MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IND vs ENG Test: পরপর ব্যর্থতা! ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট থেকে বাদ করুণ নায়ার?

IND vs ENG Test: পরপর ব্যর্থতা! ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট থেকে বাদ করুণ নায়ার?

IND vs ENG Test: ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলতি টেস্ট সিরিজ রীতিমতো জমে উঠেছে।

2 Min read
Author : Subhankar Das
Published : Jul 16 2025, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
শেষ ম্যাচ জিতে ২ ১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড
Image Credit : Getty

শেষ ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্টের দলে আসতে পারে পরিবর্তন।কিন্তু কে বাদ যেতে পারেন? অনেকেই করুণ নায়ার সম্পর্কে বলছেন। দলে সুযোগ পেয়েও তিনি সঠিকভাবে এটিকে কাজে লাগাতে পারেননি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
করুণ নায়ার কি বাদ পড়বেন?
Image Credit : X

করুণ নায়ার কি বাদ পড়বেন?

ইংল্যান্ডের বিরুদ্ধে এর আগে ট্রিপল সেঞ্চুরি অর্জন এবং ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর‍্যান্সের জন্যই করুণ নায়ার আবার দলে সুযোগ পেয়েছেন। কার্যত, দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর সামনে সুযোগ চলে আসায় অনেকেই ভেবেছিলেন, তিনি হয়ত মাঠে ঝড় তুলবেন। 

Related Articles

Related image1
India-England Test: খেল দেখালেন আকাশদীপ! ১০ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিলেন বাংলার এই পেসার
Related image2
India vs England 3rd Test Live: জেতা ম্যাচ রীতিমতো হাতছাড়া ভারতের! ২২ রানে জয় ইংল্যান্ডের
310
কিন্তু খেলায় সেই প্রভাব দেখা যাচ্ছে না
Image Credit : Getty

কিন্তু খেলায় সেই প্রভাব দেখা যাচ্ছে না

তাই টিম ম্যানেজমেন্ট মনে করছে, করুণকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তী টেস্টে আর তাঁকে খেলানো উচিত হবে না। বলা চলে, ইংল্যান্ড সফরে টানা সুযোগ পেয়েও আশানুরূপ কোনওরকম পারফর্ম করতে পারছেন না টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার করুণ নায়ার।

410
প্রথম টেস্ট থেকেই তিনি প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন
Image Credit : Getty

প্রথম টেস্ট থেকেই তিনি প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন

কিন্তু এখনও পর্যন্ত ৬টি ইনিংসে মাত্র ১০০ করেছেন। গত ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করতে নেমে, তিনি আবারও নিরাশ করলেন। ফলে, এবার তাঁর দল থেকে বাদ পড়ার প্রবল সম্ভাবন্যা রয়েছে। 

510
ইংল্যান্ড সিরিজে করুণ নায়ার ৩টি টেস্টেই মাঠে নেমেছেন
Image Credit : ANI

ইংল্যান্ড সিরিজে করুণ নায়ার ৩টি টেস্টেই মাঠে নেমেছেন

সেই ৩টি টেস্টের ৬টি ইনিংসে তাঁর রান যথাক্রমে ০, ২০, ৩১, ২৬, ৪০ এবং ১৪। ফলে, পরের ম্যাচে তাঁর দলে সুযোগ পাওয়া বেশ কঠিন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

610
এদিকে লর্ডস টেস্টে টিম ইন্ডিয়ার জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা পরাজিত হয়েছে
Image Credit : X

এদিকে লর্ডস টেস্টে টিম ইন্ডিয়ার জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা পরাজিত হয়েছে

স্বাভাবিকভাবেই, ব্যাটসম্যানদের ব্যর্থতা রীতিমতো স্পষ্ট হয়ে গেছে। মাত্র ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ব্যর্থ হয়েছে ভারতীয় ক্রিকেট দল। তারা জেতা ম্যাচ হেরে গেছে ২২ রানে। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলে সুযোগ পেয়েও, ভালো খেলতে না পারার জন্য করুণ নায়ারের উপর টিম ম্যানেজমেন্ট রীতিমতো ক্ষুব্ধ বলে সূত্রের খবর। তাই মাঞ্চেস্টারে, চতুর্থ টেস্টে তাঁর খেলার সম্ভাবনা যথেষ্ট কম। সাই সুদর্শন অথবা অভিমন্যু ঈশ্বরণকে দলে নেওয়া হতে পারে বলে খবর।

