BAN vs PAK ODI: টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশ সফর গিয়েও বিপর্যয় অব্যাহত পাকিস্তানের। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১১৪ রানে অল আউট হয়ে গেল পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৩১ ওভারের মধ্য়েই গুটিয়ে গেল আফ্রিদির দলের ইনিংস।

BAN vs PAK ODI: টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশ সফর গিয়েও বিপর্যয় অব্যাহত পাকিস্তানের। বুধবার মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১১৪ রানে অল আউট হয়ে গেল পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩১ ওভারের মধ্য়েই গুটিয়ে গেল শাহিন শাহ আফ্রিদির দলের ইনিংস। শেষ উইকেট জুটিতে ফাহিম আশরাফ ও আব্রার আহমেদ ৩২ রান যোগ না করলে দুই অঙ্কের মধ্যেই শেষ হয়ে যেত পাকিস্তানের ইনিংস। ৮২ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের। সেখান থেকে ১১৪ রান করার পিছনে বড় ভূমিকা নিলেন ফাহিম আশরাফ (৩৭)। ২ উইকেটে ৫৫ থেকে পাকিস্তানের মাঝের ৭টি উইকেটের পতন হয় ২৭ রানের মধ্যে। পাকিস্তানের মিডল ও লোয়ার মিডল অর্ডার একেবারে তাসের ঘরের মত ভেঙে পড়ে। আফ্রিদির দলের মাত্র চারজন দুই অঙ্কের রান করেন। মহম্মদ রিজওয়ানের পরিবর্তে ওয়ানড ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্বে আনা হয়েছে আফ্রিদিকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

৯৯ দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামল বাংলাদেশ ক্রিকেট দল

টি-২০ বিশ্বকাপ বয়কটের পর প্রথমবার বাইশ গজে নেমে জ্বলে উঠলেন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের ২৩ বছরের পেসার নাহিদ রানা ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন। মেহদি হাসান মিরাজ ৩টি ও তাসকিন এবং মুস্তাফিজুর ১টি করে উইকেট নেন।

নেই বাবর আজম, ওয়ানডে-তে অভিষেক চার পাকিস্তানীর

বাবর আজমকে বাদ দেওয়া পাকিস্তানের হয়ে এদিন ওয়ানডে ক্রিকেটে অভিষেক হল চার ক্রিকেটারের- আব্দুল সামাদ, মাঝ সাদাকাত, শাহিবজাদা ফারহান ও শামাইল হুসেন। অভিষেক ওয়ান-ডে ম্য়াচে শাহিবজাদা ২৭ রান করেন। সামাদ আউট হন শূন্য রানে। ওপেনার মাঝ সাদাকাত ১৮ রান ও তিনে নেমে শামাইল হুলেন ৪ রান করেন।

সফর সূচি

বাংলাদেশ সফরে পাকিস্তান ক্রিকেট দল তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে। কোনও টি-২০ বা টেস্ট ম্য়াচ এবাবের বাংলাদেশ সফরে খেলবে না পাকিস্তান। আজ, বুধবার থেকে মীরপুরে শুরু হল পাকিস্তানের বাংলাদেশ সফর। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে শুক্র ও রবিবার। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই হবে মীরপুরে।