Rohit Sharma Injury: আইপিএল-এ (IPL 2026) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পান রোহিত শর্মা। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ানস। এই ম্যাচে রোহিত খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
KNOW
Mumbai Indians vs Punjab Kings: বৃহস্পতিবার আইপিএল-এ (IPL 2026) পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মাকে (Rohit Sharma) খেলানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে মুম্বই ইন্ডিয়ানস। এই তারকার ফিট হয়ে ওঠার জন্য শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানানো হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে ম্যাচে রান তাড়া করার সময় চোট পান রোহিত। তিনি মুম্বইয়ের ইনিংসের ষষ্ঠ ওভারে মাঠ ছাড়তে বাধ্য হন। মুম্বই ইন্ডিয়ানস দলের ফিজিও মাঠে গিয়েছিলেন। রোহিত যাতে ব্যাটিং চালিয়ে যেতে পারেন, তার জন্য চেষ্টা করেন ফিজিও। কিন্তু শুশ্রুষার পর এক বল খেলেই মাঠ ছাড়েন রোহিত। তাঁর চোট পরীক্ষা করার জন্য স্ক্যান করানো হয়েছে। চোট যদি গুরুতর না হয়, তাহলে খেলার চেষ্টা করবেন এই তারকা। তবে চোট থাকলে ঝুঁকি নেওয়া হবে না।
আসছেন উইল জ্যাকস
মুম্বই ইন্ডিয়ানসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উইল জ্যাকস (Will Jacks) আসছে। ও তাড়াতাড়ি এখানে পৌঁছে যাবে। মেডিক্যাল টিম ও কোচিং স্টাফের সদস্যরা রোহিতের চোট পরীক্ষা করে দেখছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।’
রোহিত খেলতে না পারলে কে ওপেন করবেন?
বৃহস্পতিবার যদি রোহিত খেলতে না পারেন, তাহলে কুইন্টন ডি কক (Quinton de Kock) ও রায়ান রিকেলটন (Ryan Rickleton) ব্যাটিং ওপেন করতে পারেন। তবে প্রয়োজনে নমন ধীরকেও (Naman Dhir) ওপেনার হিসেবে ব্যবহার করা হতে পারে। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে হাজির হন নমন। সেখানে তিনি বলেন, ‘আমাদের দলে এখনও কোনো আলোচনা হয়নি। ম্যানেজমেন্ট সবকিছু জানে। কাল আমরা ব্যাটিং অর্ডার ঠিক করব। আমি যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি। গত বছরও আমি এভাবেই খেলেছি। পাঁচ নম্বর বা সাত নম্বরে ব্যাটিং করেছি। আমি ওপেন করতেও তৈরি।’ মুম্বই ইন্ডিয়ানস শিবিরের আশা, রোহিত ফিট হয়ে উঠবেন এবং খেলবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


