MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • ওডিআই র‍্যাঙ্কিং থেকে কেন উধাও রোহিত-বিরাটের নাম? ব্যাখ্যা দিল আইসিসি

ওডিআই র‍্যাঙ্কিং থেকে কেন উধাও রোহিত-বিরাটের নাম? ব্যাখ্যা দিল আইসিসি

ICC ODI Rankings: ভারতীয় ক্রিকেট দলের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন তাঁরা শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। কিন্তু সেই ওডিআই র‍্যাঙ্কিং থেকেই তাঁদের নাম উধাও হয়ে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 21 2025, 04:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং থেকে কেন উধাও বিরাট কোহলি রোহিত শর্মার নাম?
Image Credit : ANI

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং থেকে কেন উধাও বিরাট কোহলি-রোহিত শর্মার নাম?

আইসিসি র‍্যাঙ্কিং নিয়ে বিতর্ক

বুধবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ওডিআই ফর্ম্যাটের র‍্যাঙ্কিং থেকে ভারতের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার নাম উধাও হয়ে গিয়েছে। এই দুই ব্যাটার শেষবার ওডিআই ফর্ম্যাটে খেলেছিলেন এ বছরের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। ওডিআই ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট ও রোহিত। ফলে র‍্যাঙ্কিংয়ে তাঁদের উপরের দিকেই থাকার কথা। কিন্তু তাঁদের নামই এই তালিকায় নেই।

DID YOU
KNOW
?
আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং
বুধবার আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয়েছে। প্রথমে রোহিত শর্মা ও বিরাট কোহলির নাম না থাকলেও, পরে তাঁদের নাম যুক্ত করা হয়েছে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
অক্টোবরে অস্ট্রেলিয়া সফরেই কি ওডিআই ফর্ম্যাটে শেষবার খেলবেন বিরাট ও রোহিত?
Image Credit : ANI

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরেই কি ওডিআই ফর্ম্যাটে শেষবার খেলবেন বিরাট ও রোহিত?

ওডিআই থেকে বিরাট-রোহিতের অবসর?

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। রোহিতই ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলতে পারেন। সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে, এই সফরেই শেষবার ভারতীয় দলের হয়ে খেলবেন এই দুই তারকা ব্যাটার। সেই কারণেই আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে কি না, সেই জল্পনাও চলছে।

১
আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে শুবমান গিল।
বিতর্কের পর জানা গেল, আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ২ ও ৪ নম্বরে রোহিত শর্মা ও বিরাট কোহলি।

Related Articles

Related image1
Virat Kohli: কয়েকদিন আগেই ব্যঙ্গ করেছিল কাউন্টি চ্যাম্পিয়নশিপ, সেখানেই খেলবেন বিরাট কোহলি?
Related image2
Virat Kohli: উইম্বলডনের সেন্টার কোর্টে তাঁর হয়ে গলা ফাটিয়েছেন বিরাট, ধন্যবাদ জানালেন জকোভিচ
36
ওডিআই র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলি-রোহিত শর্মার নাম না থাকা নিয়ে কী ব্যাখ্যা আইসিসি-র?
Image Credit : Getty

ওডিআই র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলি-রোহিত শর্মার নাম না থাকা নিয়ে কী ব্যাখ্যা আইসিসি-র?

সাফাই আইসিসি-র

ওডিআই র‍্যাঙ্কিং থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মার নাম উধাও হয়ে যাওয়া নিয়ে বিতর্ক শুরু হতেই সাফাই দিয়েছে দিয়েছে আইসিসি। এক বিবৃতিতে জানানো হয়েছে, 'চলতি সপ্তাহের র‍্যাঙ্কিংয়ে নানা ধরনের সমস্যা দেখা গিয়েছে। কী কারণে এরকম সমস্যা হল, তা তদন্ত করে দেখা হচ্ছে।' আইসিসি এই সাফাই দেওয়ার পর বিরাট ও রোহিতের নাম র‍্যাঙ্কিংয়ে যুক্ত করা হয়েছে। রোহিতের নাম ২ এবং বিরাটের নাম ৪ নম্বরে আছে।

46
আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলি-রোহিত শর্মার চেয়ে এগিয়ে শুবমান গিল
Image Credit : ANI

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলি-রোহিত শর্মার চেয়ে এগিয়ে শুবমান গিল

শীর্ষে শুবমান গিল

বুধবার প্রকাশিত ওডিআই র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে ভারতের টেস্ট দলের অধিনায়ক এবং টি-২০ দলের সহ-অধিনায়ক শুবমান গিল। তাঁর রেটিং ৭৮৪। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার রেটিং ৭৫৬। চতুর্থ স্থানে থাকা বিরাট কোহলির রেটিং ৭৩৬। দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে যাওয়া বাবর আজমের রেটিং ৭৫১। অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে ভালো ব্যাটিং করতে পারলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারেন রোহিত ও বিরাট।

56
আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে ৩ নম্বরে নেমে গিয়েছেন কুলদীপ যাদব
Image Credit : Getty

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে ৩ নম্বরে নেমে গিয়েছেন কুলদীপ যাদব

পিছিয়ে গেলেন কুলদীপ যাদব

বুধবার প্রকাশিত আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছেন ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ফের শীর্ষস্থান দখল করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভালো বোলিং করেছেন কুলদীপ। তাঁর দল এই ম্যাচে ৯৮ রানে জয় পেয়েছে। এরপরেই ফের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছেন মহারাজ।

66
আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বোলারদের প্রথম ১০ জনের মধ্যে রবীন্দ্র জাডেজা
Image Credit : ANI

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বোলারদের প্রথম ১০ জনের মধ্যে রবীন্দ্র জাডেজা

সেরা ১০-এ রবীন্দ্র জাডেজা

কুলদীপ যাদব ছাড়া আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে আছেন শুধু রবীন্দ্র জাডেজা। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর থেকে এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে কোনও ম্যাচ খেলেনি ভারতীয় দল। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন এই ফর্ম্যাটেই বেশি ম্যাচ খেলছে ভারতীয় দল।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Smriti Mandhana: এশিয়ান গেমসে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা, ১০০ ছক্কার মাইলফলক!
Recommended image2
Lakshmipathy Balaji Coach: ঋতুরাজ-হার্দিকদের কোচ হলেন বালাজি! দ্বিতীয় ভারতের গুরুদায়িত্বে সৌরভের প্রিয় লক্ষ্মীপতি
Recommended image3
Asian Games Women Cricket: শেফালির দুরন্ত সেঞ্চুরি, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত
Recommended image4
BCCI AGM: আইপিএল গভর্নিং কাউন্সিলে অরুণ ধুমাল এবং খায়রুল জামাল, বিসিসিআই-এর সাধারণ সভা থেকে সিদ্ধান্ত
Recommended image5
India Vs West Indies: "পুরোই চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত", দল নির্বাচন নিয়ে ক্ষুব্ধ হনুমা বিহারী
Related Stories
Recommended image1
Virat Kohli: কয়েকদিন আগেই ব্যঙ্গ করেছিল কাউন্টি চ্যাম্পিয়নশিপ, সেখানেই খেলবেন বিরাট কোহলি?
Recommended image2
Virat Kohli: উইম্বলডনের সেন্টার কোর্টে তাঁর হয়ে গলা ফাটিয়েছেন বিরাট, ধন্যবাদ জানালেন জকোভিচ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved