KKR vs PBKS: আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস (kkr vs pbks)। মেগা টি-২০ ক্রিকেট লিগের লড়াইতে ফিরে আসতে গেলে এই ম্যাচে জিততেই হবে কলকাতাকে (kkr vs pbks toss)।

KKR vs PBKS: আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস (kkr vs pbks)। মেগা টি-২০ ক্রিকেট লিগের লড়াইতে ফিরে আসতে গেলে এই ম্যাচে জিততেই হবে কলকাতাকে (kkr vs pbks toss)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টসে জিতে ব্যাটিং নিল কেকেআর

ইতিমধ্যেই টস হয়ে গেছে। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। সবথেকে বড় বিষয় হল, আগের দুটি ম্যাচে হেরে বেজায় চাপে আছে নাইটরা। সর্বোপরি কিছুটা বেকায়দায় পড়ে গেছেন অজিঙ্ক রাহানেও। 

তাই ভারত তথা বিশ্বের অন্যতম মেগা টি-২০ ক্রিকেট লিগের লড়াইতে আবারও স্বমহিমায় ফিরে আসতে গেলে পাঞ্জাবের বিরুদ্ধে জিততেই হবে কলকাতাকে। 

Scroll to load tweet…

দুই দলের প্রথম একাদশ কেমন হল?

কলকাতা নাইট রাইডার্সঃ ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী (উইকেটকিপার-ব্যাটার), রভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রায়, নভদীপ সাইনি, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী

ইমপ্যাক্ট সাবঃ ব্লেসিং মুজারাবানি, মনীশ পান্ডে, তেজস্বী সিং, রাহুল ত্রিপাঠি, সৌরভ দুবে

Scroll to load tweet…

পাঞ্জাব কিংসঃ প্রভসিমরান সিং (উইকেটকিপার-ব্যাটার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), কুপার কনোলি, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার ভিশাক, আর্শদীপ সিং, যুযুবেন্দ্র চাহাল

ইমপ্যাক্ট সাবঃ প্রিয়াংশ আর্য, সূর্য্যাশ সেডগে, বিষ্ণু বিনোদ, প্রবীণ দুবে, হরপ্রীত ব্রার

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।