IPL 2026 Final: রবিবার আইপিএল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানস (Gujarat Titans)। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। দলগত লড়াই যেমন চলছে, তেমনই ক্রিকেটারদের ব্যক্তিগত সাফল্যের লড়াইও জমে উঠেছে।

DID YOU
KNOW
?
সবার আগে বৈভব
৭৭৬ রান করে চলতি আইপিএল-এ অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার আগে রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশী।

IPL 2026 News: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কিশোর ওপেনার বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) টপকে কি চলতি আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ (Orange Cap) জিততে পারবেন গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)? সেই সম্ভাবনা আছে। বৈভব ১৬ ম্যাচ খেলে ৭৭৬ রান করেছেন। ১৫ ম্যাচ খেলে ৭২২ রান করে দ্বিতীয় স্থানে শুবমান। তাঁর ওপেনিং পার্টনার সাই সুদর্শন (B Sai Sudharsan) অরেঞ্জ ক্যাপের তালিকায় তৃতীয় স্থানে। তিনি চলতি আইপিএল-এ ৭১০ রান করেছেন। এই তিন ব্যাটারই চলতি আইপিএল-এ ৭০০ রান করতে পেরেছেন। বাকিরা অনেক পিছনে। ৬২৪ রান করে চতুর্থ স্থানে হেইনরিক ক্লাসেন (Heinrich Klaasen)। ৬০২ রান করে পঞ্চম স্থানে ঈশান কিষান (Ishan Kishan)। ৬০০ রান করে ষষ্ঠ স্থানে বিরাট কোহলি (Virat Kohli)। রবিবার যদি শুবমান অর্ধশতরান বা শতরান করতে পারেন, তাহলে তিনি অরেঞ্জ ক্যাপ জিতবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জমজমাট পার্পল ক্যাপের লড়াই

শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে ৩৪ রান দিয়ে জোড়া উইকেট নিয়ে চলতি আইপিএল-এ পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ে সবার আগে গুজরাটের পেসার কাগিসো রাবাডা (Kagiso Rabada)। দক্ষিণ আফ্রিকার (South Africa) এই পেসার ফাইনালের আগে পর্যন্ত ২৮ উইকেট নিয়েছেন। আরসিবি-র অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) এখনও পর্যন্ত ২৬ উইকেট নিয়েছেন। রাজস্থানের পেসার জোফ্রা আর্চার (Jofra Archer) ২৫ উইকেট নিয়েছেন। তাঁর দল ফাইনালে পৌঁছতে পারেনি। ফলে পার্পল ক্যাপের লড়াই এখন রাবাডা ও ভুবনেশ্বরের মধ্যে সীমাবদ্ধ।

ফর্ম ধরে রাখার লক্ষ্যে শুবমান

রাজস্থানের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৫৩ বলে ১০৪ রান করেন শুবমান। তিনি ১৫টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার সুদর্শন ৩২ বলে ৫৮ রান করেন। তিনি আটটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। রবিবার ফাইনালেও এভাবেই ব্যাটিং করে গুজরাটকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করাই শুবমানদের লক্ষ্য। অরেঞ্জ ক্যাপের দৌড়ে না থাকলেও, ফাইনালে ভালো ব্যাটিং করে আরসিবি-কে টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন করাই বিরাটের লক্ষ্য থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।