Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারানোর পর, এবার গল্ফে মাতল নাইট ব্রিগেড। বৃহস্পতিবার, টালিগঞ্জ ক্লাবে ভিডা নাইট গল্ফের নবম মরশুমে যোগ দেন কলকাতা নাইট রাইডার্স তারকারা। খেলাধুলান এবং সামাজিক মেলবন্ধন, সেই লক্ষ্যেই কেকেআর স্কোয়াডের সদস্যরা, পার্টনার এবং বিশিষ্ট অতিথিরা এই অনুষ্ঠানে একত্রিত হন।

Kolkata Knight Riders: আইপিএল-এর শেষদিকে যেন ঝড় তুলেছে নাইট ব্রিগেড। মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারানোর পর, এবার গল্ফে মাতল নাইট ব্রিগেড (kolkata knight riders)। বৃহস্পতিবার, টালিগঞ্জ ক্লাবে ভিডা নাইট গল্ফের নবম মরশুমে যোগ দেন কলকাতা নাইট রাইডার্স তারকারা। খেলাধুলান এবং সামাজিক মেলবন্ধন, সেই লক্ষ্যেই কেকেআর স্কোয়াডের সদস্যরা, পার্টনার এবং বিশিষ্ট অতিথিরা এই অনুষ্ঠানে একত্রিত হন (knight golf)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নাইট গল্ফের সঙ্গেই কলকাতা ফাউন্ডেশনের মধ্য দিয়ে আত্মনির্ভরশীলতা বিষয়ক কর্মসূচি এবং নারীদের ক্ষমতায়ন বিষয়ক দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত এই প্রোগ্রামে শামিল হন কেকেআর ক্রিকেটাররা। যে প্রোজেক্টের নাম হল, “সাহসী রাণী।" সেই অঙ্গীকারকে সামনে রেখেই সাহস, সহনশীলতা এবং দৃঢ় সংকল্পের বার্তা দিল নাইট ব্রিগেড।

মুম্বইকে হারিয়ে খোশমেজাজে নাইটরা

এই উদ্যোগের টাইটেল স্পনসর হিসেবে কেকেআর-এর সঙ্গে হাত মিলিয়েছে ভিডা। এই অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা এবং সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। দলের সহকারী কোচ শেন ওয়াটসন, বোলিং কোচ টিম সাউদি এবং ব্যাটার ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন ও টিম সেইফার্ট এই কর্মযজ্ঞে শামিল হন এবং তারা গল্ফও খেলেন। সাংবাদিক সম্মেলনে তারা বেশ খুনসুটিও করেন। এরপর সন্ধ্যায়, পুরো দল এবং সাপোর্ট স্টাফরা পুটিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল কলকাতা ফাউন্ডেশনের উদ্যোগে “সাহসী রাণী" প্রোজেক্টের মধ্য দিয়ে যারা নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তাদের অংশগ্রহণ। যারা নিজেদের হাতে তৈরি ফটো ফ্রেম দিয়ে কেকেআর ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সম্মানিত করেন। 

এই প্রসঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর বলেন, “ভিডা নাইট গল্ফ সবসময়ই খেলাধুলার বাইরে একটি অর্থবহ উদ্দেশ্যে একত্রিত হওয়ার একটি প্রয়াস। “সাহসী রাণী”-র মতো উদ্যোগের মাধ্যমে, আমরা সেইসব নারীদের জন্য বৃহত্তর সচেতনতা এবং অর্থবহ সুযোগ তৈরি করতে চাই, যারা প্রতিকূলতা কাটিয়ে উঠতে অসীম সাহস এবং দৃঢ়তা দেখিয়েছেন। স্কিল ডেভেলপমেন্ট এবং জীবিকার সুযোগ থেকে শুরু করে শিক্ষা এবং সম্প্রদায়-চালিত উন্নয়নে সহায়তা পর্যন্ত, এই উদ্যোগগুলির লক্ষ্য দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করা। নারীরা যখন আর্থিকভাবে স্বাবলম্বী হন, তখন এর প্রভাব ব্যক্তির গণ্ডি ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয় এবং পরিবার ও সমাজকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। আমরা আশা করি, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে এবং তাদের ক্ষমতায়ন করতে পারব।”

গল্ফে মাতলেন ওয়াটসনরা! রবিবার সামনে দিল্লি

সেইসঙ্গে, তিনি আগামীদিনে কলকাতা নাইট রাইডার্সের উইমেন্স প্রিমিয়ার লিগে অংশগ্রহণ প্রসঙ্গেও বেশ ইতিবাচক ইঙ্গিত দেন। পাশাপাশি হিরো মোটোকর্পের এমার্জিং মোবিলিটি বিজনেস ইউনিটের চিফ বিজনেস অফিসার, শ্রীমতী কৌশল্যা নন্দকুমার জানান, “ভিডা-তে আমরা একটি টেকসই ভবিষ্যৎ গড়া এবং প্রত্যেক ব্যক্তিকে তাঁর নিজের পথচলার নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষমতায়নে বিশ্বাসী। সংস্কৃতি ও আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে এই পার্টনারশিপ আমাদের গৌরবময় গল্ফ ঐতিহ্য এবং শ্রেষ্ঠত্বের চেতনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা ভিডা নাইট গল্ফের জন্য কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পার্টনার হতে পেরে ও নারীদের সাহস, সহনশীলতা এবং আত্মনির্ভরশীলতাকে সম্মান জানিয়ে “সাহসী রাণী”- উদ্যোগকে সমর্থন করতে পেরে উচ্ছ্বসিত।"

অন্যদিকে, শেন ওয়াটসন, টিম সাউদি এবং ফিন অ্যালেনরা চুটিয়ে গল্ফ খেলেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।