MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • পদপিষ্টের জেরে বেঙ্গালুরু থেকে সরে গেল মহিলাদের বিশ্বকাপের ম্যাচ, আইপিএল-এ কী হবে?

পদপিষ্টের জেরে বেঙ্গালুরু থেকে সরে গেল মহিলাদের বিশ্বকাপের ম্যাচ, আইপিএল-এ কী হবে?

Bengaluru Stampede: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দ-উৎসবে মেতে উঠতে গিয়ে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন প্রাণ হারান। বেশ কয়েকজন জখমও হন। এই ঘটনার রেশ সুদূরপ্রসারী হতে চলেছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 22 2025, 04:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
পদপিষ্টের ঘটনার জেরে বেঙ্গালুরু থেকে নভি মুম্বইয়ে সরে গেল মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ
Image Credit : Asianet News

পদপিষ্টের ঘটনার জেরে বেঙ্গালুরু থেকে নভি মুম্বইয়ে সরে গেল মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ

বেঙ্গালুরু থেকে সরে গেল মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ। শুক্রবার আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ, ফাইনাল ম্যাচ-সহ যে পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল, সেগুলি হবে অন্য স্টেডিয়ামে। বেঙ্গালুরুর পরিবর্তে বিকল্প স্টেডিয়াম হিসেবে নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামকে বেছে নেওয়া হল। এবারের আইপিএল ফাইনালের পর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন প্রাণ হারান। এই ঘটনার জেরেই বেঙ্গালুরু থেকে সরে গেল মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ।

DID YOU
KNOW
?
মহিলাদের বিশ্বকাপে ভারত
ভারতের সিনিয়র মহিলা দল এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। এবার দেশের মাটিতে চ্যাম্পিয়ন হতে মরিয়া স্মৃতি মন্ধানারা।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বেঙ্গালুরু পুলিশ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি
Image Credit : stockPhoto

বেঙ্গালুরু পুলিশ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি

বেঙ্গালুরু পুলিশের আপত্তি

পদপিষ্টের ঘটনার পর কর্ণাটক সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়, সেই কমিটি জানিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যানেজমেন্ট এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা পদপিষ্টের ঘটনার জন্য দায়ী। এরপর বেঙ্গালুরু পুলিশ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুমতি দিতে অস্বীকার করে। এই কারণেই বেঙ্গালুরু থেকে সরে গেল ম্যাচ।

৩০
৩০ সেপ্টেম্বর শুরু হতে চলেছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ
মহিলাদের ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কিন্তু এই ম্যাচ হবে গুয়াহাটিতে।

Related Articles

Related image1
সরে গেল মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ, পদপিষ্টের ঘটনার জেরে কালো তালিকায় চিন্নাস্বামী?
Related image2
Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় যাবতীয় দায় আরসিবি-র, দাবি ট্রাইব্যুনালের
36
বিরাট কোহলিরা আগামী বছর বেঙ্গালুরুতেই আইপিএল ম্যাচ খেলার সুযোগ পাবেন?
Image Credit : Asianet News

বিরাট কোহলিরা আগামী বছর বেঙ্গালুরুতেই আইপিএল ম্যাচ খেলার সুযোগ পাবেন?

আইপিএল-এ কী হবে?

কর্ণাটক সরকার ও বেঙ্গালুরু পুলিশের মনোভাবে স্পষ্ট, এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। ফলে আপাতত এই স্টেডিয়ামে কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে না। মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ সরে যাওয়ার পর এখানে আগামী মরসুমের আইপিএল-এর কোনও ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। বেঙ্গালুরু পুলিশ অনুমতি না দিলে বিরাট কোহলিদের অন্য কোথাও হোম ম্যাচ খেলতে হবে।

46
বেঙ্গালুরু থেকে ম্যাচ সরলেও মহিলাদের ওডিআই বিশ্বকাপের সূচিতে বদল হয়নি
Image Credit : Asianet News

বেঙ্গালুরু থেকে ম্যাচ সরলেও মহিলাদের ওডিআই বিশ্বকাপের সূচিতে বদল হয়নি

ঠিক সময়েই শুরু বিশ্বকাপ

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বরই শুরু হতে চলেছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ। ২ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। নভি মুম্বই-সহ পাঁচ শহরে হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলি। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় দল। এই ম্যাচ হবে গুয়াহাটিতে। বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচ, ফাইনাল ছাড়াও সেমি-ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। এই ম্যাচগুলি অন্য স্টেডিয়ামে হবে।

56
তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী এম চিন্নাস্বামী স্টেডিয়াম বড় অনুষ্ঠান আয়োজনের অনুপযুক্ত
Image Credit : Asianet News

তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী এম চিন্নাস্বামী স্টেডিয়াম বড় অনুষ্ঠান আয়োজনের অনুপযুক্ত

তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতেই ব্যবস্থা

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল বিচারপতি জন মাইকেল ডি'কুনহা কমিশনকে। তদন্ত কমিশনের রিপোর্টে জানানো হয়েছে, এম চিন্নাস্বামী স্টেডিয়াম বড় কোনও অনুষ্ঠান আয়োজনের অনুপযুক্ত। এই রিপোর্টের ভিত্তিতেই বেঙ্গালুরু পুলিশ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি। কর্ণাটক সরকার ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে চাইছে। এই কারণেই আপাতত বেঙ্গালুরুতে কোনও বড়মাপের ক্রিকেট ম্যাচ হচ্ছে না।

66
আইসিসি-র পক্ষ থেকে অবশ্য বেঙ্গালুরু থেকে ম্যাচ সরানোর কারণ জানানো হয়নি
Image Credit : Asianet News

আইসিসি-র পক্ষ থেকে অবশ্য বেঙ্গালুরু থেকে ম্যাচ সরানোর কারণ জানানো হয়নি

বিসিসিআই-এর কোর্টে বল ঠেলছে আইসিসি

আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিসিসিআই জানিয়েছে, এম চিন্নাস্বামী স্টেডিয়াম পাওয়া যাবে না। এই কারণেই বেঙ্গালুরুর পরিবর্তে নভি মুম্বইকে বেছে নেওয়া হল। এই টুর্নামেন্টে মোট আটটি দল খেলছে। স্টেডিয়াম বদল হলেও, কোনও ম্যাচের দিনই বদল করা হচ্ছে না। যেভাবে বিশ্বকাপের ম্যাচগুলি হওয়ার কথা ছিল ঠিক সেভাবেই হবে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: ফিটনেস নিয়ে সংশয়, আফগানিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত রোহিত-হার্দিক
Recommended image2
CSK vs SRH: দুরন্ত ঈশান কিষাণ! দক্ষিণী ক্রিকেটীয় ডার্বিতে চেন্নাইকে হারিয়ে প্লে-অফে হায়দরাবাদ
Recommended image3
Mohammed Shami: ৩ বছর পর টেস্ট দলে জায়গা পেতে পারেন মহম্মদ শামি, ওয়ানডেতে ফিরছেন Sanju Samson
Recommended image4
CSK vs SRH: চিপকে সোমবার ডু অর ডাই ম্যাচ! হারলেই প্লে-অফের স্বপ্নভঙ্গ চেন্নাইয়ের, চাপে হায়দরাবাদও
Recommended image5
DC vs RR: বৈভবের রেকর্ডের দিন দিল্লির কাছে হার, প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়ল রাজস্থান
Related Stories
Recommended image1
সরে গেল মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ, পদপিষ্টের ঘটনার জেরে কালো তালিকায় চিন্নাস্বামী?
Recommended image2
Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় যাবতীয় দায় আরসিবি-র, দাবি ট্রাইব্যুনালের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved