India tour of Ireland, 2026: আয়ারল্যান্ড সফরে প্রথমবার ভারতের সিনিয়র দলে জায়গা পেয়েছেন কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। শুক্রবার ভারত-আয়ারল্যান্ড (Ireland vs India) টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে ভারতের সিনিয়র দলের হয়ে প্রথমবার খেলার সুযোগ পেতে পারেন বৈভব।

DID YOU
KNOW
?
অভিষেকের অপেক্ষায় বৈভব
প্রথমবার সিনিয়র ভারতীয় দলে জায়গা পেয়েছেন। এবার খেলার সুযোগ পাওয়ার অপেক্ষায় বৈভব সূর্যবংশী।

Ireland vs India: শুক্রবারই কি ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে অভিষেক হবে ১৫ বছর বয়সি ব্যাটার বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)? ক্রিকেট মহলে এখন এ বিষয়ে আলোচনা চলছে। শুক্রবার বেলফাস্টের (Belfast) সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে (Civil Service Cricket Club) ভারত-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। এই ম্যাচে বৈভবকে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে সাংবাদিক বৈঠকে প্রশ্নের জবাবে কিছু বলতে চাননি ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak)। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত, ও প্রাপ্য সুযোগ পাবে। ওর যা প্রাপ্য ও সেসব পাবে। তাই আমার মনে হয়, শুধু ওকে সুযোগ দেওয়ার জন্য আমাদের এমন কাউকে বাদ দেওয়া উচিত নয় যে রান করে চলেছে। সেটা ঠিক হবে না।’

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কী সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট?

ভারতীয় দলের ব্যাটিং কোচ আরও জানিয়েছেন, বৈভবকে একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। সীতাংশুর কথায়, ‘টিম ম্যানেজমেন্টের উপর এই সিদ্ধান্ত নির্ভর করছে। এই ম্যাচে আমাদের পরিকল্পনা ঠিক করবে টিম ম্যানেজমেন্ট। সেটা অন্য কথা। কিন্তু আমার মনে হয়, কাউকে সুযোগ দেওয়া আর অন্য কোনও খেলোয়াড়ের প্রতি অন্যায্য আচরণ করার মধ্যে রেখা অত্যন্ত সূক্ষ।’

অভিষেকের জন্য তৈরি বৈভব

১৪ বছর বয়সে আইপিএল-এ (IPL) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে প্রথমবার খেলার সুযোগ পান বৈভব। আইপিএল-এর প্রথম মরসুম থেকেই তিনি চমকপ্রদ পারফরম্যান্স দেখাচ্ছেন। এবারের আইপিএল-এও (IPL 2026) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই কিশোর। তিনি ৭৭৬ রান করেছেন। আইপিএল-এর কোনও মরসুমে সর্বাধিক ৭২ ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়েছেন বৈভব। তিনি ভারতীয় এ দলের হয়ে সম্প্রতি শ্রীলঙ্কা (Sri Lanka) সফরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এবার সিনিয়র দলের হয়েও খেলতে তৈরি এই কিশোর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।