Rajasthan Royals Sold: আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু হওয়ার আগে অন্যতম জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হয়ে গেল। রাজস্থান রয়্যালসের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মালিকানাও বদল হয়ে গিয়েছে। রয়্যাল ও রয়্যালসের মালিকানা বদল নিয়ে ক্রিকেট ও বাণিজ্য মহলে আলোচনা চলছে।
KNOW
Shane Warne: চার বছর আগে প্রয়াত হয়েছেন। কিন্তু এখনও পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে চলেছেন অস্ট্রেলিয়ার (Australia) কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন। মঙ্গলবার থেকে ক্রিকেট দুনিয়ায় ফের তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ, আইপিএল-এর (IPL 2026) ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বিক্রি হয়ে যাওয়ার পর এই প্রয়াত প্রাক্তন ক্রিকেটারের পরিবার বিপুল অর্থ পেতে চলেছে। ২০০৮ সালে প্রথম আইপিএল-এ (IPL 2008) রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন ওয়ার্ন। তাঁর নেতৃত্বে প্রথমবার চ্যাম্পিয়ন হয় এই ফ্র্যাঞ্চাইজি। তারপর চুক্তিতে এক বিশেষ শর্ত যোগ করেন ওয়ার্ন। সেই চুক্তির ফলেই ১৮ বছর পরেও লাভবান হচ্ছে তাঁর পরিবার। এই ঘটনায় ফের ক্রিকেট দুনিয়ায় আলোচিত হচ্ছে ওয়ার্নের নাম। বাণিজ্যিক মহলেও তাঁকে নিয়ে আলোচনা চলছে।
৪৫০ কোটি টাকা পাচ্ছে ওয়ার্নের পরিবার
১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ১৫,২৯০ কোটি টাকায় বিক্রি হয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস। এই ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে মার্কিন শিল্পপতি কল সোমানির (Kal Somani) নেতৃত্বাধীন এক কনসোর্টিয়াম। রাজস্থান রয়্যালসের মালিকানা বদল হওয়ার ফলে ৪৫০ থেকে ৪৬০ কোটি টাকা পেতে চলেছে ওয়ার্নের পরিবার। কারণ, ওয়ার্নকে এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার পাশাপাশি ক্রিকেট বিষয়ক যাবতীয় ক্ষমতা দেওয়া হয়। এছাড়া তিনি যত বছর এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন, সেই বছরগুলিতে তাঁকে মালিকানার ০.৭৫ শতাংশ দেওয়া হয়। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে চার মরসুম খেলেন ওয়ার্ন। তাঁর মালিকানার শতাংশ বেড়ে হয় তিন। এই কারণেই তাঁর পরিবার বিপুল অর্থ পেতে চলেছে। তবে ওয়ার্ন পরিবার যদি নিজেদের শেয়ার ছেড়ে দেয়, তাহলেই এখন অর্থ পাবে। না হলে তারা নিজেদের শেয়ার ধরে রাখতে পারে।
অনেক গুন বেড়েছে দর
২০০৮ সালে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির দর ছিল ৬৭ মিলিয়ন মার্কিন ডলার। ১৮ বছর পর এই ফ্র্যাঞ্চাইজির দর বেড়ে হয়েছে ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার। এই পরিসংখ্যানই আইপিএল-এর বাণিজ্যিক সাফল্যের প্রমাণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


