ICC Men's ODI Ranking: আগামী বছর ওডিআই বিশ্বকাপ (2027 ICC Men's Cricket World Cup)। তার আগে ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকল ভারতীয় দল। গত কয়েক বছরে সীমিত ওভারের ফর্ম্যাটে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারতীয় দল। ফলে আগামী বছর ওডিআই বিশ্বকাপে ফেভারিট হিসেবেই খেলতে নামবে ভারত।

DID YOU
KNOW
?
শীর্ষে ভারত
আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই আগামী বছরের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে ভারতীয় দল।

ICC Men's ODI Ranking Annual Update: রেটিং পয়েন্ট সামান্য কমে গেলেও, ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল ভারতীয় দল। আইসিসি-র পক্ষ থেকে পুরুষদের ওডিআই ফর্ম্যাটের বার্ষিক র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করা হয়েছে। ১১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের (New Zealand) চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে শুবমান গিলরা (Shubman Gill)। আগামী বছর ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের (ICC Men’s Cricket World Cup 2027 qualification) লড়াই চলছে। আয়োজক দেশ হিসেবে ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা (South Africa) ও জিম্বোবেয়ে (Zimbabwe)। এই দুই দল ছাড়া ওডিআই র‍্যাঙ্কিংয়ে প্রথম আট স্থানে যে দলগুলি থাকবে, তারা সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। ফলে ভারতীয় দলের কোনও চিন্তা নেই। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে চলেছেন শুবমানরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তৃতীয় স্থানে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পুরুষদের আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের বার্ষিক আপডেটের পর শীর্ষে আছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১১৩। নিউজিল্যান্ডের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে ভারত। অস্ট্রেলিয়া ১০৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।’ গত বছরের চেয়ে এবার ভারতীয় দলের এক পয়েন্ট কমে গিয়েছে। তবে তারপরেও শীর্ষস্থান ধরে রাখতে কোনওরকম সমস্যা হয়নি। ১০২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ৯৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গিয়েছে পাকিস্তান (Pakistan)। ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা (Sri Lanka)। পরের দুই ধাপে আছে আফগানিস্তান (Afghanistan) ও ইংল্যান্ড (England)। নবম স্থানে থাকায় সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দৌড়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ (Bangladesh)। পরের ধাপে আছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।

সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারে বাংলাদেশ

আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা যদি ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওডিআই র‍্যাঙ্কিংয়ে প্রথম আট দলের মধ্যে থাকে, তাহলে নবম স্থানে থাকা দল সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে সুযোগ থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।