MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫: ট্রফি হাতে প্রধানমন্ত্রীর বাসভবনে জেমাইমা-হরমনপ্রীতরা

মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫: ট্রফি হাতে প্রধানমন্ত্রীর বাসভবনে জেমাইমা-হরমনপ্রীতরা

2025 ICC Women's Cricket World Cup: প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। এই সাফল্যের পর বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন ক্রিকেটাররা।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 05 2025, 09:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ জার্সি উপহার বিশ্বকাপজয়ী দলের
Image Credit : Asianet News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ জার্সি উপহার বিশ্বকাপজয়ী দলের

প্রধানমন্ত্রীকে জার্সি উপহার

বুধবার নয়াদিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন ওডিআই বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। তাঁদের হাতে ছিল বিশ্বকাপ ট্রফি। প্রধানমন্ত্রীর হাতে সেই ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি তাঁর জন্য বিশেষ উপহারও নিয়ে যায় ভারতীয় দল। প্রধানমন্ত্রীর হাতে জাতীয় দলের জার্সি তুলে দেওয়া হয়। সেই জার্সিতে সব ক্রিকেটার স্বাক্ষর করেছেন।

DID YOU
KNOW
?
কথা রাখলেন হরমনপ্রীতরা
২০১৭ সালের বিশ্বকাপে রানার্স হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে ট্রফি জয়ের আশ্বাস দেন হরমনপ্রীত কউররা। তাঁরা সেই কথা রাখলেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতা সেরে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image Credit : Asianet News

বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতা সেরে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী

এদিন ক্রিকেটারদের সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ, ছবি তোলার পর বসে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ক্রিকেট খেলা ভালোবাসেন। পুরুষ বা মহিলা দল সাফল্য পেলে সবসময় ক্রিকেটারদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এবারও মহিলা দল ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবার ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তিনি সবার প্রশংসা করলেন।

১
প্রথমবার ওডিআই বিশ্বকাপ জয় ভারতের মহিলা দলের।
ভারতের মহিলা ক্রিকেট দল এতদিন সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ জিততে পারেনি। এবার সেই অধরা খেতাব এল।

Related Articles

Related image1
মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫: 'এই ঐতিহাসিক জয় ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা,' বার্তা মোদীর
Related image2
'পুরুষ দল কখনও প্রাক্তনদের এই সম্মান দেখায়নি,' মহিলা ক্রিকেটারদের আচরণে মুগ্ধ অশ্বিন
36
এদিন দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ
Image Credit : Asianet News

এদিন দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ

বিশ্বকাপজয়ী রিচা ঘোষ

প্রথম বাঙালি হিসেবে সিনিয়র ক্রিকেটে যে কোনও ফর্ম্যাটে বিশ্বকাপ জিতেছেন শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। তিনিও বুধবার দলের সবার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন রিচা। তিনি ফাইনালেও ভালো ব্যাটিং করেছেন।

46
প্রথমবার ওডিআই বিশ্বকাপ জেতায় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী
Image Credit : Asianet News

প্রথমবার ওডিআই বিশ্বকাপ জেতায় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

ক্রিকেটারদের প্রশংসায় প্রধানমন্ত্রী

ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবার সিনিয়র পর্যায়ে যে কোনও ফর্ম্যাটে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল। এই সাফল্যের জন্য দলের সবার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই টুর্নামেন্টে একসময় সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। এরপর চ্যাম্পিয়ন হয় ভারত।

56
৮ বছর আগে ব্যর্থ হলেও, এবার ট্রফি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে হরমনপ্রীত কউর
Image Credit : Asianet News

৮ বছর আগে ব্যর্থ হলেও, এবার ট্রফি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে হরমনপ্রীত কউর

ব্যর্থতা মুছে সাফল্য পেয়ে তৃপ্ত হরমনপ্রীত

ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মনে করিয়ে দিয়েছেন, ২০১৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল রানার্স হওয়ার পর ট্রফি ছাড়াই তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এবার তাঁরা ট্রফি হাতে এলেন। ঘন ঘন এরকম সাফল্য পেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাই তাঁদের লক্ষ্য।

66
৮ বছর পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে খুব খুশি দীপ্তি শর্মা
Image Credit : Asianet News

৮ বছর পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে খুব খুশি দীপ্তি শর্মা

বিশ্বকাপের সেরা দীপ্তি শর্মা

এবারের বিশ্বকাপের ফাইনাল-সহ বেশিরভাগ ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। ২০১৭ সালে বিশ্বকাপে রানার্স হওয়ার পর তাঁরা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, তখন তিনি বলেছিলেন, কঠোর পরিশ্রম করলে স্বপ্নপূরণ হবে। এবার সেই স্বপ্নপূরণ হয়েছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pakistan Cricket: দলে বদলের কথা জানতেনই না! পদত্যাগ পাকিস্তানের নির্বাচক মিসবা-উল-হকের
Recommended image2
Team India T20I Squad: আফগানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্কোয়াডে দুই বড় চমক, নেই হার্দিক
Recommended image3
Ajit Agarkar: অজিত আগরকরই প্রধান নির্বাচক থাকবেন? দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
Recommended image4
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image5
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Related Stories
Recommended image1
মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫: 'এই ঐতিহাসিক জয় ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা,' বার্তা মোদীর
Recommended image2
'পুরুষ দল কখনও প্রাক্তনদের এই সম্মান দেখায়নি,' মহিলা ক্রিকেটারদের আচরণে মুগ্ধ অশ্বিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved