Smriti Mandhana-Palash Mucchal Relationship: স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে ভেঙে যাওয়া নিয়ে দেশজুড়ে বিস্তর জল্পনা চলেছে। গত কয়েক মাসে এই আলোচনা স্তিমিত হয়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি এক ভাইরাল ভিডিও ঘিরে ফের স্মৃতি ও পলাশের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
KNOW
Smriti Mandhana-Palash Mucchal: অভিভাবকদের সৌজন্যে কি ফের কাছাকাছি আসছেন স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছল? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও ঘিরে সেই জল্পনা তৈরি হয়েছে। এই ভিডিওতে স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানার (Shrinivas Mandhana) সঙ্গে পলাশের দিদি পলক মুচ্ছল (Palak Muchhal) ও তাঁর স্বামী মিঠুনকে (Mithoon) দেখা যাচ্ছে। মুম্বইয়ে (Mumbai) এক রেস্তোরাঁর বাইরে তাঁদের দেখা গিয়েছে। শ্রীনিবাসের পায়ে হাত দিয়ে তাঁকে প্রণাম করেন পলক। এরপর তাঁরা চলে যান। গত বছর স্মৃতি ও পলাশের বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে তাঁদের পরিবারের সদস্যদের একসঙ্গে দেখা গেল। স্মৃতির বাবা হাসপাতালে ভর্তি হওয়াতেই বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। এরপর স্মৃতি ও পলাশ আলাদাভাবে বিবৃতি দিয়ে সম্পর্কে ইতি টানার কথা জানিয়ে দেন। কিন্তু এবার তাঁদের সম্পর্ক জোড়া লাগতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। তবে স্মৃতি বা পলাশ এখনও পর্যন্ত এই ভিডিও নিয়ে মুখ খোলেননি।
সত্যি ফের কাছাকাছি স্মৃতি-পলাশ?
স্মৃতি ও পলাশের অভিভাবকদের এই ভিডিও আসল কি না বা কবে তাঁদের দেখা হয়েছিল, তা খতিয়ে দেখেনি এশিয়ানেট নিউজ বাংলা। অনেকে দাবি করছেন, সত্যিই ফের কাছাকাছি এসেছেন স্মৃতি ও পলাশ। অনেকে আবার দাবি করছেন, এই ভিডিও ভুয়ো হতে পারে বা অনেক পুরনো ভিডিও হতে পারে। হয়তো যখন দুই পরিবারের ভালো সম্পর্ক ছিল এবং বিয়ের কথা হচ্ছিল, তখন এই ভিডিও তোলা হয়েছিল। স্মৃতি বা পলাশ এ বিষয়ে মুখ না খোলা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
বিয়ে ভাঙা নিয়ে কী বলেছিলেন স্মৃতি?
গত বছরের শেষদিকে পলাশের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার কথা জানিয়ে স্মৃতি বিবৃতি দেন, 'গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে এবং আমি মনে করি এই সময়ে আমার কথা বলাটা জরুরি। আমি খুবই ব্যক্তিগত একজন মানুষ এবং আমি সেভাবেই থাকতে চাই, কিন্তু আমাকে এটা স্পষ্ট করতে হবে যে বিয়েটা বাতিল করা হয়েছে।' এরপর তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা থেমেছিল। তবে আবার সেই জল্পনা শুরু হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


