MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
AP Govt DA Arrear
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
Nabanna New Holidays List
Nabanna Hike
Kolkata Weather Update
Bay Leaf Advantages in Smartphone
DA Hike News
ISRO and Private Sector Collaboration
Natural Home Remedies for Insects
Annapurna Day
West Benga Weather & Rain Alert
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • RCB vs SRH: বেঙ্গালুরুতে চ্যাম্পিয়নদের লড়াই, হায়দ্রাবাদকে কি রুখে দেবে তারা? হেড টু হেড পরিসংখ্যান

RCB vs SRH: বেঙ্গালুরুতে চ্যাম্পিয়নদের লড়াই, হায়দ্রাবাদকে কি রুখে দেবে তারা? হেড টু হেড পরিসংখ্যান

RCB vs SRH: IPL 2026-এর প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদকে বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে জিতবে কোন দল? হেড-টু-হেড রেকর্ডে কারা এগিয়ে? দেখে নেওয়া যাক পরিসংখ্যান কী বলছে।

3 Min read
Author : Subhankar Das
Published : Mar 28 2026, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
পরিসংখ্যান কী বলছে?
Image Credit : our own

পরিসংখ্যান কী বলছে?

IPL 2026 মরশুম শুরু হতে চলেছে টানটান উত্তেজনার মধ্য দিয়ে। এই মেগা টুর্নামেন্টের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মার্চ, বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। গত মরশুমে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে RCB প্রথমবার ট্রফির জয়ের স্বাদ পায়। তাই তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। তবে পরিসংখ্যানের দিক দিয়ে হায়দ্রাবাদ একটু বেশি শক্তিশালী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ম্যাচের ফল যে কোনও দিকেই যেতে পারে?
Image Credit : Pinterest

ম্যাচের ফল যে কোনও দিকেই যেতে পারে?

আইপিএলের ইতিহাসে দুই দলের লড়াই বরাবরই খুব আকর্ষণীয়। এখনও পর্যন্ত, দুটি দল মোট ২৬ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ জয় পেয়েছে ১৩টি ম্যাচে। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ১১টি ম্যাচে। তবে দুটি ম্যাচের কোনও ফলাফল হয়নি। এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে, RCB-র উপর SRH-এর দাপট একটি বেশি। তবে বর্তমান ফর্ম এবং দলের কম্বিনেশন অনুযায়ী ম্যাচের ফল যে কোনও দিকেই যেতে পারে।

Related Articles

Related image1
IPL 2026: ইডেনে খেলতে দেখা যাবে না ধোনি-কোহলিকে? আইপিএল-এর আগেই মন খারাপ ফ্যানদের
Related image2
KKR IPL 2026: আইপিএল শুরুর আগেই লক্ষ্য ঠিক করে নিল কলকাতা নাইট রাইডার্স, সাহসী ক্রিকেট খেলতে চান রাহানেরা
36
দেবদূত পাডিক্কাল ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন
Image Credit : Getty

দেবদূত পাডিক্কাল ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন

রজত পাতিদারের নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গত মরশুমে ইতিহাস তৈরি করে। ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা প্রথমবারের জন্য আইপিএল ট্রফি জেতে। এই মরশুমেও RCB বেশ শক্তিশালী। বিশেষ করে, ব্যাটিং বিভাগে বিরাট কোহলি এবং ফিল সল্টের জুটি প্রতিপক্ষের বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। গত মরশুমে দুজনেই বিধ্বংসী শুরু করেন। তাদের সঙ্গে দেবদূত পাডিক্কাল ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন। তিনি এবার তিন নম্বরে ব্যাট করতে পারেন। মিডল অর্ডারে টিম ডেভিড, জীতেশ শর্মা এবং রোমারিও শেফার্ডের মতো বিগ হিটাররা দলকে অতিরিক্ত শক্তি জোগাচ্ছে। ভেঙ্কটেশ আইয়ার দলে যোগ দেওয়ায় ভালো ভারসাম্য তৈরি হয়েছে।

46
এই মরশুমে RCB-র জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে?
Image Credit : Instagram/royalchallengers.bengaluru + X/@rend_VKohli

এই মরশুমে RCB-র জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে?

ব্যাটিং বিভাগ শক্তিশালী হলেও, RCB-কে বোলিং নিয়ে কিছু সমস্যার মুখে পড়তে হচ্ছে। দলের প্রধান পেসার জশ হ্যাজেলউড প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। যেটা দলের জন্য বড় ধাক্কা। হ্যাজেলউডের অভাব পূরণ করতে হবে সিনিয়র বোলার ভুবনেশ্বর কুমারকে। এখন ভুবির উপরই কার্যত, পুরো দায়িত্ব। এই মরশুমে RCB যশ দয়ালের সার্ভিসও পাবে না। নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফির পারফরম্যান্স এই মরশুমে RCB-র জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্পিন বিভাগে দল ক্রুনাল পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভরসা রাখছে দল।

56
ফিনিশার হিসেবে অনিকেত ভার্মা ভরসা জোগাতে পারেন
Image Credit : SRH Instagram

ফিনিশার হিসেবে অনিকেত ভার্মা ভরসা জোগাতে পারেন

সানরাইজার্স হায়দ্রাবাদকে আবারও তাদের টপ অর্ডার ব্যাটিংয়ের ওপরই বেশি নির্ভর করছে। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড এবং ঈশান কিষাণ, এই তিনজন বিধ্বংসী ক্রিকেটারকে নিয়ে হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপ বেশ ভয়ঙ্কর। দলের অধিনায়ক প্যাট কামিন্স না থাকায়, প্রথম দিকের ম্যাচগুলিতে ঈশান কিষাণ দলকে নেতৃত্ব দিতে পারেন। গত মরশুমে হেনরিখ ক্লাসেন সর্বোচ্চ রান করেন। সেইসঙ্গে, ফিনিশার হিসেবে অনিকেত ভার্মা গত বছর নিজের ছাপ রাখেন। এবার নীতিশ কুমার রেড্ডি এবং লিয়াম লিভিংস্টোনের মতো ক্রিকেটারদের উপর অনেক আশা রয়েছে। এই দুজন ভালো খেললে হায়দ্রাবাদ বড় স্কোর করবেই।

66
স্পিন বিভাগেও হায়দ্রাবাদের তেমন বড় কোনও নাম নেই
Image Credit : SRH\Instagram

স্পিন বিভাগেও হায়দ্রাবাদের তেমন বড় কোনও নাম নেই

ব্যাটিংয়ের তুলনায় সানরাইজার্সের বোলিং বিভাগ কিছুটা দুর্বল মনে হচ্ছে। প্যাট কামিন্স না থাকায় দলটি বড় সমস্যায় পড়েছে। পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন ঈশান মালিঙ্গা, হর্ষল প্যাটেল এবং জয়দেব উনাদকাট। ডেথ ওভারে হর্ষল প্যাটেলের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। স্পিন বিভাগেও হায়দ্রাবাদের তেমন বড় কোনও নাম নেই। তরুণ স্পিনার জিশান আনসারি এই মরশুমে নিজের প্রতিভা প্রমাণ করতে চাইবেন। চিন্নাস্বামীর মতো ছোট মাঠে হায়দ্রাবাদের বোলাররা বেঙ্গালুরুর ব্যাটারদের কীভাবে আটকায়, সেটাই এখন দেখার বিষয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
আইপিএল ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Big Bash League: ক্রিকেট অস্ট্রেলিয়ার আহ্বান, বিগ ব্যাশ লিগে দল কিনবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি?
Recommended image2
AUS vs SA: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজের জন্য দল ঘোষণা, বাদ পড়লেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস
Recommended image3
IND vs AFG: আফগান সিরিজের আগে ভারতের স্বস্তি, ফিরছেন সুন্দর! বুমরাকে নিয়ে সিদ্ধান্ত ৯ সেপ্টেম্বর
Recommended image4
Today’s News in Bengali Live: Ballon D'Or 2026 - বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স, ব্যালন ডি'অরের জন্য মনোনীত মেসি-ইয়ামাল
Recommended image5
Fatima Sana Fined: শেফালির সঙ্গে অসভ্যতা, পাক অধিনায়ক ফতিমা সানাকে যে শাস্তি দিল ICC
Related Stories
Recommended image1
IPL 2026: ইডেনে খেলতে দেখা যাবে না ধোনি-কোহলিকে? আইপিএল-এর আগেই মন খারাপ ফ্যানদের
Recommended image2
KKR IPL 2026: আইপিএল শুরুর আগেই লক্ষ্য ঠিক করে নিল কলকাতা নাইট রাইডার্স, সাহসী ক্রিকেট খেলতে চান রাহানেরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved