Shreyas Iyer: ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। অধিনায়কত্ব থেকে বাদ পড়লেন সূর্যকুমার যাদব, নতুন ক্যাপ্টেন হলেন শ্রেয়স আইয়ার। দলে জায়গা ধরে রেখেছেন সঞ্জু স্যামসন এবং আর নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী।

Shreyas Iyer: ভারতের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। শনিবার, নির্বাচক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহ-অধিনায়ক করা হয়েছে তিলক ভার্মাকে। একইসঙ্গে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের জন্য দলও ঘোষণা করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টি-টোয়েন্টিতে ভারতের নতুন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার

সবচেয়ে বড় চমক হল, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদবকে শুধু নেতৃত্ব থেকেই সরানো হয়নি, দল থেকেও বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, দলে নতুন মুখ হিসেবে এসেছেন তরুণ প্রতিভা তথা আইপিএলে অরেঞ্জ ক্যাপ জেতা ক্রিকেটার বৈভব সূর্যবংশী। প্রিন্স যাদব হলেন দলের আরেকজন নতুন সদস্য। তবে সঞ্জু স্যামসন দলে নিজের জায়গা ধরে রেখেছেন।

এশিয়ান গেমসের দলে যশপ্রীত বুমরা খেলবেন, তাই ইংল্যান্ড-আয়ারল্যান্ড সফরে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। আইপিএলে দারুণ পারফর্ম করলেও দলে জায়গা হয়নি শুভমান গিলের। ইংল্যান্ড সফরের জন্য একদিনের দল পরে ঘোষণা করা হবে।

ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রিন্স যাদব।

দলে এলেন কারা?

এশিয়ান গেমসের জন্য ভারতের টি-টোয়েন্টি দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী, রবি বিষ্ণোই, যশপ্রীত বুমরা, হর্ষিত রানা, আর্শদীপ সিং।

প্রায় আড়াই বছর টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন শ্রেয়স। আর ফিরেই সরাসরি অধিনায়কের দায়িত্ব পেলেন তিনি। আগে শোনা যাচ্ছিল সঞ্জু অধিনায়ক হতে পারেন, কিন্তু চিফ সিলেক্টর অজিত আগারকারের সমর্থন তিনি পাননি। আগারকার জানিয়েছেন, শ্রেয়সের আইপিএল রেকর্ড দেখেই তাঁকে অধিনায়ক করা হয়েছে। তাঁর কথায়, "এটা শ্রেয়সের যোগ্যতার পুরস্কার।" সূর্যবংশীর ব্যাপারে আগারকার বলেন, “চাপের মুখে ও যে দারুণ খেলতে পারে, তা আমরা দেখেছি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।