Shakib Al Hasan: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিয়েছেন বুধবার। তারপরেই হামলা হল বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের বাড়িতে।

Shakib Al Hasan: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিয়েছেন বুধবার। তারপরেই হামলা হল বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের বাড়িতে (Shakib Al Hasan news)। হাসিনার বার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা! জানা যাচ্ছে, তাঁর বাড়িতে পাথর ছোড়া হয়েছে। এমনটাই অভিযোগ। আগুনও ধরানো হয়েছে বলে খবর আসছে। এই খবর প্রকাশ করেছে বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যম (Shakib Al Hasan Bangladesh)। 

হাসিনা বাংলাদেশে ফেরার কথা বলতেই শাকিবের বাড়িতে হামলা

আরও পড়ুনঃ আইপিএল ২০২৬: এবারও নিলামে থাকছেন, কোনও দলে জায়গা পাবেন শাকিব আল-হাসান?

সেই রিপোর্টে বলা হয়েছে, বুধবার রাত ৮.৪৫ মিনিট নাগাদ মাগুরা শহরের কেশব মোড় এলাকায় শাকিবের বাড়ির সামনে বেশ কয়েকজন জড়ো হন। তারাই লাঠি এবং পাথর ছুড়তে শুরু করেন বলে অভিযোগ। অবশ্য খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তবে কারা পাথর ছুড়েছেন, সেটা জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মাগুরা সদর পুলিশ থানার এক আধিকারিক আবদুল্লা আল মামুন জানিয়েছেন, পাথর এবং লাঠির আঘাতে শাকিবের বাড়ির বেশ কয়েকটি জানলার কাচ ভেঙে পড়েছে। তবে কেউ আহত হননি বলেই খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই শাকিব আল হাসানের বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী।

উড়ে এল পাথর, লাগানো হল আগুন

আরও পড়ুনঃ পাশে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশের মাটিতে বিদায়ী টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন শাকিব?

এমনকি, পুলিশ আরও জানিয়েছে, শাকিবের বাড়ির লোহার দরজায় পেট্রোলও ঢালা হয় বলে অভিযোগ এবং আগুন ধরানো হয়। তবে সেই আগুন বেশি দূর ছড়িয়ে পড়তে পারেনি। কারণ, তার আগেই সেটা নিভিয়ে ফেলা হয়েছে। তবে শাকিবের বাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়েছে কি না, সেই প্রমাণ অবশ্য এখনও পাওয়া যায়নি। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছাড়াও শাকিবের আরও একটি পরিচয় ছিল। তিনি হাসিনা সরকারের সময় আওয়ামী লিগের সাংসদও ছিলেন। 

এরপর হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আসার পর, শাকিবও আর সেই দেশে যাননি। তাঁর বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং শাকিবকে দোষীও সাব্যস্তও করা হয়েছে। তবে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর থেকেই পরিস্থিতি কিছুটা বদলে যায়। কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথায় তামিম ইকবালকে বসানো হয়। এরপরেই শাকিবকে দেশে ফেরানোর চেষ্টা শুরু হয়। এমনকি, তাঁর বিরুদ্ধে করা সমস্ত মামলা প্রত্যাহারের নিয়েও আলোচনা শুরু হয়। কিন্তু তার মাঝেই এই ঘটনা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।