Sanju Samson CSK 2026: আইপিএল ২০২৬ মরশুম শুরু হওয়ার আগে জোর জল্পনা। ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিয়েছেন সঞ্জু স্যামসন। কিন্তু তিনি উইকেটকিপিংয়ের বদলে ফিল্ডিং অনুশীলন করায় নতুন জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এমএস ধোনিই উইকেটকিপিং করবেন এবং সঞ্জু একজন স্পেশালিস্ট ফিল্ডার হিসেবে প্রথম একাদশে খেলবেন।

Sanju Samson CSK 2026: আইপিএল-এর নয়া মরশুম শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংস (csk ipl 2026 team) শিবির থেকে বেশ তাৎপর্যপূর্ণ আপডেট আসছে। যা নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা রীতিমতো তুঙ্গে। রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাইতে আসা ভারতীয় তারকা সঞ্জু স্যামসনকে দেখা গেল আউটফিল্ডে ফিল্ডিং অনুশীলন করছেন (sanju samson csk 2026 ipl)। 

আর এই জল্পনার আগুনে ঘি ঢেলেছেন প্রাক্তন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে সঞ্জুর অনুশীলনের ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে যে, ফিল্ডিং কোচ জেমস ফস্টারের তত্ত্বাবধানে সঞ্জু আউটফিল্ডে হাই ক্যাচ প্র্যাকটিস করছেন। বেশ উল্লেখযোগ্য ব্যাপার তাহলে। 

একজন স্পেশ্যালিস্ট আউটফিল্ডার?

ছবির সঙ্গে অশ্বিন জুড়ে দিয়েছেন এক রহস্যময় প্রশ্ন, “এটা কি কোনও ইঙ্গিত, নাকি ধীরে ধীরে অভ্যস্ত হওয়ার চেষ্টা?" অশ্বিনের এই এক লাইনেই জল্পনা চরমে পৌঁছে গেছে। এতদিন সবাই ভাবতে শুরু করেছে, এমএস ধোনির জায়গায় সঞ্জুই চেন্নাইয়ের নতুন উইকেটকিপার হবেন। কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী, ৪৪ বছর বয়সী ধোনিই হয়তো উইকেটের পিছনে থাকছেন। আর সঞ্জু খেলবেন একজন স্পেশ্যালিস্ট আউটফিল্ডার হিসেবে।

সঞ্জু যে একজন দুর্দান্ত অ্যাথলিট এবং নির্ভরযোগ্য আউটফিল্ডার, সেটা সবারই জানা। তাই এই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দুরন্ত পারফরম্যান্সের পর, সঞ্জু চেন্নাই শিবিরে যোগ দিয়েছেন। সবথেকে বড় বিষয়, টি-২০ বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে সঞ্জুই ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।

জাত চিনিয়েছেন সঞ্জু 

উল্লেখ্য, টুর্নামেন্টের শেষ তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে পরপর হাফ সেঞ্চুরি করে তিনি নিজের জাত চেনান। তবে রাজস্থান রয়্যালসের সঙ্গে ১১ বছরের সম্পর্ক শেষ করে চেন্নাইতে এসেছেন সঞ্জু। তাঁর বদলে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কুরানকে দলে নিয়েছে রাজস্থান। এবার মজার বিষয় হল, আগামী ৩০ মার্চ গুয়াহাটিতে সঞ্জু নামবেন চেন্নাইয়ের জার্সিতে। সিএসকে-র হয়ে তাঁর সেই অভিষেক ম্যাচেই খেলতে হবে পুরনো দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

তবে সেদিন সঞ্জুর ভূমিকা ঠিক কী হবে, তার স্পষ্ট উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।