Akash Deep Wedding: বিয়ে সেরে নিলেন ভারতীয় দলের পেসার আকাশ দীপ। বারাণসীতে (Varanasi) এক ঘরোয়া অনুষ্ঠানে তিনি বিয়ে সেরেছেন। এই ক্রিকেটারের স্ত্রীর নাম অক্ষিতা রাজ (Akshita Raj)। বিয়ের আসরে দুই পরিবারের সদস্য, আত্মীয়, ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন। তবে ক্রিকেট জগতের বিখ্যাত কোনও ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়নি।

DID YOU
KNOW
?
বাংলার হয়ে খেলেন আকাশ দীপ
বিহারে জন্ম হলেও, রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলেন পেসার আকাশ দীপ। বাংলার হয়ে খেলেই তিনি জাতীয় দলে জায়গা পেয়েছেন।

Akash Deep-Akshita Raj Wedding: বিয়ে সেরে নিলেন ভারতীয় দলের পেসার আকাশ দীপ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঐতিহাসিক শহর বারাণসীতে (Varanasi) বিয়ের আসর বসেছিল। এই ক্রিকেটারের স্ত্রীর নাম অক্ষিতা রাজ (Akshita Raj)। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে তোলা ছবি শেয়ার করে আকাশ দীপ লিখেছেন, ‘একসঙ্গে সবচেয়ে দীর্ঘ ও সবচেয়ে সুন্দর ইনিংস খেলতে তৈরি। আমরা যখন এই নতুন অধ্যায় শুরু করছি, আমি জানি তোমাকে সঙ্গী হিসেবে পেয়ে প্রতিদিনই মনে হবে জয় পাচ্ছি। আমাদের এই দল চিরকাল থেকে যাবে।’ সোশ্যাল মিডিয়ায় অনেকেই নবদম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন। সবারই আশা, বিয়ের পর ক্রিকেট মাঠে আরও ভালো পারফরম্যান্স দেখাবেন এই পেসার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আকাশ দীপের বিয়েতে কেন দেখা গেল না তারকাদের?

আকাশ দীপের বিয়েতে জাতীয় দলের ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়নি। ভারতের টি-২০ দল এই মুহূর্তে আয়ারল্যান্ড সফরে (India tour of Ireland, 2026)। কিন্তু বাকি যাঁরা আছেন, তাঁদেরও বিয়ের আসরে দেখা যায়নি। বিয়ের পর এ বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয় আকাশ দীপকে। এক অতিথি জিজ্ঞাসা করেন, 'তোমার বিয়েতে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) কেন আমন্ত্রণ জানাওনি?' এই ক্রিকেটার জবাব দেন, 'তাহলে কি বারাণসীতে বিয়ে করা সম্ভব হত?' জাতীয় দলের সতীর্থদের পাশাপাশি বাংলার রঞ্জি ট্রফি দলের সতীর্থদেরও আমন্ত্রণ জানাননি আকাশ দীপ। তিনি হয়তো বিয়ের অনুষ্ঠান একান্ত ব্যক্তিগত রাখতে চেয়েছেন। শুধু অত্যন্ত ঘনিষ্ঠ যাঁরা, তাঁদেরই আমন্ত্রণ জানানো হয়েছে।

সতীর্থদের পরে আমন্ত্রণ জানাবেন আকাশ দীপ?

বিহারের রোহতাস জেলার বাদ্দি গ্রামে বাড়ি আকাশ দীপের। তাঁর স্ত্রী ডেহরির মানিকপুর অঞ্চলের বাসিন্দা। বিয়ের আসরে বিখ্যাত ভোজপুরী গায়ক পবন সিং আমন্ত্রিত ছিলেন। আকাশ দীপের মা জানিয়েছেন, বারাণসীতে বিয়ে হওয়ার পর তাঁরা বাড়ি ফিরে আরও এক অনুষ্ঠান করবেন। সেখানে হয়তো আকাশ দীপের সতীর্থদের আমন্ত্রণ জানানো হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।