Shubman Gill: বেশ কিছুদিন ধরেই টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলে সুযোগ পাননি শুবমান গিল। এই তারকা ব্যাটার এখন আইপিএল-এর (IPL 2026) প্রস্তুতিতে ব্যস্ত।
KNOW
Shubman Gill News: জাতীয় দলের সতীর্থরা যখন টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) খেলতে ব্যস্ত, তখন আইপিএল-এর (IPL 2026) প্রস্তুতি শুরু করে দিয়েছেন গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক শুবমান গিল। তাঁর অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিওতে দেখা যাচ্ছে, নেটে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছেন শুবমান। তাঁকে বিশাল ছক্কা মারতেও দেখা গিয়েছে। গুজরাট টাইটানসের হয়ে অতীতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা। তবে এবারের আইপিএল তাঁর কাছে অন্যরকম চ্যালেঞ্জ। বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি শুবমান। এই কারণেই টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি। টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হলেও, টি-২০ ফর্ম্যাটে জাতীয় দল থেকে বাদ পড়েছেন শুবমান। তিনি আইপিএল-এ নিজেকে ফের প্রমাণ করতে মরিয়া। তিনি যে টি-২০ ফর্ম্যাটেও ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, তা সমালোচকদের দেখিয়ে দিতে চান এই তারকা ব্যাটার। তাঁর অনুরাগীরাও আশা করছেন, ছন্দে ফিরে আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাবেন শুবমান।
চোট নিয়েও সমস্যায় শুবমান
সম্প্রতি একাধিকবার ঘাড়ের চোট নিয়ে সমস্যায় পড়েছেন শুবমান। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট, ওডিআই সিরিজ চলাকালীন ঘাড়ের চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয় ভারতের অধিনায়ককে। তিনি চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেও, টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এই কারণে দেশজুড়ে সমালোচনা চলছিল। নির্বাচকরাও শুবমানের উপর ভরসা রাখতে পারেননি। এই কারণেই তাঁকে টি-২০ বিশ্বকাপের দলে রাখা হয়নি।
গুজরাট টাইটানসের প্রস্তুতি শিবির শুরু
আইপিএল-এর জন্য প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে গুজরাট টাইটানস। এই ফ্র্যাঞ্চাইজি গতবার প্লে-অফ থেকেই বিদায় নিয়েছিল। এবার ভালো পারফরম্যান্স দেখিয়ে খেতাব জয়ই শুবমানদের লক্ষ্য। এই কারণে তাঁরা আইপিএল শুরু হওয়ার এক মাসেরও বেশি আগে থাকতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। নিজের ও দলের সাফল্যের লক্ষ্যে মরিয়া শুবমান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


