MI vs KKR 2026: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে দুরন্ত জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার ৭৮ এবং রায়ান রিকলটনের ৮১ রানের বিধ্বংসী ইনিংস মুম্বইয়ের জয়কে আরও সহজ করে দেয়।

MI vs KKR 2026: আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে রবিবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (mumbai indians vs kolkata knight riders players)। সেই ম্যাচেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই (MI vs KKR 2026)। 

অর্থাৎ, জয় দিয়েই অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে এই ম্যাচে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বই। আর প্রথমে ব্যাট করতে নেমে নাইটদের হয়ে অজিঙ্ক রাহানে করেন ৪০ বলে ৬৭ রান এবং অঙ্গকৃশ রঘুবংশীর ঝুলিতে ২৯ বলে ৫১ রান। কলকাতার হয়ে শুরুটা দারুণ করেন রাহানে এবং অ্যালেন জুটি।

বড় স্কোর করেও হার নাইটদের

তারপর রঘুবংশী এবং রিঙ্কু সিংয়ের ৬০ রানের জুটি কলকাতাকে বড় স্কোরে পৌঁছে দেয়। ২১ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু। তাঁর সাথে রমনদীপ সিং (৪) অপরাজিত ছিলেন। রাহানে তাঁর হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তৃতীয় উইকেটে ক্যামেরন গ্রিনের সাথে ৪০ রান যোগ করেন তিনি। তবে গ্রিন ১৮ রান করে ফিরে যান। এরপর দ্রুত রান তোলার চেষ্টায় আউট হন রাহানেও।

মুম্বইয়ের হয়ে তিনটি উইকেট নেন শার্দুল ঠাকুর। চার ওভারে ৩৯ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। হার্দিক তিন ওভারে ৩৯ রান দেন এবং যশপ্রীত বুমরা চার ওভারে ৩৫ রান দেন।

রোহিত-রিকেলটনের ব্যাটে ঝড়

নির্ধারিত ২০ ওভারে, ৪ উইকেটে ২২০ রানের বিশাল স্কোর গড়ে নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ১৯.১ ওভারে, ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। রায়ান রিকেলটন (৪৩ বলে ৮১) এবং রোহিত শর্মার (৩৮ বলে ৭৮) অনবদ্য ইনিংস মুম্বইকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়।

রোহিত এবং রিকেলটন জুটি ১৪৮ রান যোগ করেন স্কোরবোর্ডে। ১২তম ওভারে গিয়ে এই জুটি ভাঙতে সক্ষম হয় কলকাতা। রোহিতকে ফেরান বৈভব অরোরা। রোহিতের ইনিংসে ছিল ৬টি করে ছয় ও চার। এরপর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা সূর্যকুমার যাদব (১৬) বেশিক্ষণ টিকতে পারেননি। খেলার ১৬তম ওভারে, রিকেলটনও প্যাভিলিয়নে ফিরে যান। ৮টি ছয় ও ৪টি চারের সৌজন্যে দুরন্ত ইনিংস খেলা রিকলটনকে রান আউট করেন অনুকূল রায়। 

জয়ের কাছাকাছি এসে তিলক ভার্মা (২০) আউট হলেও হার্দিক পান্ডিয়া (১৮) এবং নমন ধীর (৫) জুটি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।