Trophy Chor Mohsin Naqvi: পশ্চিমবঙ্গে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ এবং ফল প্রকাশের (West Bengal Assembly Elections 2026) পর থেকে 'মাছ চোর,' 'ফাইল চোর' গান অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভি আমেদাবাদে (Ahmedabad) এলে তাঁকে উদ্দেশ্য করে 'ট্রফি চোর' গান বাঁধা যেতে পারে।
KNOW
Pakistan Cricket Board Chairman Mohsin Naqvi: ‘ট্রফি চোর’ মহসিন নকভি কি আইপিএল ফাইনালের (IPL 2026 Final) সময় আমেদাবাদে (Ahmedabad) আইসিসি বোর্ড মিটিংয়ে (ICC Board meeting) যোগ দিতে আসবেন? ২১ মে আইসিসি চিফ এগজিকিউটিভ কমিটির বৈঠক হতে চলেছে। এই বৈঠক হতে চলেছে ভার্চুয়ালি। ফলে সব দেশের প্রতিনিধিরা নিজেদের শহর থেকেই এই বৈঠকে যোগ দিতে পারবেন। কিন্তু ৩০ ও ৩১ মে আমেদাবাদের বৈঠকে আইসিসি বোর্ডের সব সদস্যকেই যোগ দিতে হবে। চলতি বছরের মার্চ বা এপ্রিলে কাতারের (Qatar) রাজধানী দোহায় (Doha) এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ (West Asia War) পরিস্থিতিতে আইসিসি বোর্ডের বৈঠক পিছিয়ে যায়। এবার সেই বৈঠক হতে চলেছে আমেদাবাদে।

এশিয়া কাপ ট্রফি সঙ্গে করে আনবেন নকভি?
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (Asian Cricket Council) প্রধান নকভি। তিনি গত বছর এশিয়া কাপ ফাইনালের (Asia Cup 2025 Final) পর ট্রফি নিয়ে পালিয়ে যান। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরেও ট্রফি পায়নি ভারতীয় দল। এখনও পর্যন্ত সেই ট্রফি ফেরত দেননি নকভি। তিনি আইসিসি বোর্ডের বৈঠকে যোগ দিতে ভারতে আসার ভিসা পেলে সঙ্গে করে এশিয়া কাপ ট্রফি এনে বিসিসিআই-এর (BCCI) হাতে তুলে দেবেন কি না, তা স্পষ্ট নয়। ট্রফি চুরি করার পরেও নকভি ভারতে এলে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে।
আইপিএল ফাইনালে আমন্ত্রিত নকভি!
পাকিস্তানের এক সংবাদমাধ্যম দাবি করেছে, ৩১ মে আইপিএল ফাইনমালে আমন্ত্রিত নকভি। যদিও এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ২০০৯ সাল থেকে আইপিএল-এ নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটাররা। সেখানে 'ট্রফি চোর' নকভিকে কেন আমন্ত্রণ জানানো হবে, তা স্পষ্ট নয়। পাকিস্তানি সংবাদমাধ্যম মিথ্যা প্রচারও করে থাকতে পারে। বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি। আইসিসি-ও কোনও ঘোষণা করেনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


