MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • অক্টোবরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে রোহিত-বিরাটের অবসর? বার্তা বিসিসিআই সহ-সভাপতির

অক্টোবরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে রোহিত-বিরাটের অবসর? বার্তা বিসিসিআই সহ-সভাপতির

Rohit Sharma-Virat Kohli Retirement: বেশ কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের জল্পনা চলছে। এবার এ বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla)।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 23 2025, 04:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
রোহিত শর্মা বিরাট কোহলিকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার জন্য তৈরি হচ্ছে বিসিসিআই?
Image Credit : ANI

রোহিত শর্মা-বিরাট কোহলিকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার জন্য তৈরি হচ্ছে বিসিসিআই?

কিছুদিনের মধ্যেই রোহিত-বিরাটের অবসর?

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে খেলেই কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি? এ বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি এই দুই তারকা ক্রিকেটারের অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, এখনই বিসিসিআই এই দুই ক্রিকেটারকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে না।

DID YOU
KNOW
?
ভারতীয় দলের বাইরে বিরাট-রোহিত
রোহিত শর্মা ও বিরাট কোহলি গত কয়েক মাস ধরে ভারতীয় দলের বাইরে। তবে অস্ট্রেলিয়া সফরে তাঁরা খেলবেন।
26
অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে খেলার জন্য প্রস্তুতি শুরু বিরাট-রোহিতের
Image Credit : Getty

অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে খেলার জন্য প্রস্তুতি শুরু বিরাট-রোহিতের

বিরাট-রোহিতের প্রস্তুতি

কয়েকদিন আগে বিরাট কোহলি ও রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটানোর জন্য তৈরি হচ্ছেন। মুম্বইয়ে অনুশীলন শুরু করেছেন রোহিত। লন্ডনে অনুশীলন করছেন বিরাট। এই দুই ক্রিকেটারের ভবিষ্যতের বিষয়ে বিসিসিআই শীঘ্রই সিদ্ধান্ত নেবে ক্রিকেট মহলে জল্পনা চলছে। এক অনুষ্ঠানে এ বিষয়ে রাজীব শুক্লাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি দাবি করেছেন, এখনই অবসর নিচ্ছেন না বিরাট ও রোহিত।

১০
অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল
অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

Related Articles

Related image1
নতুন শর্ত বিসিসিআই-এর, অক্টোবরে অস্ট্রেলিয়া সফরেই ওডিআই থেকে অবসর বিরাট-রোহিতের?
Related image2
৭৫ দিন পর নেটে ফিরলেন, ওডিআই দলে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু রোহিতের
36
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে কি সচিন তেন্ডুলকরের মতো সংবর্ধনা পাবেন বিরাট-রোহিত?
Image Credit : Getty

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে কি সচিন তেন্ডুলকরের মতো সংবর্ধনা পাবেন বিরাট-রোহিত?

বিরাট-রোহিতকে কীভাবে বিদায়ী সংবর্ধনা?

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন তেন্ডুলকর। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদায়ী টেস্ট ম্যাচে সংবর্ধনা পান এই কিংবদন্তি ক্রিকেটার। বিরাট কোহলি ও রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে বিদায়ী ম্যাচে তাঁদের একইরকম সংবর্ধনা দেওয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে। তবে এখনই সে বিষয়ে কিছু বলতে নারাজ রাজীব শুক্লা।

46
বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনায় বিরক্ত বিসিসিআই সহ-সভাপতি
Image Credit : Getty

বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনায় বিরক্ত বিসিসিআই সহ-সভাপতি

বিরক্ত রাজীব শুক্লা

রাজীব শুক্লা বলেছেন, ‘রোহিত শর্মা, বিরাট কোহলি এখনও ওডিআই-তে খেলছে। ওরা ভবিষ্যতেও খেলবে। ফলে এখন ওদের বিদায় জানানোর বিষয়ে আলোচনা চলছে কেন? লোকজন কেন এখন থেকেই উদ্বিগ্ন হয়ে উঠেছেন? ওরা কখন অবসর নেবে, সে বিষয়ে এখনও কিছু বলার সময় আসেনি।’ বিসিসিআই সহ-সভাপতির দাবি সত্যি হলে, অক্টোবরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না বিরাট ও রোহিত।

56
বিসিসিআই কোনও ক্রিকেটারকে অবসর নেওয়ার জন্য চাপ দেয় না, দাবি রাজীব শুক্লার
Image Credit : Getty

বিসিসিআই কোনও ক্রিকেটারকে অবসর নেওয়ার জন্য চাপ দেয় না, দাবি রাজীব শুক্লার

বিসিসিআই-এর নীতি স্পষ্ট করলেন রাজীব শুক্লা

বিসিসিআই-এর নীতির বিষয়ে সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ‘আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট। বিসিসিআই কখনও কোনও খেলোয়াড়কে অবসর নিতে বলে না। সংশ্লিষ্ট খেলোয়াড় নিজেই অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেয়। ও নিজেই সব সিদ্ধান্ত নেয়।’ অতীতে একাধিক ক্রিকেটারের অবসরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে দাবি করেছেন, ক্রিকেটারদের উপর চাপ তৈরি করেছে বিসিসিআই। তবে সেই দাবি অস্বীকার করেছেন বিসিসিআই সহ-সভাপতি।

66
বিরাট কোহলির ফিটনেস, রোহিত শর্মার ফর্মের প্রশংসায় বিসিসিআই সহ-সভাপতি
Image Credit : Getty

বিরাট কোহলির ফিটনেস, রোহিত শর্মার ফর্মের প্রশংসায় বিসিসিআই সহ-সভাপতি

বিরাট-রোহিতের প্রশংসায় শুক্লা

বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রশংসা করে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, ‘ওরা যখন অবসর ঘোষণা করবে, তখন আমরা এ বিষয়ে আলোচনা করব। আপনারা এখন থেকেই ওদের বিদায়ী সংবর্ধনা জানানোর বিষয়ে আলোচনা করছেন। কোহলি অত্যন্ত ফিট। ও ভালোভাবেই খেলে চলেছে। রোহিত শর্মা খুব ভালো খেলছে। আর আপনারা এখন থেকেই ওদের বিদায় জানানো নিয়ে আলোচনা করছেন।’

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Zimbabwe: বৃহস্পতিবার মরণ-বাঁচন ম্যাচ, পুরো ফিট সিকন্দর রাজা?
Recommended image2
NZ vs SL T20: বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার! সুপার এইটের লড়াইতে ৬১ রানে বড় জয় নিউজিল্যান্ডের
Recommended image3
Ranji Trophy Final: কোণঠাসা কর্ণাটক, রঞ্জি ট্রফি ফাইনালের রাশ জম্মু ও কাশ্মীরের হাতে
Recommended image4
Abhishek Sharma: টি-২০ বিশ্বকাপে খারাপ ফর্মের পরেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক শর্মা
Recommended image5
Rinku Singh: ভারতীয় দলে ফিরছেন, জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবেন রিঙ্কু সিং?
Related Stories
Recommended image1
নতুন শর্ত বিসিসিআই-এর, অক্টোবরে অস্ট্রেলিয়া সফরেই ওডিআই থেকে অবসর বিরাট-রোহিতের?
Recommended image2
৭৫ দিন পর নেটে ফিরলেন, ওডিআই দলে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু রোহিতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved