MI vs KKR 2026: ম্যাচ চলাকালীনই গ্যালারিতে ধরা পড়ল এক অভিনব দৃশ্য। ম্যাচের মাঝেই নিজের ভালোবাসার বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিক। কিন্তু বাক্স খুলে রিং পরাতে গিয়ে হটাৎ করেই তা নিচে পড়ে যায়। সেই ঘটনাটি ক্যামেরাবন্দি করেন আরেকজন দর্শক। ক্রিকেট মানে তো শুধু ক্রিকেট নয়। একসঙ্গে প্রেমিক-প্রেমিকারা খেলা দেখতে যাবে এবং ভালোবাসার মুহূর্ত তো থাকবেই।
MI vs KKR 2026: ক্রিকেট মানে তো শুধু ক্রিকেট নয়। একসঙ্গে প্রেমিক-প্রেমিকারা খেলা দেখতে যাবে এবং ভালোবাসার মুহূর্ত তো থাকবেই। ঠিক সেটাই হল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রবিবার, এই মাঠেই মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (mumbai indians vs kolkata knight riders players)।
সেই ম্যাচ চলাকালীনই গ্যালারিতে ধরা পড়ল এক অভিনব দৃশ্য। ম্যাচের মাঝেই নিজের ভালোবাসার বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিক। কিন্তু বাক্স খুলে রিং পরাতে গিয়ে হটাৎ করেই তা নিচে পড়ে যায়। সেই ঘটনাটি ক্যামেরাবন্দি করেন আরেকজন দর্শক।
সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এমনকি, কলকাতা নাইট রাইডার্সের এক্স-হ্যান্ডল থেকেও সেটি পোষ্ট করা হয়েছে। পরে সেই রিং খুঁজে পাওয়া যায় এবং প্রেমিক সেই রিংটি প্রেমিকাকে পরিয়ে ভালোবাসা নিবেদন করেন।
মজার বিষয় হল, দুজন কিন্তু আলাদা আলাদা দলের সমর্থক। প্রেমিকার গায়ে ছিল মুম্বইয়ের জার্সি এবং প্রেমিকের গায়ে কলকাতার জার্সি। অর্থাৎ, সেই তরুণী এমআই-এর সমর্থক এবং সেই তরুণ কেকেআর সমর্থক। তবে সেই আংটি নিচে পড়ে গেলেও দ্রুত সবাই তা খুঁজতে শুরু করে দেন এবং তারপর তা পাওয়া যায়।
তবে নিঃসন্দেহে গ্যালারিতে ধরা পড়ল এই অভিনব দৃশ্য। ম্যাচের মাঝেই নিজের ভালোবাসার বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিক। সেই আংটি পরিয়েই প্রেমিকাকে ভালোবাসা নিবেদন করলেন প্রেমিক। অন্যদিকে, এই ভিডিও ভাইরাল হতেই সবাই বেশ প্রশংসা করেছেন বিষয়টির।
আংটি পরানোর পর দুজন দুজনকে জড়িয়ে ধরেন। যদিও এই ম্যাচে কলকাতা পরাজিত হয়। কলকাতার পরের ম্যাচ আগামী ২ এপ্রিল, ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

