীয় দলের ফিজিও কমলেশ জৈনের (Kamlesh Jain) যোগাযোগ আছে। গত ম্যাচের পর কেকেআর-এর পক্ষ থেকে বিসিসিআই-কে জানানো হয়েছিল, বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছেন বরুণ। ওঁর হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। বিসিসিআই-এর চুক্তির আওতায় থাকা খেলোয়াড়ের ফিটনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বিসিসিআই মেডিক্যাল টিমের হস্তক্ষেপ করা উচিত। কেকেআর মেডিক্যাল টিমের পক্ষ থেকে কী জানানো হয়েছিল, সে বিষয়ে কমলেশকে প্রশ্ন করা যেতে পারে।’
পরের ম্যাচেও খেলবেন বরুণ?
শনিবার গুজরাটকে হারানোর পর চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে ভালোভাবেই আছে কেকেআর। তবে পরের ম্যাচগুলিতে জয় পাওয়া জরুরি। বুধবার মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) এবং আগামী রবিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হবে কেকেআর। এই দুই ম্যাচে বরুণকে বিশ্রাম দেওয়া হবে কি না, সে বিষয়ে জল্পনা চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