710
ঋষভ পন্থের মাঞ্চেস্টার টেস্টে খেলা নিয়ে সংশয় রয়েছে
Image Credit : Getty

ঋষভ পন্থের মাঞ্চেস্টার টেস্টে খেলা নিয়ে সংশয় রয়েছে

আগামী ২৩ জুলাই থেকে মাঞ্চেস্টারে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। সিরিজ জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। কিন্তু লর্ডস টেস্টে চোট পাওয়া উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ কি আদৌ খেলতে পারবেন? কারণ, মাঞ্চেস্টার টেস্টে তাঁর খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। গত ম্যাচের দ্বিতীয় ইনিংসে, তিনি অনেকটা কম রানেই আউট হয়ে ফিরে গেছেন। তারপর থেকেই চতুর্থ টেস্ট তাঁর খেলা নিয়ে রীতিমতো সংশয় শুরু হয়ে গেছে। 

810
যশপ্রীত বুমরাও চতুর্থ টেস্টে খেলবেন না?
Image Credit : Getty

যশপ্রীত বুমরাও চতুর্থ টেস্টে খেলবেন না?

শোনা যাচ্ছে, তাঁকে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। এটা সত্যিই হলে টিম ইন্ডিয়ার বোলিং যথেষ্ট দুর্বল হয়ে পড়বে। 

910
আবার এটাও ঠিক যে, বুমরাকে ছাড়াই দ্বিতীয় টেস্টে জয় পেয়েছিল ভারত
Image Credit : ANI

আবার এটাও ঠিক যে, বুমরাকে ছাড়াই দ্বিতীয় টেস্টে জয় পেয়েছিল ভারত

কিন্তু তিনি প্রথম এবং তৃতীয় ম্যাচে খেললেও, সেগুলিতে হেরেছে ইন্ডিয়া।

1010
অর্থাৎ, বুমরা না থাকলেও টিম ইন্ডিয়ার বোলিং যথেষ্ট শক্তিশালী
Image Credit : Getty

অর্থাৎ, বুমরা না থাকলেও টিম ইন্ডিয়ার বোলিং যথেষ্ট শক্তিশালী

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে গোটা দলকে। মহম্মদ সিরাজ এবং আকাশদীপ দুর্দান্ত বোলিং করায়, বুমরা না থাকলেও খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছেন অনেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
BCB President Tamim Iqbal: কনিষ্ঠতম সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল
Recommended image2
IND vs AFG Test 2026: আফগানিস্তানকে ইনিংস এবং ৩০০ রানে গুঁড়িয়ে দিয়ে রেকর্ড ব্যবধানে জয় ভারতের, নজির গড়লেন শুভমানরা
Recommended image3
Manav Suthar IND vs AFG: স্বপ্নের অভিষেক! প্রথম ম্যাচে খেলতে নেমেই ৬ উইকেট, কোন নয়া রেকর্ড গড়লেন মানব সুথার?
Recommended image4
Manav Suthar: মানবের অভিষেকের ৬টায় নজিরের ছড়াছড়ি, সুথারের কীর্তিতে আফগানদের ফলো-অন করালেন গিল
Recommended image5
India vs Afghanistan: অভিষেক টেস্টেই চমক মানব সুতারের, আফগানিস্তানের বিরুদ্ধে দাপট ভারতের
Related Stories
Recommended image1
India-England Test: খেল দেখালেন আকাশদীপ! ১০ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিলেন বাংলার এই পেসার
Recommended image2
India vs England 3rd Test Live: জেতা ম্যাচ রীতিমতো হাতছাড়া ভারতের! ২২ রানে জয় ইংল্যান্ডের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved