MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • নতুন শর্ত বিসিসিআই-এর, অক্টোবরে অস্ট্রেলিয়া সফরেই ওডিআই থেকে অবসর বিরাট-রোহিতের?

নতুন শর্ত বিসিসিআই-এর, অক্টোবরে অস্ট্রেলিয়া সফরেই ওডিআই থেকে অবসর বিরাট-রোহিতের?

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের দুই স্তম্ভ বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) কি আর জাতীয় দলে রাখতে চাইছে না বিসিসিআই? (BCCI) ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে (2027 Cricket World Cup) তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে?

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 10 2025, 02:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের পরেই কি ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন বিরাট রোহিত?
Image Credit : ANI

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের পরেই কি ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন বিরাট-রোহিত?

বিরাট-রোহিতের অবসর নিয়ে জল্পনা

অক্টোবরে সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। এই সফরে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে এই সিরিজেই তাঁরা শেষবার ভারতীয় দলের হয়ে খেলতে নামবেন বলে জল্পনা তৈরি হয়েছে। বিসিসিআই সূত্রে এই ইঙ্গিত পাওয়া গিয়েছে। বিরাট ও রোহিতের অনুরাগীরা এই খবর পেয়ে হতাশ হয়েছেন।

DID YOU
KNOW
?
কবে অবসর বিরাট-রোহিতের?
ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি এবার ওডিআই ফর্ম্যাট থেকেও অবসর নিচ্ছেন বলে জল্পনা তৈরি হয়েছে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের পরিকল্পনায় নেই বিরাট ও রোহিত?
Image Credit : Getty

২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের পরিকল্পনায় নেই বিরাট ও রোহিত?

বিরাট-রোহিতকে ছাড়াই ওডিআই বিশ্বকাপে খেলবে ভারত?

বিসিসিআই সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, নির্বাচকরা ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের দলে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে রাখতে রাজি নন। এই দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়েই বিশ্বকাপে খেলতে নামবে ভারতীয় দল। এর অর্থ হল, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে দ্বিতীয়বার ওডিআই বিশ্বকাপ জেতার সুযোগ পাচ্ছেন না বিরাট। তিনি ২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন। সেই দলে ছিলেন না রোহিত। ফলে তিনি ওডিআই বিশ্বকাপ জয়ের সুযোগ পাচ্ছেন না।

২০২৭
২০২৭ সালে পরবর্তী ওডিআই বিশ্বকাপ হতে চলেছে। তৈরি হচ্ছে ভারতীয় দল।
২০২৩ সালে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে রানার্স হওয়ার পর ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ভারতীয় দল।

Related Articles

Related image1
গালভর্তি কাঁচা-পাকা দাড়ি, লন্ডনের রাস্তায় এ কী চেহারায় ঘুরে বেড়াচ্ছেন বিরাট কোহলি!
Related image2
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে কে? জল্পনা উস্কে দিল আইসিসি
36
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে খেলার জন্য বিরাট ও রোহিতকে কঠিন শর্ত বিসিসিআই-এর
Image Credit : Getty

২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে খেলার জন্য বিরাট ও রোহিতকে কঠিন শর্ত বিসিসিআই-এর

বিরাট-রোহিতকে শর্ত বিসিসিআই-এর

বিসিসিআই সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে যদি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলতে হয়, তাহলে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় খেলতে হবে। বিজয় হাজারে ট্রফিতে না খেললে ভারতের ওডিআই দলে সুযোগ পাবেন না বিরাট ও রোহিত। এই দুই তারকা ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে খেলবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

46
বিসিসিআই কি চাইছে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিন বিরাট ও রোহিত?
Image Credit : Getty

বিসিসিআই কি চাইছে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিন বিরাট ও রোহিত?

বিরাট-রোহিতের অবসর আসন্ন?

বিসিসিআই সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার জন্য জোর করা হবে না। বরং তাঁরা যাতে ওডিআই ফর্ম্যাট থেকেও অবসর নেন, সেই পরিকল্পনাই করা হচ্ছে। বিরাট ও রোহিতের সঙ্গে বৈঠকে তাঁদের জানিয়ে দেওয়া হতে পারে, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে তরুণ ক্রিকেটারদের নিয়ে খেলতে চায় ভারতীয় দল।

56
অস্ট্রেলিয়া সফর থেকেই ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ভারতীয় দল
Image Credit : Getty

অস্ট্রেলিয়া সফর থেকেই ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ভারতীয় দল

ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফর থেকেই ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে ভারতীয় দল। তরুণ ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপে খেলার পরিকল্পনা করছেন নির্বাচকরা। বিরাট কোহলি ও রোহিত শর্মা নির্বাচকদের পরিকল্পনায় নেই। এই দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়েই ওডিআই বিশ্বকাপে খেলতে পারে ভারতীয় দল।

66
বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নিতে বাধ্য করবে বিসিসিআই?
Image Credit : Getty

বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নিতে বাধ্য করবে বিসিসিআই?

বাধ্য হয়ে অবসর বিরাট-রোহিতের?

এবারের ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ক্রিকেট মহলে জল্পনা চলছে, এই দুই তারকা ক্রিকেটারকে অবসর নিতে বাধ্য করেছে বিসিসিআই। এবার শুধু ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নেওয়া বাকি। এই ফর্ম্যাট থেকেও বিরাট ও রোহিতকে সরিয়ে দিতে চাইছে বিসিসিআই।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs West Indies: অভিষেক-ঈশানের ঝোড়ো ব্যাটিং, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় ভারতের
Recommended image2
Abhishek Sharma: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৮ বলে ৫০, নতুন রেকর্ড অভিষেক শর্মার
Recommended image3
Tilak Varma Runout: এ কী, এ কী! তিলক ভর্মার রান আউট দেখে তাজ্জব সবাই, দেখুন ভিডিও
Recommended image4
Ranji Trophy 2026-27: ফের নির্বাচকদের বার্তা, রঞ্জি ট্রফিতে ৪ উইকেট শামির
Recommended image5
India vs New Zealand: ভারতের সঙ্গে ক্রীড়া-সম্পর্কের শতবর্ষ, বিশেষ ওডিআই জার্সি নিউজিল্যান্ডের
Related Stories
Recommended image1
গালভর্তি কাঁচা-পাকা দাড়ি, লন্ডনের রাস্তায় এ কী চেহারায় ঘুরে বেড়াচ্ছেন বিরাট কোহলি!
Recommended image2
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে কে? জল্পনা উস্কে দিল আইসিসি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved