SRK KKR Ownership: একটি পডকাস্টে ললিত মোদী জানান, “শাহরুখ খুব একটা ক্রিকেট পছন্দ করতেন না! ক্রিকেট সেইভাবে বুঝতেন না এবং কম খোঁজখবর রাখতেন। তিনি আদ্যপান্ত একজন ফুটবল ভক্ত। কিন্তু যখন আমি ওকে বললাম, আমার টুর্নামেন্টে একটি দল কিনতে হবে এবং জিততে হবে।"
SRK KKR Ownership: আইপিএল-এর অন্যতম জায়ান্ট দল কলকাতা নাইট রাইডার্সের মালিক বিশ্বের অন্যতম সেরা বলিউড তারকা শাহরুখ খান (lalit modi shah rukh khan)। এখন তো কেকেআর বিদেশের একাধিক টি-২০ ক্রিকেট লিগে দল নামিয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টে একজন দক্ষ সিইও রয়েছেনম ভেঙ্কি মাইসোর। কিন্তু সেই দলের মালিক খোদ SRK নাকি ক্রিকেটই পছন্দ করতেন না। তারপরেওতাঁকে কীভাবে ম্যানেজ করা হল এবং তিনি কীভাবে ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্স দলটি কিনলেন? সেই গোপন কথাই জানালেন আইপিএল-এর অন্যতম স্রষ্টা তথা এই মেগা টুর্নামেন্টের প্রাক্তন ললিত মোদী (lalit modi ipl 2008)।

ক্রিকেট পছন্দই করতেন না SRK!
একটি পডকাস্টে ললিত মোদী জানান, “শাহরুখ খুব একটা ক্রিকেট পছন্দ করতেন না! ক্রিকেট সেইভাবে বুঝতেন না এবং কম খোঁজখবর রাখতেন। তিনি আদ্যপান্ত একজন ফুটবল ভক্ত। কিন্তু যখন আমি ওকে বললাম, আমার টুর্নামেন্টে একটি দল কিনতে হবে এবং জিততে হবে। তখন শাহরুখ প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। আমাকে বলল, আমি ক্রিকেট সম্পর্কে কিছুই বুঝি না। তারপর আমি জানালাম, ওটা আমার উপর ছেড়ে দাও। তুমি যদি জিতে যাও, তাহলে আমি তোমার জন্য একটি দল এবং একটি সিস্টেম তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব।"
মোদী আরও যোগ করেন, “তখন আবার শাহরুখ জিজ্ঞেস করল, এতে কত খরচ হবে? আমি বললাম, 'ডাউন পেমেন্ট হল, ২০ কোটি টাকা বা ৫০ লক্ষ ডলার। তখন ও জানাল, কিন্তু এটা তো ওর সেভিংস অ্যাকাউন্টের একটা বড় অংশ। তারপর আমি জানালাম, হ্যাঁ! সেটা বুঝতে পারছি। তাই মালিকদের লাভ হচ্ছে? নাকি লোকসান? সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হয়েছিল। সেই সময়, নোকিয়া নামে একটি কোম্পানি ছিল, যারা হ্যান্ডসেট তৈরি করত।"
কীভাবে ২০০৮ সালে কেকেআর দলের মালিক শাহরুখ?
ললিত মোদীর কথায়, "তারা শাহরুখ খানকে নোকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়ার জন্য মরিয়া ছিল। তবে শাহরুখ নোকিয়ার সাথে কথা বলতে বিশেষ আগ্রহী ছিল না। এটাই ঠিক যে, আমি তাঁর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে পারিনা। কিন্তু আমি নোকিয়াকে বলেছিলাম, যদি শাহরুখ খান কোনও দল জেতেন, আপনারা কি সেই দলের স্পনসর হবেন আপনারা? আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, শাহরুখ খান আপনাদের টি-শার্ট এবং নোকিয়ার লোগো দেওয়া ক্যাপ পরবেন। আর সেইজন্য আপনারা কি অগ্রিম ৫ মিলিয়ন ডলার দেবেন? তারা বলেছিল, অবশ্যই দেবো।"
সুতরাং, এই ডিল আদতে নোকিয়া এবং শাহরুখ, উভয়ের জন্যই লাভজনক ছিল। এরপর সন্ধ্যার মধ্যেই কেকেআর কনসোর্টিয়ামকে স্পনসর করার জন্য আরও একটি চেক লিখে ফেলেছিল নোকিয়া। এইভাবেই শাহরুখ কেকেআর দল কেনেন এবং আইপিএলে পথচলা শুরু করে কলকাতা নাইট রাইডার্স। আর বাকিটা তো এখন ইতিহাস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

