MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ৭৫ দিন পর নেটে ফিরলেন, ওডিআই দলে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু রোহিতের

৭৫ দিন পর নেটে ফিরলেন, ওডিআই দলে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু রোহিতের

Rohit Sharma: আইপিএল-এর (IPL 2025) কোয়ালিফায়ার টুয়ে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে খেলার পর থেকেই মাঠের বাইরে ছিলেন ভারতের ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মা। এবার তিনি জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করে দিলেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 15 2025, 04:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
পাশে অভিষেক নায়ার, অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু রোহিত শর্মার
Image Credit : Instagram/Rohit Sharma

পাশে অভিষেক নায়ার, অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু রোহিত শর্মার

নেটে অনুশীলনে রোহিত শর্মা

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন। রোহিতের প্রস্তুতিতে সাহায্য করছেন অভিষেক নায়ার। নেটে অনুশীলন করার মাধ্যমে অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি হতে চাইছেন রোহিত। তাঁর জাতীয় দলে ফেরার অপেক্ষায় অনুরাগীরা।

DID YOU
KNOW
?
অস্ট্রেলিয়াতেই অবসর রোহিতের?
অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে খেলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যেতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
26
৭৫ দিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রোহিত শর্মা, তবে তাঁর ব্যাটিংয়ের ধার কমেনি
Image Credit : ANI

৭৫ দিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রোহিত শর্মা, তবে তাঁর ব্যাটিংয়ের ধার কমেনি

ছন্দেই আছেন রোহিত শর্মা

৭৫ দিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি রোহিত শর্মা। এবারের আইপিএল-এর কোয়ালিফায়ার টুয়ে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলার পর থেকেই মাঠের বাইরে এই তারকা ব্যাটার। তবে তিনি ছন্দেই আছেন। তাঁর ব্যাটিংয়ের ধার এতটুকু কমেনি। কোচ হিসেবে ভালো কাজ করছেন অভিষেক নায়ার। তিনি রোহিতকে অনুশীলনে সাহায্য করছেন। ফলে খুব তাড়াতাড়ি ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাবেন বলে আশা করছেন রোহিত।

৯
৯ মার্চ শেষবার ভারতীয় দলের হয়ে কোনও ম্যাচ খেলেন রোহিত শর্মা
৯ মার্চ দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে রোহিত শর্মা।

Related Articles

Related image1
Rohit Sharma: ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর রোহিত শর্মার?
Related image2
Now Playing
Rohit Sharma-র কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ Dinesh Lad
36
অস্ট্রেলিয়া সফরেই কি শেষবার ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে?
Image Credit : Getty

অস্ট্রেলিয়া সফরেই কি শেষবার ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে?

অস্ট্রেলিয়া সফরেই অবসর রোহিতের?

বিসিসিআই সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে খেলার পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন রোহিত শর্মা। তাঁর পাশাপাশি বিরাট কোহলিও অস্ট্রেলিয়া সফরে খেলেই পাকাপাকিভাবে ভারতীয় দল থেকে সরে যেতে পারেন। এই দুই তারকা ক্রিকেটার একসঙ্গে টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এবার একসঙ্গেই ওডিআই ফর্ম্যাট থেকেও অবসর নিতে পারেন রোহিত ও বিরাট। ভারতীয় ক্রিকেট মহলে এখন এই জল্পনা চলছে।

46
প্রাক্তন সতীর্থ অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলনে কঠোর পরিশ্রম রোহিত শর্মার
Image Credit : Getty

প্রাক্তন সতীর্থ অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলনে কঠোর পরিশ্রম রোহিত শর্মার

কঠোর অনুশীলন রোহিতের

একসময় অভিষেক নায়ারের সঙ্গে খেলেছেন রোহিত শর্মা। তাঁরা পুরনো বন্ধু। পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং শুরু করেছেন অভিষেক। তাঁর সাহায্য নিয়েই জাতীয় দলে ফেরার জন্য তৈরি হতে শুরু করেছেন রোহিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর অনুশীলনের ভিডিও। ৩৮ বছর বয়সি এই ব্যাটারকে মুম্বইয়ের মাঠে অনুশীলনে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে।

56
জিম-নেটের পাশাপাশি মাঠে নেমেও অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন রোহিত শর্মা
Image Credit : Getty

জিম-নেটের পাশাপাশি মাঠে নেমেও অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন রোহিত শর্মা

মাঠে ফিরেছেন রোহিত

কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক ছবি শেয়ার করেন রোহিত শর্মা। সেই ছবিতে তাঁকে ভারতীয় দলের ব্যাটিং কোচ অভিষেক নায়ারের সঙ্গে দেখা যায়। তাঁরা একসঙ্গে জিমে অনুশীলন শুরু করেন। এরপর নেটে অনুশীলন শুরু করেছেন রোহিত। তাঁকে মাঠে নেমেও অনুশীলন করতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। এই ভিডিওতে রোহিতকে মাঠে দেখা যাচ্ছে। এই ভিডিও দেখে রোহিতের অনুগামীরা খুশি। তাঁদের আশা, আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন রোহিত।

66
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেন রোহিত শর্মা
Image Credit : Getty

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেন রোহিত শর্মা

অক্টোবরে অস্ট্রেলিয়া সফর

অক্টোবরের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজে তিনটি ওডিআই ম্যাচ হবে। এরপর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দল। টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নেওয়ায় শুধু ওডিআই সিরিজে খেলবেন রোহিত। তাঁর পাশাপাশি এই সিরিজে খেলতে পারেন বিরাট কোহলি। তবে এই দুই তারকা ব্যাটার ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে খেলবেন কি না, তা স্পষ্ট নয়।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ENG vs PAK T20: আরও বিপাকে পাকিস্তান! সুপার এইটের ম্যাচে ২ উইকেটে জয় ইংল্যান্ডের, পরাজয় সলমন আলী আঘাদের
Recommended image2
IND vs ZIM T20: টি-টোয়েন্টিতে ভারত না জিম্বাবোয়ে, কে এগিয়ে? হেড টু হেডের নিরিখে পরিসংখ্যান
Recommended image3
IND vs ZIM T20: ভারতের প্রথম একাদশে আসছেন সঞ্জু স্যামসন? জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগেই বড় সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের
Recommended image4
New Zealand vs Sri Lanka: হারলেই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায়, চাপে শ্রীলঙ্কা
Recommended image5
IND vs ZIM T20: ভারতের শক্তিকেই এবার দুর্বলতা বানিয়ে কাউন্টার অ্যাটাক? হুঙ্কার দিচ্ছে জিম্বাবোয়ে
Related Stories
Recommended image1
Rohit Sharma: ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর রোহিত শর্মার?
Recommended image2
Now Playing
Rohit Sharma-র কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ Dinesh Lad
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved