RCB vs LSG: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর লখনউ সুপার জায়ান্টস। বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচে RCB-র শক্তিশালী ব্যাটিং লাইনআপকে আটকানোই লখনউয়ের বোলারদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
RCB vs LSG: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সামনে লখনউ সুপার জায়ান্টস (LSG)। ম্যাচটি অনুষ্ঠিত হবে RCB-র ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। এই ম্যাচে নামার আগে রজত পাতিদারদের দল রীতিমতো রানের পাহাড় গড়ছে, তাই আরও একটা দুর্দান্ত ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
বেঙ্গালুরু বনাম লখনউ হাই-ভোল্টেজ লড়াই
প্রসঙ্গত, শেষ চারটি ম্যাচে ২০০-র বেশি রান তুলে RCB চলতি মরশুমের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং দল হয়ে উঠেছে। বিরাট কোহলি (১৬২ রান), ফিল সল্ট (১৭৮), রজত পাতিদার (২১৪), টিম ডেভিড (২২১) এবং দেবদত্ত পাডিক্কাল (২০১) - সবাই দারুণ ফর্মে রয়েছেন। একটি বিষয় পরিষ্কার যে, এই দল শুধুমাত্র একজন বা দুজন ব্যাটারের উপর ভরসা করে না। সবাই মিলে রান করছে এই দলে। এই পাঁচজন মিলেই এখনও পর্যন্ত ৫২টা ছক্কা হাঁকিয়েছেন।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, মহম্মদ শামির নেতৃত্বে লখনউয়ের বোলিং লাইনআপের সামনে বড় পরীক্ষা। ব্যাটারদের স্বর্গরাজ্য চিন্নাস্বামীর পিচে কোহলিদের এই ব্যাটিং ব্রিগেডকে আটকানোর জন্য লখনউকে তাদের সেরাটা উজাড় করে দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কেমন হতে পারে সম্ভাব্য একাদশ?
লখনউয়ের হাতেও মিচেল মার্শ, এইডেন মার্করাম, ঋষভ পন্থ, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, আবদুল সামাদের মতো ব্যাটাররা আছেন। কিন্তু তারা এখনও পর্যন্ত, ধারাবাহিকতার অভাবে ভুগছেন। জ্যাকব ডাফি, ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পান্ডিয়া এবং সুয়শ শর্মার মতো বোলারদের নিয়ে গড়া লখনউয়ের বোলিং আক্রমণ বেশ বৈচিত্র্যময়। তরুণ মুকুল চৌধুরীর দিকেও বিশেষ নজর থাকবে।
দুই দল এর আগে মোট ৬ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৪ বার জিতেছে RCB, আর ২ বার জিতেছে লখনউ। দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ।
লখনউ সুপার জায়ান্টস: এইডেন মার্করাম, মিচেল মার্শ, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, নিকোলাস পুরান, আবদুল সামাদ, মুকুল চৌধুরী, জর্জ লিন্ডে/অ্যানরিচ নর্টজে, মহম্মদ শামি, আবেশ খান/মহসিন খান, দিগ্বেশ সিং রাঠি, প্রিন্স যাদব/মায়াঙ্ক যাদব।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, রজত পাতিদার, টিম ডেভিড, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রশিক সালাম, জ্যাকব ডাফি/জশ হ্যাজেলউড, সুয়শ শর্মা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


