MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • স্কুল থেকে প্রেমের পর বিয়ে, এখন সফল ব্যবসায়ী এই ক্রিকেটারের স্ত্রী

স্কুল থেকে প্রেমের পর বিয়ে, এখন সফল ব্যবসায়ী এই ক্রিকেটারের স্ত্রী

Shardul Thakur and Mittali Parulkar: ভারতে সবচেয়ে বিখ্যাত দম্পতিদের মধ্যে প্রথমসারিতে জায়গা পাননি শার্দুল ঠাকুর ও মিত্তালি পারুলকর। তবে নিজেদের ক্ষেত্রে তাঁরা সফল এবং বিবাহিত জীবনে সুখী।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Jul 31 2025, 05:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন হঠাৎ শার্দুল ঠাকুরের স্ত্রীকে নিয়ে চর্চা
Image Credit : our own

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন হঠাৎ শার্দুল ঠাকুরের স্ত্রীকে নিয়ে চর্চা

শার্দুল ঠাকুরের প্রেমকাহিনী নিয়ে চর্চা

ভারতীয় দলের অলরাউন্ডার শার্দুল ঠাকুর ও তাঁর স্ত্রী মিত্তালি পারুলকরের প্রথম দেখা হয় স্কুলে। তাঁরা পরস্পরের প্রতি অনুরক্ত হয়ে পড়েন। সেই থেকে তাঁদের সম্পর্ক অটুট। ২০২১ সালে তাঁদের বাগদান হয়। এরপর ২০২৩ সালে তাঁদের বিয়ে হয়। এখন ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন নতুন করে শার্দুল ও তাঁর স্ত্রীকে নিয়ে চর্চা হচ্ছে।

DID YOU
KNOW
?
২০১৬ সাল থেকে জাতীয় দলে শার্দুল
২০১৬ সালে প্রথমবার জাতীয় দলে জায়গা পান শার্দুল ঠাকুর। ২০১৭ সালে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
শার্দুল ঠাকুর যখন ক্রিকেট মাঠে লড়াই করছেন, তখন ব্যবসার জগতে সফল তাঁর স্ত্রী
Image Credit : our own

শার্দুল ঠাকুর যখন ক্রিকেট মাঠে লড়াই করছেন, তখন ব্যবসার জগতে সফল তাঁর স্ত্রী

শার্দুল ঠাকুরের স্ত্রী সফল ব্যবসায়ী

বি কম পাশ করার পর এক সংস্থার সচিব হিসেবে কাজ শুরু করেন শার্দুল ঠাকুরের স্ত্রী মিত্তালি পারুলকর। তবে তিনি ব্যবসা শুরু করেন। বেকারির ব্যবসার প্রতি তাঁর বরাবরই আগ্রহ ছিল। প্রথমে ছোট আকারে এই ব্যবসা শুরু করেন। এখন এই ব্যবসা অনেক বড় হয়ে গিয়েছে। কোটি টাকারও বেশি লাভ করছেন মিত্তালি। তিনি সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন। স্ত্রীর সাফল্যে খুশি শার্দুল।

৩৩
শার্দুল ঠাকুরের বয়স ৩৩ বছর
১৯৯১ সালের ১৬ অক্টোবর মহারাষ্ট্রের পালঘরে জন্ম শার্দুল ঠাকুরের। কয়েক মাস পরেই তিনি ৩৪ বছর পূর্ণ করবেন।

Related Articles

Related image1
Shardul Thakur- দীর্ঘদিনের প্রেমে পরিণতি, জীবনের টুর্নামেন্টে নতুন অধ্যায় শুরু শার্দুল ঠাকুরের
Related image2
জসপ্রীত বুমরার পরিবর্তে ফের দলে প্রসিদ্ধ কৃষ্ণ, ওভালে টসে হেরে ব্যাটিং ভারতের
36
মিত্তালি পারুলকরের বাবাও একজন ব্যবসায়ী, সেই থেকেই হয়তো তাঁর আগ্রহ
Image Credit : our own

মিত্তালি পারুলকরের বাবাও একজন ব্যবসায়ী, সেই থেকেই হয়তো তাঁর আগ্রহ

বাবাকে দেখেই ব্যবসায় মিত্তালি?

মিত্তালি পারুলকরের বাবা একজন ব্যবসায়ী। তাঁর মা অবশ্য গৃহবধূ। বাবাকে দেখেই হয়তো ব্যবসায় আগ্রহ জন্মায় মিত্তালির। তবে তিনি স্বাধীনভাবে ব্যবসা করছেন। নিজেই ব্যবসা শুরু করার পর নীরবে সাফল্য পেয়ে চলেছেন মিত্তালি। তিনি এককভাবে ব্যবসা পরিচালনা করেন। এক্ষেত্রে বাবা, স্বামীর কাছ থেকে সাহায্য নেন না। শার্দুল ঠাকুরের পরিচিতিকেও কাজে লাগান না মিত্তালি।

46
মিত্তালি ও শার্দুল নিজেদের কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকলেও, ব্যক্তিগত সম্পর্কে তার প্রভাব পড়ে না
Image Credit : Instagram

মিত্তালি ও শার্দুল নিজেদের কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকলেও, ব্যক্তিগত সম্পর্কে তার প্রভাব পড়ে না

সুখী দম্পতি শার্দুল-মিত্তালি

বছরের বেশিরভাগ সময়ই আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট, আইপিএল-এ খেলতে ব্যস্ত থাকেন শার্দুল ঠাকুর। তাঁর স্ত্রী মিত্তালি পারুলকর সারা বছরই বেকারির ব্যবসা নিয়ে ব্যস্ত। তবে এরই মধ্যে তাঁরা নিজেদের মতো করে সময় কাটান। ব্যস্ততার ফাঁকে সময় বের করে নিয়ে তাঁরা বেড়াতেও যান। এই দম্পতি সুখে জীবন কাটাচ্ছেন।

56
মহারাষ্ট্রে হাইস্কুল থেকে শুরু হওয়া সম্পর্ক ক্রমশঃ মজবুত হয়ে উঠেছে
Image Credit : Instagram

মহারাষ্ট্রে হাইস্কুল থেকে শুরু হওয়া সম্পর্ক ক্রমশঃ মজবুত হয়ে উঠেছে

আদর্শ দম্পতি শার্দুল-মিত্তালি

শার্দুল ঠাকুর ও মিত্তালি পারুলকরকে অনায়াসেই আদর্শ দম্পতি বলা চলে। দীর্ঘদিন ধরে তাঁরা পরস্পরের সঙ্গে পরিচিত। স্কুল জীবনের পর কলেজ জীবন কাটিয়ে তাঁরা যেমন পেশাগত ক্ষেত্রে সাফল্য পাওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন, তেমনই একে অপরের পাশে থেকেছেন। শার্দুল ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। মিত্তালি সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন।

66
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি শার্দুল ঠাকুর
Image Credit : Getty

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি শার্দুল ঠাকুর

ওভাল টেস্টের দলে নেই শার্দুল ঠাকুর

বৃহস্পতিবার লন্ডনের কেনিংটন ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হয়েছে। তবে এই ম্যাচে ভারতীয় দলে নেই অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তাঁর পরিবর্তে অভিজ্ঞ ব্যাটার করুণ নায়ারকে খেলার সুযোগ দেওয়া হয়েছে। এই ম্যাচে খেলার সুযোগ না পেলেও, ভবিষ্যতে ফের ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতে পারেন শার্দুল।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Sri Lanka: কলম্বোর ম্যাচ ড্র, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা আছে ভারতের?
Recommended image2
India vs Sri Lanka: সোনাল দিনুশার অবিশ্বাস্য লড়াই, কলম্বো টেস্ট বাঁচিয়ে নিল শ্রীলঙ্কা
Recommended image3
Aaryavir Sehwag-Anvay Dravid: ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্ম, অনূর্ধ্ব-১৯ দলে দ্রাবিড়-সেহওয়াগের ছেলে
Recommended image4
IND vs SL Test 2026: শেষদিন দ্রুত চারটি উইকেট দরকার ভারতের! শ্রীলঙ্কা এগিয়ে মাত্র ১৬ রানে
Recommended image5
MS Dhoni: সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?
Related Stories
Recommended image1
Shardul Thakur- দীর্ঘদিনের প্রেমে পরিণতি, জীবনের টুর্নামেন্টে নতুন অধ্যায় শুরু শার্দুল ঠাকুরের
Recommended image2
জসপ্রীত বুমরার পরিবর্তে ফের দলে প্রসিদ্ধ কৃষ্ণ, ওভালে টসে হেরে ব্যাটিং ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved