IND vs PAK Match News: বিশ্বের একাধিক দেশ প্রতিক্রিয়া দেওয়া শুরু করলে, তাদের সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে। এটাতে নতুন কিছুই নেই।

IND vs PAK Match News: আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান (pakistan cricket team t20 world cup)। এই ঘোষণাকে এবার তীব্র কটাক্ষ করলেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাসকার (india-pakistan match)। 

তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, অবসর ঘোষণার চারদিনের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসার অভ্যাস পাকিস্তানি ক্রিকেটারদের আছে এবং একইভাবে তারা এই বয়কটের সিদ্ধান্তও শীঘ্রই পরিবর্তন করে ফিরে আসবে বলে তিনি মনে করেন।

পাকিস্তানকে তীব্র কটাক্ষ গাভাসকারের

বিশ্বের একাধিক দেশ প্রতিক্রিয়া দেওয়া শুরু করলে, তাদের সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে। এটাতে নতুন কিছুই নেই। অবসর ঘোষণার পর, সমর্থকদের অনুরোধের অজুহাতে মাত্র চারদিনের মধ্যে অবসর ভেঙে ফিরে আসেন পাকিস্তানি ক্রিকেটাররা। ঠিক একইভাবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সেখানকার সমর্থকরাই প্রতিবাদ জানাতে পারে। গাভাসকার বলেন, ১৫ ফেব্রুয়ারির আগে তারা সিদ্ধান্ত পরিবর্তন করলে অবাক হওয়ারও কিছু থাকবে না।

এদিকে ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলবে না বলে স্পষ্ট করে জানালেও, ভারত ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই শ্রীলঙ্কা পৌঁছে গেছে। আইসিসি প্রোটোকল অনুযায়ী, ভারতীয় দল ম্যাচের জন্য কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে পৌঁছবে। কারণ, কোনও দল ম্যাচ বয়কট করলে, প্রতিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করার জন্য তাদের মাঠে উপস্থিত থাকতে হয়। এমনকি, টসও করতে যেতে হয়।

আইসিসি হুঁশিয়ারি দিয়ে রেখেছে

অর্থাৎ, ভারত অধিনায়ক সূর্য টসও করতে যাবেন। যদি নির্দিষ্ট সময় পর্যন্ত, পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা না আসেন, তাহলে ভারতকে বিজয়ী ঘোষণা করা হবে এবং দুই পয়েন্ট দেওয়া হবে। 

তবে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত সরকারিভাবে এখনও আইসিসি-কে জানায়নি পাক বোর্ড। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি শীঘ্রই সংবাদমাধ্যমের সামনে এসে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ, ইতিমধ্যেই আইসিসি হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তাই পিসিবি-র তরফে পরবর্তী পদক্ষেপটি খুবই গুরুত্বপূর্ণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।