MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • KKR Playoff Chances: আজ মরণবাঁচন লড়াইয়ে রাহানেরা, এখান থেকে কী শর্তে প্লে অফে কলকাতা

KKR Playoff Chances: আজ মরণবাঁচন লড়াইয়ে রাহানেরা, এখান থেকে কী শর্তে প্লে অফে কলকাতা

KKR Playoff Chances: আজ, বুধবার একেবারে মরণবাঁচন লড়াইয়ে বিরাট কোহলিদের বিরুদ্ধে নামছে নাইট রাইডার্স। রাহানের প্রতিপক্ষ বিরাট কোহলির RCB। ১০ ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া কলকাতা খাদের কিনারায় দাঁড়িয়ে। এখান থেকে কী করলে রাহানেরা উঠে যাবেন শেষ চারে? জানুন…

2 Min read
Author : Partha Pratim Chandra
Published : May 13 2026, 02:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নক আউট পরিস্থিতিতে দাঁড়িয়ে KKR
Image Credit : ChatGPT

নক আউট পরিস্থিতিতে দাঁড়িয়ে KKR

কেকেআর-এর পয়েন্ট এখন ১০ ম্যাচে ৯ পয়েন্ট। প্লে অফে উঠতে হলে নূন্যতম ১৬ পয়েন্ট দরকার হতে পারে। সেক্ষেত্রে আজিঙ্কা রাহানে-দের লিগ পর্যায়ের শেষ চারটি ম্যাচেই জিততে হবে। সব কটা ম্যাচ জিতলে রাহানেরা ১৭ পয়েন্টে লিগের খেলা শেষ করবেন। তাতে প্লে অফ নিশ্চিত হতে পারে। কিন্তু আজ হেরে কলকাতার পক্ষে প্লে অফে খেলা অসম্ভব হয়ে যেতে পারে। কারণ ১০ দলের লিগে ১৫ পয়েন্ট সংগ্রহ করে প্লে অফে খেলা সাধারণ অঙ্কের হিসেবেও কঠিন হয়। এখান থেকে KKR-এর কাছে আইপিএল পুরোপুরি নক আউট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
শাহরুখের দলের শেষ চারটি ম্যাচে প্রতিপক্ষরা
Image Credit : IPL X Handle

শাহরুখের দলের শেষ চারটি ম্যাচে প্রতিপক্ষরা

কেকেআর তাদের শেষ চারটি ম্যাচের প্রতিপক্ষরা যথাক্রমে বেঙ্গালুরু, গুজরাট, মুম্বই ও দিল্লি। সেক্ষেত্রে দুটি বেশ কঠিন জায়গায়, এখন চলতি ফর্মের বিচারে তুলনায় কিছুটা সহজ ম্যাচ অপেক্ষা করছে রাহানেদের। কেকেআর তাদের শেষ দুটি ম্যাচ খেলবে বাইরের মাঠে। যেটা মোটেও সহজ হবে না। কেকেআর-এর শেষ দুটি ম্যাচের প্রতিপক্ষ বেশ কঠিন। শেষ দুটি ম্যাচে রাহানেরা খেলবেন মুম্বই (২০ মে) ও দিল্লিতে (২৪ মে)।

KKR-এর শেষ চারটি ম্যাচ

আজ, বুধবার: RCB-র বিরুদ্ধে (বেঙ্গালুরু)

শনিবার: গুজরাটের বিরুদ্ধে (কলকাতা)

২০ মে: মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে (মুম্বই)

২৪ মে: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (দিল্লি)

Related Articles

Related image1
KKR vs DC: ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরি! দিল্লির ঘরের মাঠে গিয়ে জয় কলকাতার
Related image2
SRH vs KKR: রাহানে-রঘুবংশীর দুর্দান্ত ব্যাটিং, হায়দরাবাদকে হারিয়ে নতুন আশায় কেকেআর
35
IPL 2026 পয়েন্ট তালিকায় কে কোথায়
Image Credit : ANI

IPL 2026 পয়েন্ট তালিকায় কে কোথায়

আইপিএলে এখন পয়েন্ট তালিকায় সবার আগে আছে গুজরাট টাইটান্স (১২ ম্যাচে ১৬ পয়েন্ট)। ঠিক তার পিছনেই দুই নম্বরে আরসিবি (১১ ম্যাচে ১৪ পয়েন্ট), তিনে সান রাইজার্স হায়দরাবাদ (১২ ম্যাচে ১৪ পয়েন্ট), চারে পঞ্জাব কিংস (১১ ম্যাচে ১৩ পয়েন্ট) আছে। পাঁচ, ছয় ও সাতে আছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস (১১ ম্যাচে ১২ পয়েন্ট) , রাজস্থান রয়্যালস (১১ ম্যাচে ১০ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (১২ ম্যাচে ১০ পয়েন্ট)। কেকেআর আছে আট নম্বরে। আর শেষ দুটি স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ন্স (১১ ম্যাচে ৬ পয়েন্ট) ও লখনৌ সুপার জায়েন্টস (১১ ম্যাচে ৮ পয়েন্ট) আগেই বিদায় নিয়েছে।

এক নজরে পয়েন্ট তালিকা

১) গুজরাট (১৬ পয়েন্ট), ২) বেঙ্গালুরু (১৪ পয়েন্ট), ৩) হায়দরাবাদ (১৪ পয়েন্ট), ৪) পঞ্জাব (১৩ পয়েন্ট), ৫) চেন্নাই (১২ পয়েন্ট), ৬) রাজস্থান (১০ পয়েন্ট), ৭) দিল্লি (১০ পয়েন্ট), ৮) কলকাতা (৯ পয়েন্ট), ৯) মুম্বই (৬ পয়েন্ট) , ১০) লখনৌ (৬ পয়েন্ট)

45
KKR-এর সামনে এখন কী শর্ত
Image Credit : X@ipl

KKR-এর সামনে এখন কী শর্ত

অংশগ্রহণকারী ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে লিগ তালিকার প্রথম চারটি দল প্লে অফে উঠবে। এখন পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে পঞ্জাব কিংস (১১ ম্যাচে ১৩ পয়েন্ট)। কেকেআর চাইবে তাদের সব কটি ম্যাচ জিততে। এবং কিছুতেই যেন পঞ্জাব না চেন্নাই তাদের ম্যাচগুলি পরপর জিততে না থাকে।

55
আজ জিতলে ছয়ে উঠে আসবেন রাহানেরা
Image Credit : ANI

আজ জিতলে ছয়ে উঠে আসবেন রাহানেরা

আজ কেকেআর জিতে গেলে ১১ পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে এক লাফে ছয়ে উঠে আসবে শাহরুখ খানের দল। তখন কেকেআর সমর্থকরা চাইবেন চেন্নাই ও পঞ্জাবের হার। তবে সে সব পরের কথা, এখন আসল কথা হল রাহানের দলকে আজ হারাতেই হবে কোহলিদের।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

PP
Partha Pratim Chandra
কলকাতার ডিজিটাল নিউজ মিডিয়ার শুরুর সময় থেকেই সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের সঙ্গে যুক্ত। বর্তমানে এশিয়ানেট বাংলার ভিডিও ও এডিটোরিয়াল টিমের সদস্য। খবরের ভিতরের খবর খুঁজে বের করার নেশা থেকেই ভিডিওর পাশাপাশি এশিয়ানেট বাংলায় খবর লেখেন। ভিডিও সেকশনে শহর- রাজ্য-দেশের খবরকে আকর্ষণীয়ভাবে তুলে ধরা, আলোচনায় থাকা বিষয়গুলির পিছনের গল্প খোঁজা এবং ভাইরাল ভিডিও খুঁজে এনে দর্শকের সামনে তুলে ধরাই তাঁর কাজের অন্যতম দিক। স্পোর্টসের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। তাই খেলার খবর লিখতে যেমন ভালোবাসেন, তেমনই দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবরও লেখেন। ইমেল- partha.pratim@asianet.com
খেলার খবর
আইপিএল ২০২৬
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Super League 2026: জয় ছাড়া কিছুই ভাবছে না মোহনবাগান, আইএসএল অভিযান শুরু করছে সবুজ মেরুন ব্রিগেড
Recommended image2
Cristiano Ronaldo: নির্বাসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বড় পদক্ষেপ পর্তুগাল ফুটবল ফেডারেশনের
Recommended image3
Ravichandran Ashwin : 'আমরা বোলিংয়ের উন্নতিতে জোর দিচ্ছি না,' উদ্বিগ্ন অশ্বিন
Recommended image4
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, টি-২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
Recommended image5
Compound Archery: দেশকে অলিম্পিক্সে পৌঁছে দিয়েও বেতন পাচ্ছেন না, হতাশ কম্পাউন্ড আর্চারি কোচ
Related Stories
Recommended image1
KKR vs DC: ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরি! দিল্লির ঘরের মাঠে গিয়ে জয় কলকাতার
Recommended image2
SRH vs KKR: রাহানে-রঘুবংশীর দুর্দান্ত ব্যাটিং, হায়দরাবাদকে হারিয়ে নতুন আশায় কেকেআর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved