KKR vs DC: রবিবার, ইডেন গার্ডেন্সে মেগা আইপিএল-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস (kkr vs dc ipl)। কার্যত, প্লে-অফে ওঠার এটাই শেষ সুযোগ নাইটদের সামনে। অন্যদিকে, এই ম্যাচকে আরও স্মরণীয় করে তুলতে উদ্যোগী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবি। থাকছে অভিনব এবং আকর্ষণীয় লেজার শো। 

KKR vs DC: জিততেই হবে কেকেআর-কে। রবিবার, ইডেন গার্ডেন্সে মেগা আইপিএল-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস (kkr vs dc ipl)। কার্যত, প্লে-অফে ওঠার এটাই শেষ সুযোগ নাইটদের সামনে। তাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না তারা (kkr vs dc live)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অন্যদিকে, এই ম্যাচকে আরও স্মরণীয় করে তুলতে উদ্যোগী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবি। থাকছে অভিনব এবং আকর্ষণীয় লেজার শো। ইডেনের ঐতিহ্য এবং বঙ্গ ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তগুলিকে তুলে ধরা হবে সংগঠকদের তরফ থেকে। 

Scroll to load tweet…

জিততেই হবে নাইটদের! ইডেনে হাইভোল্টেজ ম্যাচে অভিনব লেজার শো

ইনিংস ব্রেকে এই লেজার শোয়ের আয়োজন করা হয়েছে। তার মধ্য দিয়েই বিশেষ সম্মান জানানো হবে বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব, প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা অ্যালান বর্ডার, বিখ্যাত ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়া, সিএবি সভাপতি তথা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণকে।

জানা যাচ্ছে, ২ মিনিট ৪০ সেকেন্ডের এই প্রেজেন্টেশনটি মাঠের ওপর গ্রাউন্ড ম্যাপিং প্রযুক্তির সাহায্যে তুলে ধরা হবে। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান যদি দুপুরের ম্যাচে জিতে যায়, তাহলে আর রাতের ম্যাচের কোনও গুরুত্ব থাকবে না। সেক্ষেত্রে এই ম্যাচ জিতলে চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছে যাবে রয়্যালসরা।

Scroll to load tweet…

কলকাতার পিচ রিপোর্ট

ইডেনের পিচ এমনিতে ব্যাটারদের জন্য বেশ সুবিধাজনক। ফলে, কলকাতা এবং রাজস্থানের মধ্যে এই হাইভোল্টেজ লড়াইতে একটি হাই-স্কোরিং ম্যাচ দেখার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে টসে জিতে প্রথমে ব্যাট করার লক্ষ্যে থাকতে পারে দুই দলই। অর্থাৎ, বড় স্কোর গড়তে পারলে এই ম্যাচে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আউটফিল্ড যথেষ্ট দ্রুতগতির এবং শক্ত ও নিখুঁত এই পিচ পাওয়ারপ্লে-তে নতুন বলে পেসারদের জন্য বাড়তি সুবিধাজনক হতে পারে। 

Scroll to load tweet…

রবিবার সন্ধ্যায়, কলকাতার আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র থাকবে বলে আশা করা হচ্ছে। ম্যাচের সময় তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১° সেলসিয়াস এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ, নির্বিঘ্নে পুরো খেলা হবে। আর্দ্রতা বেশি থাকবে। 

Scroll to load tweet…

অন্যদিকে, দুটি দল এখনও পর্যন্ত আইপিএল-এর মঞ্চে মোট ৩৬ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২০টি ম্যাচে জিতেছে কেকেআর এবং ১৫টি ম্যাচে জয় পেয়েছে দিল্লি। একটি ম্যাচের কোনও নিস্পত্তি হয়নি। 

নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, মণীশ পাণ্ডে, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, তেজস্বী দাহিয়া, অনুকূল রায়, সুনীল নারিন, কার্তিক ত্যাগী, সৌরভ দুবে, বরুণ চক্রবর্তী (ইমপ্যাক্ট সাব)

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।