Pakistan Cricket Team: মীরপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের বোলাররা অতিমন্থর বোলিং করেছেন। এমনটাই অভিযোগ উঠছে। নির্দিষ্ট সময়ে, ৮ ওভার কম বল করে পাকিস্তান। তাই নিয়মানুযায়ী, জরিমানা এবং পয়েন্ট কাটা গেছে পাক দলের। 

Pakistan Cricket Team: পাকিস্তান ক্রিকেট যেন দিনদিন খোরাকে পরিণত হচ্ছে (pakistan cricket team news)। বাংলাদেশের কাছে প্রথম টেস্টে ১০৪ রানে পরাজিত হয়েছে তারা। সেই লজ্জার হারের পর এবার পাকিস্তানকে শাস্তি পেতে হল আইসিসি-র কাছ থেকে। মীরপুর টেস্টে স্লো-ওভার রেটিং-এর জন্য শান মাসুদের দলকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি। তার ফলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও অনেকটা নেমে গেল পাকিস্তান (world test championship 2025-27 points table)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এ কী হল পাকিস্তান ক্রিকেটে?

মীরপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের বোলাররা অতিমন্থর বোলিং করেছেন। এমনটাই অভিযোগ উঠছে। নির্দিষ্ট সময়ে, ৮ ওভার কম বল করে পাকিস্তান। তাই নিয়মানুযায়ী, জরিমানা এবং পয়েন্ট কাটা গেছে পাক দলের। জানা গেছে, পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৪০% জরিমানা করা হয়েছে আইসিসি-র তরফে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৮ পয়েন্টও কেটে নেওয়া হয়েছে। 

প্রতি ওভার কম বল করার জন্য ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা করা হয় এবং কাটা যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক পয়েন্ট করে। ফলে, সেই হিসেব মেনেই শাস্তি দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। ইতিমধ্যেই একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়ে দিয়েছে আইসিসি। এমনকি, প্রথম টেস্ট শেষ হওয়ার পরেই ম্যাচ রেফারি জেফ ক্রো পাক দলের অধিনায়ক মাসুদকে ডেকে পাঠান। সেই শুনানিতে ভুল স্বীকারও করে নেন মাসুদ নিজে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কাটা গেল ৮ পয়েন্ট

অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ সার্কেলে এখনও পর্যন্ত, তিনটি টেস্ট খেলে একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান এবং হেরেছে দুটিতে। তাদের সংগ্রহে ১২ পয়েন্ট। তার থেকে আট পয়েন্ট কেটে নেওয়ার পর, পাকিস্তানের পয়েন্ট এখন মাত্র চার। নিঃসন্দেহে শাস্তির জেরে অনেকটাই কমে গেল পাকিস্তানের পয়েন্ট শতাংশ। সেটি এখন ১১.১১। পয়েন্ট তালিকায় পাকিস্তান এখন আট নম্বরে। 

তারপর আছে শুধু ওয়েস্ট ইন্ডিজ়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।